সংক্ষিপ্ত সংবাদ

AI-classifiedconfidence 80%

Why this classification

This is a single, concrete incident: unknown attackers entered a house in Kulaura on Saturday night and cut a housewife with sharp weapons in an attempt to kill her. The article is a multi-item news page, and this is the most serious violent incident on it, so it is recorded as the event.

Reported by:JugantorSingle source
16/05/26•মনসুর গ্রাম, কাদিপুর ইউনিয়ন, কুলাউড়া

Killed

0

Injured

1

Summary

মৌলভীবাজারের কুলাউড়ায় শনিবার (১৬ মে ২০২৬) রাতে কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামে অজ্ঞাতনামা একাধিক দুষ্কৃতকারী চঞ্চল মোল্লার বাড়িতে ঢুকে তার স্ত্রী খাদিজা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। এটি একটি হত্যাচেষ্টার ঘটনা বলে অভিযোগ উঠেছে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

80% · severity 6

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

খাদিজা বেগম (গৃহবধূ, ভুক্তভোগী)চঞ্চল মোল্লা (ভুক্তভোগীর স্বামী)অজ্ঞাতনামা দুষ্কৃতকারী

Affected infrastructure

বাড়ি

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 16/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 18/05/26open original ↗

সংক্ষিপ্ত সংবাদ

মার্কিন চুক্তি বাতিলের দাবি টাঙ্গাইলে হামে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত, হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ, টিকা ব্যবস্থাপনায় জড়িত অব্যবস্থাপনার বিচার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি হয়েছে। রোববার বিকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ ছাত্র ফেডারেশন এ মানববন্ধন করে। যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার মেহেন্দিগঞ্জের কাজিরহাটে ৭৫ পিস ইয়াবাসহ রাসেল মিয়া ওরফে জনি নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে পুলিশ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের মিয়ারহাট থেকে তাকে গ্রেফতার করে। জনি মেহেন্দিগঞ্জের পার্শ্ববর্তী হিজলা উপজেলা ছাত্রলীগের সক্রিয় নেতা। মুলাদী (বরিশাল) প্রতিনিধি ভূঞাপুরে এসএসসি পরীক্ষার্থী অজ্ঞান ভূঞাপুরে এসএসসি পরীক্ষার কেন্দ্রে গরমে এক ছাত্রী অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার বিজ্ঞান পরীক্ষায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে আয়েশা নামে এক ছাত্রী। সে ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ভৈরবের মেঘনা নদীতে ৩৫ লাখ টাকা লুট ভৈরবের মেঘনা নদীতে বাদাম ব্যবসায়ী শামীম আহমেদের কাছ থেকে নগদ ৩৫ লাখ টাকা লুট করেছে অস্ত্রধারী ডাকাতদল। শনিবার ভোরে আশুগঞ্জ সার কারখানা ও লালপুর এলাকার মাঝামাঝি এলাকার মেঘনা নদীতে এ ডাকাতি হয়। ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি বাগেরহাটে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত বাগেরহাটে পালিত হয়েছে বিশ্ব উচ্চরক্তচাপ দিবস। রোববার সকালে প্রেস ক্লাবের সামনে বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধনসহ সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে বাগেরহাট শহরে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বাগেরহাট প্রতিনিধি কুলাউড়ায় নিজগৃহে গৃহবধূকে হত্যাচেষ্টা কুলাউড়ায় কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামে শনিবার রাতে খাদিজা বেগম নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ওইদিন রাতে একাধিক অজ্ঞাতনামা দুষ্কৃতকারী চঞ্চল মোল্লার বাড়িতে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা চঞ্চলের স্ত্রী খাদিজার ওপর ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি বাজেটের ৪০ ভাগ কৃষিখাতে বরাদ্দের দাবিতে বিক্ষোভ জাতীয় বাজেটে কৃষিখাতে উন্নয়ন বরাদ্দের ৪০ শতাংশ দেওয়ার দাবিতে বরিশাল ও বাকেরগঞ্জে রোববার সকালে সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ফ্রন্ট। জেলা প্রশাসকের কার্যালয় ও বাকেরগঞ্জ পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষিতে বিনিয়োগ বাড়লে উৎপাদন যেমন বাড়বে, তেমনি কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। উন্নয়ন বরাদ্দের ৪০ শতাংশ কৃষিখাতে দেওয়ার দাবি জানান বক্তারা। বরিশাল ব্যুরো বাবুগঞ্জে ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত বাবুগঞ্জে রোববার দুপুরে দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে অনুমোদনহীন একটি ইটভাটার কাঁচা ইটে পানি ও দুটি ড্রাম চিমনি গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কাগজপত্র বিহীন অবৈধ ইট ভাটা স্থাপনের অপরাধে কেয়া ব্রিকস ইটভাটা মালিক লিমনকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও দুটি ড্রাম চিমনি এবং কাঁচা ইটে পানি দিয়ে গুঁড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি