শিক্ষকের দু্ই পায়ের রগ কাটল প্রতিপক্ষ

AI-classifiedconfidence 92%

Why this classification

This is a valid violent incident because a retired teacher was hacked with a machete over a land dispute, and his two leg tendons were severed. Residents then set fire to the accused men's houses on the following night, which is a second violent act. The victim is in intensive care but has not died, so no deaths are recorded.

Reported by:SamakalSingle source
20/02/26•মোল্লাকান্দা, পুটিয়া ইউনিয়ন, শিবপুর

Killed

0

Injured

1

Summary

নরসিংদীর শিবপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী স্বপন মোগল ও কিরণ মোগল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) দা দিয়ে কুপিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক আবু ছাঈদ মোগলের দুই পায়ের রগ কেটে দেন, যিনি ঢাকায় আইসিইউতে আছেন। মৃত্যুর গুজবের পর শুক্রবার রাতে (২০ ফেব্রুয়ারি) ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর করে আগুন দেয়, পরে পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

আবু ছাঈদ মোগল (অবসরপ্রাপ্ত শিক্ষক, ভুক্তভোগী)স্বপন মোগল (অভিযুক্ত প্রতিপক্ষ)কিরণ মোগল (অভিযুক্ত, স্বপনের ভাই)রোকেয়া লিপি (ভুক্তভোগীর মেয়ে)শিবপুর থানার ওসি কোহিনূর মিয়াবিক্ষুব্ধ এলাকাবাসী

Affected infrastructure

houses

Tags

Land Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 20/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 22/02/26open original ↗

শিক্ষকের দু্ই পায়ের রগ কাটল প্রতিপক্ষ

শিক্ষকের দু্ই পায়ের রগ কাটল প্রতিপক্ষ আবু ছাঈদ মোগল শিবপুর (নরসিংদী) প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ০১:২৬ নরসিংদীর শিবপুরে জমি নিয়ে বিরোধে আবু ছাঈদ মোগল নামে অবসরপ্রাপ্ত শিক্ষককে কুপিয়ে দুই পায়ের রগ কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষ স্বপন মোগলের বাড়িঘর ভাঙচুর করে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার রাতে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা মোগলের বাড়িতে এই ঘটনা ঘটে। আবু ছাঈদ মোগল মোল্লাকান্দা গ্রামের বাসিন্দা। তিনি শাষপুর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। সংকটাপন্ন অবস্থায় ঢাকার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন। আবু ছাঈদ মোগলের মেয়ে রোকেয়া লিপি জানান, প্রতিবেশী স্বপন মোগলের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। গত বৃহস্পতিবার সকালে তিনি ওই জমিতে গেলে স্বপন মোগল এসে বাধা দিয়ে মারধর করতে থাকে। ডাক-চিৎকার শুনে তাঁর বাবা ঘটনাস্থলে গেলে স্বপন মোগল ও তার ভাই কিরণ মোগল দা দিয়ে কুপিয়ে তাঁর বাবার দুই পায়ের রগ কেটে ফেলে। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় তাঁর বাবাকে উদ্ধার করে প্রথমে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। গত শুক্রবার রাতে আবু ছাঈদ মোগল হাসপাতালে মারা যাওয়ার গুজব ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী স্বপন মোগল ও কিরণ মোগলের বাড়িঘর ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকাছাড়া। বক্তব্যের জন্য যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। শিবপুর থানার ওসি কোহিনূর মিয়া বলেন, জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা। শুক্রবার রাতে প্রতিপক্ষ স্বপন মোগলের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। - বিষয় : - নরসিংদী - শিক্ষক - প্রতিপক্ষের হামলা