পিটিয়ে ভেঙেছে বৃদ্ধার পা, কুপিয়ে জখম ৩ জনকে

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a specific, recent attack in Lalmohan, Bhola, on Tuesday 31 March 2026, in which a rival group used axes and sticks against a family trying to stop them building on their land. Four people were seriously injured, including an imam, and two were sent to Dhaka for treatment.

Reported by:JugantorSingle source
31/03/26•Sonu Haowladar's house, Gajaria Ward 8, West Charumed village, Lalmohan

Killed

0

Injured

4

Summary

ভোলার লালমোহনে মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) সকালে জোরপূর্বক জমিতে ঘর তোলার সময় বাধা দেওয়ায় হাওলাদার গ্রুপের লোকজন কুড়াল ও লাঠি দিয়ে হামলা চালায়। এতে গিয়াস উদ্দিন বাচ্ছু, মসজিদের ইমাম আকতার হোসেন ও তাদের বৃদ্ধা মা ফাতেমাসহ চারজন গুরুতর আহত হন, যাঁদের মধ্যে কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

SobhanLokmanRamjanAnwar BhuttoJahangirBabulAfzalMorshedGias Uddin BachchuAkhtar HossainBibi FatemaAl-AminHaowladar groupOfficer-in-Charge of Lalmohan Thana, Md. Oliul Islam

Affected infrastructure

Disputed land

Tags

Land Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 4

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 31/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 01/04/26open original ↗

পিটিয়ে ভেঙেছে বৃদ্ধার পা, কুপিয়ে জখম ৩ জনকে

লালমোহনে ঘর করতে বাধা পিটিয়ে ভেঙেছে বৃদ্ধার পা, কুপিয়ে জখম ৩ জনকে Advertisement লালমোহন (ভোলা) প্রতিনিধি প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ভোলার লালমোহনে জোরপূর্বক ঘর করতে গেলে বাধা দেওয়ায় একই পরিবারের চারজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার সকালে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ গ্রামের গজারিয়া ৮নং ওয়ার্ডে সনু হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। এর মধ্যেই এলোপাতাড়ি মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় একজনকে কয়েকজন মিলে লাঠিসোঁটা নিয়ে এলোপাতাড়ি মারছে। খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওতে মারধরের শিকার ওই ব্যক্তির নাম আকতার হোসেন। তিনি স্থানীয় মসজিদের ইমাম। তবে এ হামলায় চারজন মারাত্মক জখমের শিকার হয়েছেন। আকতার হোসেনের ভাই গিয়াস উদ্দিন বাচ্ছুর মাথায় কুড়াল দিয়ে কুপিয়ে জখম ও তাদের বৃদ্ধা মাকে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়েছে। গুরুতর অবস্থায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। গিয়াস উদ্দিন বাচ্ছুর ছেলে মালয়েশিয়া প্রবাসী আল-আমিন জানান, মঙ্গলবার দুপুরে তাদের বাড়ির পাশের হাওলাদার গ্রুপের সোবহান, লোকমান, রমজান, আনোয়ার ভুট্টু, জাহাঙ্গীর, বাবুল, আফজাল, মোর্শেদ সংঘবদ্ধ হয়ে তাদের ভোগ-দখলীয় জমিতে জোরপূর্বক ঘর তুলতে যায়। এ সময় আল-আমিনের বাবা গিয়াস উদ্দিন বাচ্ছু, চাচা ফরিদ, আকতার, দাদি ফাতেমাসহ তাদের পরিবারের লোকজন বাধা প্রদান করেন। বাধা দেওয়ায় হাওলাদার গ্রুপ তাদের ওপর কুড়াল, লাঠিসোঁটা নিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। আঘাতে চাচা আকতার হোসেন, দাদি বিবি ফাতেমার পা ভেঙে যায় এবং বাবা গিয়াস উদ্দিনের মাথার কয়েক স্থানে ক্ষত হয়। তাদের তাৎক্ষণিক লালমোহন হাসপাতালে আনলে সেখান থেকে দুজনকে ঢাকায় পাঠানো হয়। এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম জানান, ঘটনা জানার পর লালমোহন থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এজাহার পেলে মামলা নেওয়া হবে।