ভৈরবে তুচ্ছ ঘটনায় দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a single, concrete violent incident in Bhairab, Kishoreganj, on Tuesday 24 March 2026, in which two local groups fought for about four hours. At least 50 people were injured, several houses were vandalised, and the army, RAB and police were needed to restore order.

Reported by:JugantorSingle source
24/03/26•কালিকাপ্রসাদ ইউনিয়নের কাউয়ার বাড়ি ও তারার বাড়ি এলাকা

Killed

0

Injured

50

Summary

কিশোরগঞ্জের ভৈরবে কালিকাপ্রসাদ ইউনিয়নের কাউয়ার বাড়ি ও তারার বাড়ির দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) রাত ৮টায় প্রায় ৪ ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত এবং কয়েকটি বাড়িঘর ভাঙচুর হয়। পরে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 7

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

কাউয়ার বাড়ির লোকজনতারার বাড়ির লোকজনকিশোর সদস্যরামেহেদি হাসান (আহত)রায়হান খান (আহত)আনাস মিয়া (আহত)সেনাবাহিনীর‍্যাব সদস্যরাপুলিশ

Affected infrastructure

বাড়িঘর

Tags

Gang War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 50

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 24/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 26/03/26open original ↗

ভৈরবে তুচ্ছ ঘটনায় দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ভৈরবে তুচ্ছ ঘটনায় দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক Advertisement ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। টানা ৪ ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। পরে সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও র্যাব সদস্যদের সহায়তায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার রাত ৮টায় উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কাউয়ার বাড়ির সঙ্গে তারার বাড়ির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেন। এদের মধ্যে গুরুতর আহত মেহেদি হাসান, রায়হান খান ও আনাস মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানা যায়, উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কাউয়ার বাড়ি ও তারার বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত এক সপ্তাহ ধরে উভয়পক্ষের কিশোরদের মধ্যে কয়েক দফা বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। মঙ্গলবার রাতে স্থানীয় একটি মাজারের ওরসের মেলায় জুয়া খেলা কেন্দ্র করে দুপক্ষের লোকজন পুনরায় বাগ্বিতণ্ডা ও মারামারিতে জড়ায়। পরে এ নিয়ে দুপক্ষের লোকজন রাতে সংঘর্ষে জড়ালে মুহূর্তেই তা রণক্ষেত্রে পরিণত হয়।