পদ্মায় জেলের জালে উঠল গ্রেনেড, ৯৯৯-এ ফোনে উদ্ধার

AI-classifiedconfidence 95%

Why this classification

The report describes a grenade discovered in a fishing net and safely disposed of by police; there is no evidence of political parties, motives, or clashes, so it is not classified as political violence.

Reported by:Dhaka PostSamakalJugantorCorroborated · 3 sources
15/07/26•Raoṭha, Charghat

Killed

0

Injured

0

Summary

১৫ জুলাই রাজশাহীর চারঘাটে রাওথা গ্রামে মাছ ধরতে জালে গ্রেনেড পাওয়া যায়। ৯৯৯-এ জানাতে পরে পুলিশ ও বম্ব ডিসপোজাল ইউনিট গ্রেনেডটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 2

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

সাইদুরসাব্বির রহমানকনস্টেবল ইয়াছিন আরাফাতএসআই আমিনুল ইসলামপুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তা

Tags

Bomb Attack

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 15/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Samakal · 16/07/26open original ↗

জালে ওঠা বোমা গুপ্তধন ভেবে বাড়িতে নিয়ে গেলেন জেলে

জালে ওঠা বোমা গুপ্তধন ভেবে বাড়িতে নিয়ে গেলেন জেলে জালে ওঠা বোমা। ছবি- সমকাল চারঘাট (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১৯:০৩ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ | ১৯:২২ রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে মাছ ধরার সময় জালে ওঠা বোমা গুপ্তধন ভেবে বাড়িতে নিয়ে যান এক জেলে। পরে ছেলের সন্দেহে বিষয়টি জানানো হলে পুলিশ এসে সেটি উদ্ধার করে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে তা নিষ্ক্রিয় করে। বুধবার সকালে উপজেলার রাওথা-পিরোজপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীতে মই জাল দিয়ে মাছ ধরতে যান জেলে সাইদার রহমান। জাল তোলার সময় মাছের পরিবর্তে ভারী ধাতব একটি বস্তু উঠে আসে। মূল্যবান কোনো বস্তু বা গুপ্তধন মনে করে সেটি তিনি বাড়িতে নিয়ে যান। বাড়িতে এনে বস্তুটি পরিষ্কার করার সময় তাঁর ছেলে সাব্বির রহমান সেটির ছবি তুলে ইন্টারনেটে অনুসন্ধান করেন। এতে এটি বোমা বা বিস্ফোরক অন্য কিছু হতে পারে বলে ধারণা করে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে চারঘাট মডেল থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মীরগঞ্জ বিওপির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি নিজেদের হেফাজতে নেন। সম্ভাব্য ঝুঁকি এড়াতে সেটি পানিভর্তি একটি বালতিতে সংরক্ষণ করা হয় এবং আশপাশের এলাকা নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে তা নিষ্ক্রিয় করে। জেলে সাইদার রহমান বলেন, জাল তোলার পর দেখি ভারী লোহার মতো একটি বস্তু। প্রথমে ভেবেছিলাম নদীতে পাওয়া কোনো গুপ্তধন। পরে ছেলে ইন্টারনেটে দেখে জানায়, এটি বোমার মতো দেখতে। তখনই পুলিশকে খবর দিই। পরে বোম্ব ডিসপোজাল টিম এসে এটি নিষ্ক্রিয় করে। আল্লাহর রহমতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। চারঘাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন তুহিন বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে নিরাপদে রাখে এবং বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। তারা এসে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে তা নিষ্ক্রিয় করে। এটি প্রকৃতপক্ষে কী ধরনের বোমা তা বিশেষজ্ঞদের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। - বিষয় : - বোমা উদ্ধার - চারঘাট

Source 2: Dhaka Post · 16/07/26open original ↗

পদ্মায় জেলের জালে উঠল গ্রেনেড, ৯৯৯-এ ফোনে উদ্ধার

রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলের জালে মাছের বদলে একটি গ্রেনেড উঠে এসেছে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ও বম্ব ডিসপোজাল ইউনিট সেটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে। বুধবার (১৫ জুলাই) চারঘাটের রাওথা গ্রামে এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এসব তথ্য জানান। তিনি জানান, রাওথা গ্রামের জেলে সাইদুর পদ্মা নদীতে মাছ ধরতে গেলে তার জালে মাছের বদলে একটি ছোট কিন্তু ভারী বস্তু উঠে আসে। কর্দমাক্ত বস্তুটিকে মূল্যবান কিছু মনে করে তিনি সেটি বাড়িতে নিয়ে যান। পরে পরিষ্কার করার সময় তার ছেলে সাব্বির রহমান গুগলে খোঁজ নিয়ে ধারণা করেন, সেটি একটি বোমা বা গ্রেনেড হতে পারে। এরপর তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। তিনি আরও জানান, খবর পেয়ে ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে চারঘাট থানা, বম্ব ডিসপোজাল ইউনিট এবং জেলা পুলিশ কন্ট্রোলরুমকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জানানো হয়। ৯৯৯-এর কলটেকার কনস্টেবল ইয়াছিন আরাফাত কলটি গ্রহণ করেন। এ সময় ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই আমিনুল ইসলাম কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন। পরে চারঘাট থানা ও বম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি উদ্ধার করে। এরপর যথাযথ নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে সেটি নিষ্ক্রিয় করা হয়। এমএসি/বিআরইউ

Source 3: Jugantor · 09/07/26open original ↗

চারঘাটে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, তরুণ গ্রেফতার

চারঘাটে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, তরুণ গ্রেফতার Advertisement চারঘাট (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৮ পিএম গ্রেফতার দেব চন্দ্র দাস (২২)। ছবি: যুগান্তর রাজশাহীর চারঘাটে সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি দেব চন্দ্র দাসকে (২২) গ্রেফতার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (৯ জুলাই) রাজশাহী র্যাব-৫ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর মনজুরুল কবির এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, চারঘাট উপজেলার বাসিন্দা দেব চন্দ্র দাস বুধবার তার প্রতিবেশী সাত বছর বয়সি এক শিশুকে টিভি দেখানো ও খাবারের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে দেব। পরে দীর্ঘক্ষণ সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন শিশুটির মা। একপর্যায়ে অভিযুক্ত দেব চন্দ্র দাসের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করেন তিনি। এ সময় শিশুটির কান্নাকাটির কারণ জানতে চাইলে ধর্ষণের বিষয়টি প্রকাশ্যে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য ভুক্তভোগী শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  এ ঘটনায় বুধবার বিকালেই ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে চারঘাট থানায় দেব চন্দ্র দাসকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরপরই আসামিকে ধরতে সাঁড়াশি অভিযানে নামে র্যাব। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকার ম্যাজিক লণ্ঠন স্কুলের সামনে অভিযান চালিয়ে দেব চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।