সংক্ষিপ্ত সংবাদ
Why this classification
This article is a page of several short local news items, and most are not violence: a fake-certificate arrest, a drowning-style accidental strangulation of a child, a protest demanding drug arrests, a tyre-burning fine, and a press rally. The one qualifying incident is the beating of a 70-year-old man over a land dispute on May 31, 2026, which led to his death in hospital, and the suspect was arrested on June 6 and handed over on June 7. Because it is a concrete, recent attack with a death, it is classified as violence.
Killed
1
Injured
0
Summary
লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে ৩১ মে চরপাতা ইউনিয়নের গাছিরহাট এলাকায় বারেক মিয়ার কিল-ঘুসিতে গুরুতর আহত বৃদ্ধ হানিফ মিয়ার (৭০) পরে হাসপাতালে মৃত্যু হয়। ঘটনার পর র্যাবের যৌথ অভিযানে শনিবার (৬ জুন) দিনাজপুরের বিরল থানা এলাকা থেকে অভিযুক্ত বারেককে গ্রেফতার করে রোববার (৭ জুন) থানায় হস্তান্তর করা হয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 31/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
সংক্ষিপ্ত সংবাদ
তারাগঞ্জে জাল সনদে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার জাল নিবন্ধন সনদে শিক্ষকতার অভিযোগে তারাগঞ্জ ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার নীলফামারীর কিশোরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। জাল সনদে চাকরি করার অভিযোগে ২০২৪ সালে এনটিআরসির চেয়ারম্যান বরাবর যাচাই-বাছাইয়ের জন্য আবেদন করা হয়। যাচাই-বাছাই শেষে এনটিআরসি নিবন্ধন সনদ জাল উল্লেখ করে তার বিরুদ্ধে মামলার নির্দেশনা দেয়। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি রায়পুরে বৃদ্ধ হত্যার আসামি দিনাজপুরে গ্রেফতার রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ হানিফ মিয়া (৭০) হত্যা মামলার আসামি বারেককে গ্রেফতার করেছে র্যাব। যৌথ অভিযানে শনিবার দুপুরে দিনাজপুরের বিরল থানা এলাকা থেকে বারেককে গ্রেফতার করে রোববার থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, হানিফ মিয়া গত ৩১ মে চরপাতা ইউনিয়নের গাছিরহাট এলাকায় গোয়ালঘর নির্মাণের জন্য মাটি কাটেন। এ সময় বারেক মিয়া তাকে কিল-ঘুসি দিয়ে মারাত্মক আহত করলে পরে হাসপাতালে হানিফ মিয়ার মৃত্যু হয়। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি ফরিদগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আটকের দাবি ফরিদগঞ্জে এলাকার চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আটকের দাবিতে মানববন্ধন করেছে বারিথুবা পশ্চিম ইউনিয়নের বাসিন্দারা। সোমবার দুপুরে ফরিদগঞ্জ থানার সামনে এ মানববন্ধনে তারা জানান, ইউনিয়নের মদনেরগাঁও গ্রামের অবস্থা ভয়াবহ। মাদকসেবী ও ব্যবসায়ীরা আটক হয়ে জামিনে বেরিয়ে আবার ব্যবসা শুরু করে। আগামী প্রজন্মকে বাঁচাতে মাদকবিরোধী অভিযানের দাবি করেন এলাকাবাসী। ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি শ্যামনগরে খেলার সময় গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু শ্যামনগরে সাথীদের নিয়ে খেলার সময় গলায় ফাঁস লেগে সুমাইয়া পারভীন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার আবাদ চন্ডিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সুমাইয়ার পিতা হাসান গাজী জানান, সুমাইয়া বাকিদের নিয়ে খেলার সময় গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ায় বেঁধে লাফ দেয়। এ সময় গলায় ফাঁস লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি রাজশাহীতে ছাত্রীকে ছুরিকাঘাতে যুবক গ্রেফতার রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় সামিউল সিরাজ ওরফে সিজান নামে যুবককে রোববার গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, রোববার দুপুরে মহানগরীর বোয়ালিয়া থানার নর্দানের মোড় প্রফেসরপাড়ায় নন্দিনী ঘোষ নামের এক ছাত্রীকে ছুরিকাঘাত করে সিজান। ওসি রবিউল ইসলাম বলেন, সিজানের স্ত্রী নন্দিনীর সঙ্গে পড়াশোনা করে। সিজানের অভিযোগ, তার স্ত্রী অন্য ছেলের সঙ্গে কথা বলে এবং এতে নন্দিনী তাকে সহযোগিতা করে। এজন্য সে হামলা চালায়। রাজশাহী ব্যুরো তারাগঞ্জে টায়ার পুড়িয়ে তেল উৎপাদনে জরিমানা তারাগঞ্জে অবৈধভাবে পুরাতন টায়ার পুড়িয়ে তেল উৎপাদনের অভিযোগে ‘এয়ার ওয়েল’ নামের একটি কারখানায় সোমবার এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, দীর্ঘদিন ধরে তারা পুরাতন টায়ার পুড়িয়ে তেল তৈরি করছিল। এতে তীব্র দুর্গন্ধ ও কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি ওই এলাকার মাঠের ফসল নষ্ট হচ্ছিল। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি রাঙামাটিতে সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তি দাবি খাগড়াছড়ির জৈষ্ঠ সাংবাদিক সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জীতেন বড়ুয়ার নিঃশর্ত মুক্তি এবং সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে রাঙামাটিতে কর্মরত সাংবাদিকরা। সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এ মানববন্ধনের আয়োজন করে। বক্তারা বলেন, জীতেন বড়ুয়াকে সম্পূর্ণ মিথ্যা, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার করা হয়েছে। রাঙামাটি প্রতিনিধি
