গভীর রাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি
Why this classification
The event is a personal, family‑related fight between two police officers, with no political party involvement; therefore it is not classified as political violence.
Killed
0
Injured
2
Summary
সিলেট মহানগরীর মুন্সীপাড়া রোড ও মিরের ময়দান এলাকায় রাত ১২:৩০ টার দিকে পুলিশ কনস্টেবল লিজা ও তার স্বামী নাদিমের মধ্যে পারিবারিক বিরোধে হাতাহাতি হয়, দুজনই সামান্য আহত হন। ঘটনা জেলা পুলিশ ও কোতোয়ালি মডেল থানা হস্তান্তর করে।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
95% · severity 2
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Law Enforcement
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Law Enforcement
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 23/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
গভীর রাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি
গভীর রাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি Advertisement সিলেট ব্যুরো প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ সিলেট মহানগরীর রাস্তায় গভীর রাতে হাতাহাতি ও মারামারিতে জড়িয়েছেন এক পুলিশ দম্পতি। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর মুন্সীপাড়া রোড ও মিরের ময়দান এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা পুলিশ ও কোতোয়ালি মডেল থানার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পরবর্তীতে তাদের পুলিশ লাইন্সে নিয়ে যান। অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন-জেলা পুলিশে কর্মরত কনস্টেবল লিজা ও কনস্টেবল নাদিম। প্রত্যক্ষদর্শীরা জানায়, পারিবারিক ও ব্যক্তিগত বিরোধের জেরে দুই পুলিশ সদস্যের মধ্যে বাগ্বিতণ্ডা হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পথচারী ও স্থানীয় বাসিন্দারা থামানোর চেষ্টা করে। পরবর্তীতে সিলেট বেতারকেন্দ্রের গেটসংলগ্ন এলাকায় তারা আবার উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে নারী কনস্টেবল লিজা সড়কের ওপর লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাছের হাসপাতালের সামনে নিয়ে যান। এ ঘটনায় স্বামী-স্ত্রী দুজনই সামান্য আহত হন। লিজা অভিযোগ করেন, তার স্বামী নাদিম অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। এর কিছু ছবি ও ভিডিও তার কাছে রয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন কনস্টেবল নাদিম। কোতোয়ালি মডেল থানার এএসআই মিঠুন জানান, খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে জেলা পুলিশে হস্তান্তর করেছে। সিলেট জেলা পুলিশের এএসআই বিজয় পাশী বলেন, রাস্তায় এমন মারামারির ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং এতে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
