চট্টগ্রামে এনসিপি-বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, হাতাহাতি

AI-classifiedconfidence 74%

Why this classification

This incident was classified as political violence in Chattogram. Parties reported: NCP, BNP. Reported by 1 source.

Reported by:SamakalJugantorCorroborated · 2 sources
29/07/26•Chittagong Press Club

Killed

0

Injured

0

Summary

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার প্রতিবাদের কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রামের প্রেস ক্লাব এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

AI analysis

Category

Political Violence

Confidence

74% · severity 3

Parties involved

NCPBNP

Tags

Party ClashRally Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 29/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Samakal · 30/07/26open original ↗

চট্টগ্রামে এনসিপি-বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, হাতাহাতি

চট্টগ্রামে এনসিপি-বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, হাতাহাতি চট্টগ্রাম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা। ছবি: সমকাল চট্টগ্রাম ব্যুরো প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ | ২০:২৬ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রাম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় উভয় দলের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে নগরের চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় সন্ধ্যার পর মশাল মিছিল বের করেন এনসিপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। দুই পক্ষের মধ্যে উত্তেজনার কারণে প্রেস ক্লাবের আশপাশের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেন মালিকরা। সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় প্রেস ক্লাবের সামনের সড়কের যানবাহন চলাচল। এনসিপির চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন বলেন, হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে আমরা কর্মসূচির ডাক দিয়েছিলাম। কর্মসূচি শেষের দিকে হঠাৎ বিএনপির একদল নেতাকর্মী আমাদের চারপাশে ঘিরে রাখে। একপর্যায়ে তারা আমাদের নেতাকর্মীদের জোরপূর্বক টেনে-হিঁচড়ে বের করার চেষ্টা করেন। বাধা দিলে তারা আমাদের ওপর চড়াও হন। তিনি বলেন, বিএনপি নেতা শাহেদ বক্স নেতাকর্মীদের নিয়ে চড়াও হন। এসময় তারেক রহমানের বিরুদ্ধে কথা বললে লাশ ফেলারও হুমকি দেন তিনি। বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবেই তাদের ওপর হামলা করেছে বলে অভিযোগ করেন তিনি। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহেদ বক্স বলেন, এনসিপি নেতারা তারেক রহমানকে নিয়ে কটূক্তি করছেন বলে জানান ছাত্রদলের নেতাকর্মীরা। তাই আমি এনসিপির নেতাকর্মীদের নিবৃত করার চেষ্টা করি। পরে আমি দুই গ্রুপকে দুই দিকে সরিয়ে দিয়েছি। এসময় কোনো এনসিপির নেতাকর্মীর ওপর চড়াও হয়নি আমাদের কেউ। চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, দুপক্ষের মাঝে কথা কাটাকাটির সূত্র ধরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে গিয়ে দুই পক্ষকে দুইদিকে সরিয়ে দেয়। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে একপর্যায়ে দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয় পুলিশ।

Source 2: Samakal · 29/07/26open original ↗

চট্টগ্রামে এনসিপি-বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, হাতাহাতি

