লালমনিরহাট সীমান্তে যুবক গুলিবিদ্ধ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
Why this classification
This incident was classified as criminal violence in Lalmonirhat. Parties reported: BSF, Civilian. Reported casualties: 1 killed and 0 injured. Reported by 4 sources.
Killed
1
Injured
0
Summary
২০২৬ সালের ১৫ মে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে খাদেমুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হন। বুধবার দিবাগত রাত দুইটার দিকে সীমান্তে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
99% · severity 8
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 14/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (5 sources)
লালমনিরহাট সীমান্তে গুলি ছুড়ে ৫ নৌকা নিয়ে গেল বিএসএফ
সারাদেশ লালমনিরহাট সীমান্তে গুলি ছুড়ে ৫ নৌকা নিয়ে গেল বিএসএফ × বাংলাদেশি জেলেদের নৌকা নিয়ে যান বিএসএফের সদস্যরা। ছবি: সমকাল পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫৭ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫৮ - অ + ধরলা নদীর বাংলাদেশি শূন্যরেখায় ছোট নৌকায় বালু ও পাথর উত্তোলনকারী বাংলাদেশিদের লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয়দের অভিযোগ, কারণ ছাড়াই বিএসএফ নদী এলাকার প্রায় ১৫ গজ সীমান্ত পার হয়ে বাংলাদেশ অংশে এসে গুলি ছুড়েছে। এ সময় বালু ও পাথর উত্তোলনকাজে ব্যবহৃত চারটি নৌকা নদী থেকে তুলে নিয়ে গেছে বিএসএফ। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকেছে আন্তঃসীমান্ত ধরলা নদী। সীমান্তবর্তী এ নদীর বুড়িমারী স্থলবন্দর শূন্যরেখার বাংলাদেশি অংশ থেকে বেশ কিছু বাংলাদেশি ব্যক্তি বালু ও পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে থাকেন। আজ বৃহস্পতিবার দুপুরে ২০ থেকে ২৫ জন বিএসএফ সদস্য নদীর পাড়ে আসে ও দুইজন সদস্য অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়ে। এতে কেউ হতাহত না হলেও গুলি ছোড়ায় ওই এলাকার সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। বিএসএফ গুলি করার ঘটনায় বিজিবি প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে। বর্তমানে বিজিবি সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে। সীমান্ত সূত্র ও বিজিবি জানায়, ঘটনার পরপরই শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ী বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা ঘটনাস্থলে যান। পানিশালা ক্যাম্পের বিএসএফ কমান্ড্যান্টকে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবির বুড়িমারী কোম্পানি সদরের কমান্ডার। সন্ধ্যা সাড়ে ৬টায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গুলি ছোড়ার প্রতিবাদ করে বিজিবি। বৈঠকের বিস্তারিত জানাতে অপরাগতা প্রকাশ করেন বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার রেজাউল করিম। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) হোয়াটস অ্যাপ গ্রুপে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানায়, বাংলাদেশি নাগরিকেরা অবৈধভাবে সীমান্ত পিলারের মধ্যবর্তী স্থান হতে প্রায় ২০ গজ ভারতের অভ্যন্তরের বরমতল নামক স্থানে গেলে বিএসএফের পানিশালা ক্যাম্পের সদস্যরা ৫ রাউন্ড ফাঁকা ফায়ার করে। চারটি নৌকা নদীর পার হতে ক্যাম্পে নিয়ে গেছে বিএসএফ। বিষয়টি ইউএনও এবং ওসিকে জানানো হয়েছে। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার সময় উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, বাংলাদেশি বালু ও পাথর উত্তোলনকারীরা ভারতের অভ্যন্তরে যায়নি। ৬১-ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক (এডি) কারিমুল ইসলাম বলেন, সীমান্তে বিএসএফ গুলি ছোড়ায় বিজিবি প্রতিবাদ জানিয়েছে। এ ব্যাপারে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে শুনেছি। আমি বাইরে থাকায় বিস্তারিত বলতে পারছি না। বিষয় : লালমনিরহাট আরও পড়ুন চট্টগ্রামে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীনা-পাকিস্তানিসহ ৬২ জন আটক মায়ের শেষকৃত্যে অংশ নিয়ে আবার কারাগারে চিন্ময় ৪ দিন পরও স্বাভাবিক হয়নি রূপপুরের বিদ্যুৎ-ইন্টারনেট, তদন্ত কমিটি গঠন চট্টগ্রামে লেনদেনের বিরোধে ব্যবসায়ীকে অপহরণ, গ্রেপ্তার ৮ সর্বশেষ চট্টগ্রামে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীনা-পাকিস্তানিসহ ৬২ জন আটক দক্ষিণ বাড্ডায় লঞ্চ ব্যবসায়ী গুলিবিদ্ধ শিগগির চালু হচ্ছে না বাংলাদেশ-ভারতের যাত্রীবাহী ট্রেন মায়ের শেষকৃত্যে অংশ নিয়ে আবার কারাগারে চিন্ময় ক্যাচ মিসের খেসারতে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী লালমনিরহাট সীমান্তে গুলি ছুড়ে ৫ নৌকা নিয়ে গেল বিএসএফ শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে প্রতিনিধি দল আরও পড়ুন ×
