ফরিদপুরে যুবদল নেতাকে হাতুড়িপেটা হাসপাতালে ভর্তি

AI-classifiedconfidence 90%

Why this classification

A group of men attacked a local Jubo Dal leader with rods, hammers and a machete on the night of Wednesday 11 March 2026, seriously injuring him and robbing him of about 5.5 lakh taka. The attack happened on a single, specific date and place, so it is a valid, recent incident of physical violence.

Reported by:JugantorSingle source
11/03/26•ডিক্রিরচর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকা

Killed

0

Injured

1

Summary

ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নে ২০২৬ সালের ১১ মার্চ (বুধবার) রাতে জমিসংক্রান্ত বিরোধের জেরে পাঞ্জু মেম্বারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেনকে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং তাঁর কাছ থেকে দোকানের সাড়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। আহত জাহাঙ্গীরকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 6

Perpetrator side

Locals

Victim side

BNP

Other actors

Jahangir Hossain (Union Jubo Dal president, victim)Panju Member (alleged leader of attackers)SajibTamimSohan4-5 unidentified attackersBadar Uddin Bepari (victim's father, former ward BNP president)

Tags

Land DisputeRobbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 11/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 13/03/26open original ↗

ফরিদপুরে যুবদল নেতাকে হাতুড়িপেটা হাসপাতালে ভর্তি

ফরিদপুরে যুবদল নেতাকে হাতুড়িপেটা হাসপাতালে ভর্তি Advertisement ফরিদপুর ব্যুরো প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ফরিদপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করেছে সন্ত্রাসীরা। পরে তাকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। জাহাঙ্গীরের স্বজনরা জানান, জমি নিয়ে বিরোধের জেরে পাঞ্জু মেম্বার, সজীব, সুজন গংদের সঙ্গে বিরোধ চলছিল বদর উদ্দিন বেপারীর। স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বদর উদ্দিন বেপারীর ছেলে ওয়ার্ড যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন বুধবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বাড়ি ফিরছিলেন। এ সময় পাঞ্জু মেম্বারের নেতৃত্বে সজীব, তামীম, সোহানসহ অজ্ঞাত আরও ৪-৫ জন রড, হাতুড়ি, রামদা নিয়ে জাহাঙ্গীরের ওপর হামলা চালায়। হামলায় জাহাঙ্গীর গুরুতর আহত হন। হামলাকারীরা এ সময় জাহাঙ্গীরের কাছে থাকা দোকানের সাড়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। রক্তাক্ত জাহাঙ্গীরকে মৃত ভেবে হামলাকারীরা ফেলে রাখে। পরে স্থানীয়রা গুরুতর আহত জাহাঙ্গীরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে জাহাঙ্গীর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এদিকে পাঞ্জু বেপারীর ভাই হেলালুদ্দিন জানান, আমাদের জায়গা জোরপূর্বক দখলে নিতে গেলে তাদের বাধা প্রদান করা হয়। এ নিয়ে আমার ভাইকে মারধর করলে পরবর্তীতে মারামারি হয়। কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।