সারাদেশ চট্টগ্রামে এনসিপি-বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, হাতাহাতি × চট্টগ্রাম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা। ছবি: সমকাল চট্টগ্রাম ব্যুরো প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ | ২০:২৬ - অ + হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রাম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় উভয় দলের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে নগরের চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় সন্ধ্যার পর মশাল মিছিল বের করেন এনসিপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। দুই পক্ষের মধ্যে উত্তেজনার কারণে প্রেস ক্লাবের আশপাশের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেন মালিকরা। সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় প্রেস ক্লাবের সামনের সড়কের যানবাহন চলাচল। এনসিপির চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন বলেন, হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে আমরা কর্মসূচির ডাক দিয়েছিলাম। কর্মসূচি শেষের দিকে হঠাৎ বিএনপির একদল নেতাকর্মী আমাদের চারপাশে ঘিরে রাখে। একপর্যায়ে তারা আমাদের নেতাকর্মীদের জোরপূর্বক টেনে-হিঁচড়ে বের করার চেষ্টা করেন। বাধা দিলে তারা আমাদের ওপর চড়াও হন। তিনি বলেন, বিএনপি নেতা শাহেদ বক্স নেতাকর্মীদের নিয়ে চড়াও হন। এসময় তারেক রহমানের বিরুদ্ধে কথা বললে লাশ ফেলারও হুমকি দেন তিনি। বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবেই তাদের ওপর হামলা করেছে বলে অভিযোগ করেন তিনি। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহেদ বক্স বলেন, এনসিপি নেতারা তারেক রহমানকে নিয়ে কটূক্তি করছেন বলে জানান ছাত্রদলের নেতাকর্মীরা। তাই আমি এনসিপির নেতাকর্মীদের নিবৃত করার চেষ্টা করি। পরে আমি দুই গ্রুপকে দুই দিকে সরিয়ে দিয়েছি। এসময় কোনো এনসিপির নেতাকর্মীর ওপর চড়াও হয়নি আমাদের কেউ। চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, দুপক্ষের মাঝে কথা কাটাকাটির সূত্র ধরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে গিয়ে দুই পক্ষকে দুইদিকে সরিয়ে দেয়। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে একপর্যায়ে দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয় পুলিশ। বিষয় : এনসিপি বিএনপি হাতাহাতি আরও পড়ুন ‘সবাই মিলেমিশে খাই’ বলা সেই খাদ্য কর্মকর্তাসহ ৩ জন বরখাস্ত স্টেশনে ট্রেন রেখে চালক উধাও, ফিরলেন এক ঘণ্টা পর বিএসসির নতুন এমডি কমডোর ফজলার রহমান গ্রেপ্তারের পর ধর্ষণচেষ্টা মামলার আসামির মৃত্যু, হৃদরোগ দাবি পুলিশের সর্বশেষ ‘সবাই মিলেমিশে খাই’ বলা সেই খাদ্য কর্মকর্তাসহ ৩ জন বরখাস্ত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর স্টেশনে ট্রেন রেখে চালক উধাও, ফিরলেন এক ঘণ্টা পর বিএসসির নতুন এমডি কমডোর ফজলার রহমান গ্রেপ্তারের পর ধর্ষণচেষ্টা মামলার আসামির মৃত্যু, হৃদরোগ দাবি পুলিশের রাকসু জিএস আম্মারসহ ৯ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু বরিশাল সিটির সাড়ে ৬০০ কোটি টাকার বাজেট ঘোষণা আরও পড়ুন ×

Source 3: Jugantor · 29/07/26open original ↗

চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি Advertisement চট্টগ্রাম ব্যুরো প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:৪৯ পিএম চট্টগ্রামে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি। ছবি: যুগান্তর চট্টগ্রামে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জুলাই) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে হবিগঞ্জে নেতাদের ওপর হামলার প্রতিবাদে অনুষ্ঠিত এনসিপির প্রতিবাদ সমাবেশ শেষে এ ঘটনা ঘটে। সমাবেশটি আয়োজন করে চট্টগ্রাম মহানগর শাখা এনসিপি। এ সময় এনসিপির নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ দুপক্ষের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার ৩টার পর থেকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করে এনসিপির নেতাকর্মীরা। তাদের ব্যানারে লেখা ছিল, ‘হবিগঞ্জে বিএনপির সন্ত্রাসীদের দ্বারা এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।’ বিকাল ৪টার দিকে সমাবেশ শেষ করে চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিনসহ নেতাকর্মীরা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জামালখান মোড়ের দিকে রওনা হন। এ সময় এনসিপির মিছিল থেকে, ‘সন্ত্রাসের আস্তানা, এ দেশে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।   মিছিলটি সড়কের সিঁড়ির গোড়া অংশে পৌঁছে ইউটার্ন নিয়ে আবার প্রেস ক্লাবের দিকে আসার সময় আরিফ মঈনুদ্দিনকে থামায় স্থানীয় বিএনপি নেতা শাহেদ বক্সসহ কয়েকজন। অল্প কিছুক্ষণ কথা বলার পর আরিফ মঈনুদ্দিন সেখান থেকে সরে এগিয়ে যাওয়া মিছিলের দিকে যাচ্ছিলেন। তখন মিছিলে থাকা এনসিপি নেতাকর্মীরা পেছনে ফিরে আরিফ মঈনুদ্দিনকে আটকে রেখেছে- এমন ধারণা করে বেশ কয়েকজন এগিয়ে আসে। এরপর দুপক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়। তখন উপস্থিত পুলিশ সদস্যরা মাঝখানে দাঁড়িয়ে তাদের শান্ত করেন। কোতোয়ালী থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। ঘটনার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।