চলাচলের রাস্তা নিয়ে বিরোধে মারধর, পাটগ্রামে নিহত ১
লালমনিরহাটের পাটগ্রামে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে দুলাল হোসেন (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (১৬ মে) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত দুলালের স্ত্রী রুনা বেগম বাদী হয়ে পাটগ্রাম থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাটগ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভান্ডারদহ গ্রামে অটোরিকশাচালক দুলাল হোসেনসহ ভ্যান ও ঠেলাগাড়িচালক পাঁচটি পরিবার বসবাস করে আসছে। তাদের বসতবাড়িতে যাতায়াতের কাঁচা রাস্তা একই এলাকার মুকুল হোসেনের বাড়ির সামনে দিয়ে হওয়ায় তিনি নিজের জমি দাবি করে প্রায়ই রাস্তা বন্ধ করে দিতেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিস হলেও বিরোধের সমাধান হয়নি। সবশেষ গত শুক্রবার (১৫ মে) সকালে বাঁশের বেড়া দিয়ে আবারও রাস্তা বন্ধ করে দেন মুকুল হোসেন। এ নিয়ে দুলাল হোসেনের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়।এরপর ক্ষুব্ধ দুলাল অন্যদের নিয়ে গতকাল রাত ৮টার দিকে নিজেদের বাড়ির দক্ষিণ পাশে চলাচলের ইটের সোলিং রাস্তা কোদাল দিয়ে কেটে গর্ত করতে থাকেন। এ সময় মুকুল হোসেন ও তাঁর লোকজন দুলালকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ ওঠে।স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় দুলাল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পাটগ্রাম থানা-পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আজ রোববার ময়নাতদন্তের জন্য মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।নিহত দুলাল হোসেন তিন কন্যাসন্তানের জনক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী ও সন্তানেরা দিশেহারা হয়ে পড়েছেন।ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিরা পরিবারসহ আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।স্থানীয় বাসিন্দা ইব্রাহিম হোসেন বলেন, ‘আমরা ঠেলাগাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করি। দীর্ঘদিন ধরে রাস্তা নিয়ে সমস্যা চলছে। স্থানীয় নেতারা রাস্তা খুলে দিলেও পরে আবার বন্ধ করে দেওয়া হয়। চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় আমরা রাস্তার সামনের অংশে গর্ত করেছি।’পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত দুলালের স্ত্রী একটি হত্যা মামলা করেছেন। বিষয়টি তদন্তাধীন।
লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত আলী হোসেনের লাশ ফেরত
সারাদেশ লালমনিরহাট লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত আলী হোসেনের লাশ ফেরত জেলা প্রতিনিধি লালমনিরহাট ৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অ+ অ- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত আলী হোসেনের (৪৫) লাশ ফেরত দিয়েছ বিএসএফ। বিজ্ঞাপন বুধবার (৮ এপ্রিল) রাত ৯টায় উপজেলার ধবলগুড়ি সীমান্তের ৮৬৮/৩-এস নম্বর পিলার এলাকা হয়ে লাশটি ফেরত দেওয়া হয়। এর আগে গত মঙ্গলবার (৭ এপ্রিল) দিগত মধ্যরাতে ওই সীমান্তে বিএসএফের গুলিতে তিনি নিহত হন। নিহত আলী হোসেন ওই সীমান্ত এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। বিজিবি ও সীমান্তবাসী সূত্রে জানা গেছে, ভারতীয় চোরাচালানিদের সহায়তায় ধবলগুড়ি সীমান্তের ৮৭৪/৫-এস নম্বর পিলার এলাকায় শূন্যরেখায় অবস্থান করে ভারতে অবৈধ প্রবেশের চেষ্টা করে ৭-৮ জনের একটি দল। তাদের তাড়িয়ে দিতে প্রথমে এক রাউন্ড ফাঁকা গুলি করে বিএসএফের ১৫৬ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের সদস্যরা। বিজ্ঞাপন পরবর্তীতে চক্রটি ভারতের ৫০০ গজ অভ্যন্তরে অনুপ্রবেশ করলে দ্বিতীয়বার এক রাউন্ড গুলি ছোড়ে বিএসএফ। সেই গুলিতে বিদ্ধ হয়ে আলী হোসেন ঘটনাস্থলেই মারা যান। বাকিরা পালিয়ে আসতে সক্ষম হলেও আলী হোসেনের লাশ বিএসএফ সদস্যরা নিয়ে যান। এ ঘটনায় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানালে বিএসএফ তাতে সাড়া দেয়। বৈঠকে গুলির সত্যতা স্বীকার করে বিজিবির কাছে দুঃখ প্রকাশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি