যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি, ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৭

AI-classifiedconfidence 74%

Why this classification

This incident was classified as criminal violence in Narayanganj. Parties reported: BNP. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 1 source.

Reported by:JugantorSingle source
03/08/26•C-I Khola Morr, Siddhirganj

Killed

0

Injured

1

Summary

সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় রফিকুল ইসলাম নামের এক যুবককে অপহরণ করে নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ সাতজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ভুক্তভোগীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করার পর সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

74% · severity 5

Parties involved

BNP

Tags

Extortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 03/08/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 04/08/26open original ↗

যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি, ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৭

যুবককে অপহরণ করে নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবির অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদসহ (২৩) সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত মো. রফিকুল ইসলামকে (৩০) উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাত থেকে মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর পর্যন্ত ১নং ওয়ার্ডস্থ সিআইখোলা মোড় এলাকার একটি কাপডের দোকানে অপহৃতকে আটকে রাখা হয়েছিল। ছাত্রদল নেতা জিহাদ ছাড়া অন্য গ্রেফতারকৃতরা হলেন- মো. আল-আমিন (২৩), মো. গোলাম কিবরিয়া (২১), মো. জাহাঙ্গীর (২২), মো. রবিউল (২৩), মো. আরমান (২২), মো. রমজান (২৩। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিআইখোলা এলাকার নুরুল ইসলামের ছেলে নির্মাণ শ্রমিক ভুক্তভোগী মো. রফিকুল ইসলামকে কৌশলে ডেকে নিয়ে যান ছাত্রদল নেতাসহ তার সহযোগীরা। একপর্যায়ে ভুক্তভোগীকে একটি কাপড়ের দোকানে জোরপূর্বক ঢুকিয়ে ভেতরে আটকে রেখে নির্যাতন চালিয়ে মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করা হয়। দাবিকৃত অর্থ জোগাতে ব্যর্থ হওয়া অসহায় পরিবারটির কাছে শেষমেশ ৪০ হাজার টাকার বিনিময়ে প্রাণভিক্ষা দেওয়ার কথা জানান অপরাধীরা। একপর্যায়ে মুক্তিপণ না পেয়ে আসামিরা ভুক্তভোগীকে ডাকাত হিসেবে আখ্যায়িত করার পরিকল্পনা নিয়ে সিআইখোলা মোড়ের সামনে তাদের কাছে থাকা কয়েকটি ধারাল অস্ত্র দিয়ে সজ্জিত করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পুনরায় নির্যাতন চালায়। বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, অপহরণ ঘটনায় ৭ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আসামিরা যে দলেরই হোক না কেন আইনের ঊর্ধ্বে কেউ না। আমরা এই গ্রুপের বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছি। এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করা হবে।