শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
Why this classification
This is a real, recent physical clash in which two BNP factions attacked each other with bricks, sticks and sound cocktails outside the Faridganj Upazila Parishad gate. A BNP youth leader and several other people were injured, so it qualifies as political violence.
Killed
0
Injured
2
Summary
রোববার (৩১ মে ২০২৬) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদ গেট এলাকায় শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে সংঘর্ষ হয়। এতে যুবদল নেতা মেহেদী হাসান রনিসহ কয়েকজন আহত হন।
AI analysis
Category
Political Violence
Confidence
90% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 31/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যুবদল নেতাসহ কয়েকজন আহত হয়েছেন। রোববার (৩১ মে) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ গেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোঁটা নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। জানা যায়, শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ এম. এ. হান্নান। অনুষ্ঠান চলাকালে উপজেলা পরিষদ গেটের সামনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী একটি পক্ষের সমর্থকদের সঙ্গে সংসদ সদস্য এম. এ. হান্নানের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক মেহেদী হাসান রনি (২৬) আহত হন। এছাড়া আরও কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশীদের সমর্থকরা অনুষ্ঠান চলাকালে উপজেলা পরিষদ গেট এলাকায় অবস্থান নেন। এ সময় কয়েকটি সাউন্ড ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংসদ সদস্য এম. এ. হান্নান অভিযোগ করে বলেন, পুলিশের উপস্থিতিতেই সন্ত্রাসীরা আমার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আমরা এসব ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেব। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বলেন, উপজেলা পরিষদ মিলনায়তনে একটি রাজনৈতিক কর্মসূচি চলছিল। কর্মসূচির বাইরে সড়কে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আনোয়ারুল হক/এসএইচএ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ Advertisement ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৯:২৪ পিএম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ঘিরে চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুইপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় মেহেদী হাসান রনি (৩০) নামে এক যুবদল নেতাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার (৩১ মে) বিকালে উপজেলা পরিষদ গেটের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, রোববার ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এমএ হান্নান। অনুষ্ঠান চলাকালে উপজেলা পরিষদ গেটে ধানের শীষ মনোনীত প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংসদ সদস্য এমএ হান্নানের সমর্থকদের সংঘর্ষ বাধে। দফায় দফায় ধাওয়া পালটাধাওয়া এবং ইটপাটকেল লাঠিসোটা নিক্ষেপের ঘটনায় ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক মেহেদী হাসান রনিসহ বেশ কয়েকজন আহত হন। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সাবেক এমপি লায়ন হারুনের সমর্থকরা অনুষ্ঠান চলাকালে উপজেলা পরিষদ গেটে অবস্থান নেয়। এ সময় হঠাৎ করে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের পর উভয়পক্ষের মধ্যে ধাওয়া পালটাধাওয়া শুরু হয়। উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ব্যাপারে সংসদ সদস্য এমএ হান্নান জানান, পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীরা আমার নেতাকর্মীদের ওপর হামলা করেছে। পুলিশ ব্যবস্থা না নিলে আমরা আগামীতে এদের প্রতিহত করব। ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানান, উপজেলা পরিষদের অডিটোরিয়ামে রাজনৈতিক কর্মসূচি চলছিল। পরিষদের বাইরে রাস্তায় দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