দেওয়া হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম। বিএসএফের পক্ষে নেতৃত্বে ছিলেন ১৫৬ ব্যাটালিয়ন বিএসএফ কমান্ড্যান্ট শ্রী সৌরভ ও একজন স্টাফ অফিসার। বিজ্ঞাপন বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক রাত ৯টার দিকে উপজেলার ৮৬৮/৩-এস নম্বর পিলার এলাকা দিয়ে বিএসএফ ১৫৬ ব্যাটালিয়নের শ্রীমুখ কোম্পানি কমান্ডার রাজেস কুমার ইয়াদব ভারতীয় পুলিশসহ বিজিবির কাছে লাশ ফেরত দেন। বিজিবি লাশ বুঝে নিয়ে পাটগ্রাম থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, আলী হোসেনের লাশ বুঝে নিয়ে তার বড় ভাই আনোয়ার হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে। মুরাদ মুর্শিদ/বিআরইউ
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত Advertisement যুগান্তর প্রতিবেদন প্রকাশ: ১৪ মে ২০২৬, ১১:১৫ এএম ফাইল ছবি লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মো. খাদেমুল নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। বুধবার (১৩ মে) রাত ২টার দিকে উপজেলার আমঝোল সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মো. খাদেমুল (২৫) উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৯০৫/৬ এস-এর প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি কাঁটাতারের বেড়ার কাছে যায়। এ সময় ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় আঘাত লাগে। আহত অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয় ও তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। গুলিতে বাংলাদেশি নিহতের সত্যতা নিশ্চিত করেছেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। তিনি বলেন, প্রকৃত ঘটনা জানতে কাজ চলছে, এ বিষয়ে শিগগিরই জানানো হবে।
লালমনিরহাট সীমান্তে যুবক গুলিবিদ্ধ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
খাদেমুল ইসলামছবি: সংগৃহীত লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বনচৌকি বিওপি এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম খাদেমুল ইসলাম (২৫)। তিনি হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। স্থানীয় লোকজনের ভাষ্য, গতকাল বুধবার রাত দুইটার দিকে খাদেমুলসহ কয়েকজন সীমান্তের ৯০৫/৬ এস পিলারসংলগ্ন এলাকা দিয়ে ভারতের ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে তাঁরা কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছান। সেখানে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে। পরে সহযোগীরা আহত অবস্থায় খাদেমুলকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে তাঁকে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ দুপুরে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। তবে খাদেমুলের স্বজন ও প্রতিবেশীদের দাবি, খাদেমুল মাছ ধরতে নদীর ঘাটে গিয়েছিলেন। ওই সময় বিএসএফ গুলি চালায়। এ ঘটনায় আজ দুপুরে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, সীমান্তবর্তী এলাকায় খাদেমুল ইসলাম নামে এক বাংলাদেশি নাগরিক আহত হওয়ার তথ্য তারা জানতে পারে। স্থানীয় লোকজন চিকিৎসার জন্য রংপুরে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার পরপরই বিজিবি বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসন্ধান শুরু করে এবং সংশ্লিষ্ট ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করে। প্রথমে বিএসএফ কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে জানানো হবে বলে আশ্বাস দিলেও পরে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছে। লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। নিহত খাদেমুলের শরীরের আঘাতের ধরন পর্যালোচনা করে বিভিন্ন সম্ভাবনা বিবেচনায় নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে। লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, এ ঘটনায় আজ দুপুরে বনচৌকি বিওপির সীমান্ত পিলারের কাছে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবির পক্ষ থেকে প্রতিবাদলিপি দেওয়া হয়েছে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী আজ দুপুরে প্রথম আলোকে বলেন, স্থানীয় সূত্র ও বিজিবির মাধ্যমে খবর পেয়ে পুলিশ নিহত ব্যক্তির বাড়িতে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ওসি আরও বলেন, এ ঘটনায় পুলিশ ও নিহত খাদেমুলের পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন ভারতরংপুর বিভাগলালমনিরহাটসীমান্তহাতীবান্ধাহত্যা
