সোনারগাঁয়ে বিএনপি নেতার দুই পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা

AI-classifiedconfidence 92%

Why this classification

A local gang of 7 to 8 men attacked a former BNP central committee member with iron rods, hockey sticks, machetes and sticks, breaking both his legs. The attack happened on Monday, 20 April 2026, and the reason was his opposition to the gang's drug trade and other criminal activity.

Reported by:JugantorDhaka PostCorroborated · 2 sources
20/04/26•ভারগাঁও চৌধুরীপাড়া, সাদিপুর ইউনিয়ন

Killed

0

Injured

1

Summary

মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দেওয়ায় ২০ এপ্রিল ২০২৬ (সোমবার) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নে জাকির হোসেনের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল বিএনপি নেতা হাকিম মিয়াকে লোহার রড, হকিস্টিক, দা ও লাঠি দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেয়। আহত হাকিম মিয়াকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁর বাবা সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 6

Perpetrator side

Locals

Victim side

BNP

Other actors

জাকির হোসেনমাসুম মিয়াআলম মিয়াহাকিম মিয়াআব্দুল আউয়াল

Tags

Drug WarGang War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 20/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 30/04/26open original ↗

‌সোনারগাঁ‌য়ে মাদক‌সেবী‌দের মারধ‌রে এক ব্যক্তি আহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক সেবনে বাধা দেওয়ায় রহিম মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটেছে। গত শনিবার (২৬ এপ্রিল) সকালে পৌরসভার উত্তর ষোলোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত রহিম মিয়াকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তোভোগী রহিম মিয়া হাজী মিছির আলীর ছেলে। মামলার আসামিরা হলেন, লাহাপাড়ার গোলজার হোসেনের ছেলে রবিন (৩৫) ও ষোলোপাড়ার মফিজুলের ছেলে শাহজাহান (৩৫)। জানা যায়, ষোলোপাড়া লিচু বাগানে ৪ থেকে ৫ জনের একটি সংঘবদ্ধ দল ঘর তৈরি করে সেখানে বসে নিয়মিত মাদক সেবন করেন। এ ঘটনায় সম্প্রতি রহিম মিয়া তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে রহিম মিয়াকে মারধর করে। এতে তার তিনটি দাঁত নড়ে যায়। পরে রহিম মিয়ার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর রহিম মিয়ার ছোট ভাই হাজী আলাউদ্দিন মিয়া দুইজনের নাম উল্লেখসহ আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে এলাকাবাসী জানান, মাদকসেবীদের অত্যাচারে আমরা অতিষ্ট। তাদেরকে কঠোরভাবে দমন করতে না পারলে ভবিষ্যতে আমাদের অবস্থা আরও খারাপের দিকে যাবে। আমরা এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছি না। আমরা প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করছি। এ ঘটনায় সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আরকে/এমএএস

Source 2: Jugantor · 22/04/26open original ↗

সোনারগাঁয়ে বিএনপি নেতার দুই পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা

সোনারগাঁয়ে বিএনপি নেতার দুই পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা Advertisement যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (না.গঞ্জ) প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দেওয়ায় সোনারগাঁয়ে এক বিএনপি নেতার দুই পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। সোমবার দুপুরে সাদিপুর ইউনিয়নের ভারগাঁও চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই বিএনপি নেতা হাকিম মিয়াকে রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে আহত ওই বিএনপি নেতার বাবা আব্দুল আউয়াল বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও চৌধুরীপাড়া এলাকায় বসবাসরত ফুল চান মিয়ার ছেলে জাকির হোসেন দীর্ঘদিন ওই এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী তৈরি করে মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এসব অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করেন ওই এলাকার বাসিন্দা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হাকিম মিয়া। এতে ক্ষিপ্ত হয়ে গত সোমবার দুপুরে জোহর নামাজের পর মসজিদের মাঠে জাকিরের নেতৃত্বে মাসুম মিয়া, আলম মিয়াসহ ৭-৮ জনের একটি দল দেশীয় অস্ত্র লোহার রড, হকিস্টিক, দা ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে হাকিম মিয়ার ওপর হামলা চালায়। হামলাকারীরা এ সময় তাকে পিটিয়ে দুই পা ভেঙে দেয়। এলাকাবাসী তাকে উদ্ধারের পর সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ বলেন, হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।