কাবাডি খেলা নিয়ে বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

AI-classifiedconfidence 95%

Why this classification

The incident is a valid report of a murder occurring within the 14-day window, but it is not classified as political violence because the motive was a local sports dispute.

Reported by:Dhaka PostJugantorCorroborated · 2 sources
10/07/26•Lakshmipur Borochara, Kuliarchar

Killed

1

Injured

0

Summary

কিশোরগঞ্জের কুলিয়ারচরে কাবাডি খেলা নিয়ে বিরোধের জেরে জুয়েল নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর বড়চরা গ্রামে ঘটে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

JewelKazi Arif

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 10/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 11/07/26open original ↗

কাবাডি খেলা নিয়ে বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় কাবাডি খেলা নিয়ে বিরোধের জেরে জুয়েল (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বড়চরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন আগে লক্ষ্মীপুর বুধাইবাড়ি ও বড়চরা গ্রামের কয়েকজন তরুণের মধ্যে কাবাডি খেলা নিয়ে কথা-কাটাকাটি ও ঝগড়ার ঘটনা ঘটে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হলেও দুই পক্ষের মধ্যে বিরোধের রেশ থেকে যায়। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় জুয়েল একটি ডিম বোঝাই গাড়ি নিয়ে বড়চরা গ্রামের দিক দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের কয়েকজন তার গতিরোধ করে। এ সময় তারা তাকে এলোপাতাড়ি মারধর করলে জুয়েল গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে দুই গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের খালাতো ভাই মোহাম্মদ নয়ন বলেন, কয়েক দিন আগে কাবাডি খেলা নিয়ে দুই গ্রামের ছেলেদের মধ্যে ঝামেলা হয়েছিল। তখন স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসাও হয়েছিল। কিন্তু সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে আমার ভাই জুয়েলের ওপর হামলা করা হয়েছে। সে ডিমবোঝাই গাড়ি নিয়ে যাওয়ার সময় তার পথরোধ করে নির্মমভাবে মারধর করা হয়। তিনি আরও বলেন, আমরা খবর পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারের এভাবে স্বজন হারাতে না হয়। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাখাওয়াত হোসেন হৃদয়/এসএএস

Source 2: Jugantor · 07/03/26open original ↗

পাকুন্দিয়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

পাকুন্দিয়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা Advertisement পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে এ ঘটনা ঘটে। নিহত রমিজ উদ্দিন চর আলগী গ্রামের হজরত আলী মুন্সির ছেলে। পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চরফরাদী ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম বলেন, পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর বাঁধাইয়ের ব্লক তৈরির শ্রমিকরা রমিজ উদ্দিনকে একটি গরুসহ ওই এলাকায় দেখতে পান। পরে তাকে গরুচোর সন্দেহে আটক করা হয়। খবর পেয়ে স্থানীয় কিছু লোকজন সেখানে জড়ো হলে একপর্যায়ে তাকে মারধর শুরু করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসি আরও জানান, উদ্ধার করা গরুটি থানা হেফাজতে রাখা হয়েছে। এখনো পর্যন্ত গরুটির মালিকের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।