ফরিদপুরে কৃষককে নির্যাতনের পর কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ

AI-classifiedconfidence 95%

Why this classification

The incident is a criminal murder involving physical assault and forced poisoning, with no evidence of political party involvement.

Reported by:Prothom AloJugantorCorroborated · 2 sources
01/08/26•Char Amrapur, Char Bhadrashan

Killed

1

Injured

0

Summary

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ইউসুফ আলী শেখ নামের এক কৃষককে মারধর ও জোর করে কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। সন্ধ্যায় তাঁকে পদ্মার চরে ডেকে নিয়ে এই হামলা চালানো হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Yusuf Ali SheikhBashir MemberMohammad Safar Ali

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 01/08/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Jugantor · 14/04/26open original ↗

কিশোরকে গাছে বেঁধে নির্যাতন ভিডিও ভাইরাল

আলফাডাঙ্গায় চুরির অপবাদ কিশোরকে গাছে বেঁধে নির্যাতন ভিডিও ভাইরাল Advertisement ফরিদপুর ব্যুরো প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ফরিদপুরের আলফাডাঙ্গায় চুরির অপবাদে এক কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। রোববার রাতে এ ঘটনায় তিনজনকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ জানায়, উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের চর চান্দড়ায় চুরির অপবাদ আনা হয় মোছেন শেখের ছেলে মো. হোসাইনের বিরুদ্ধে। এ অভিযোগে তাকে শনিবার রাত সাড়ে ১০টায় নিজ বাড়ির পাশে গাছে বেঁধে নির্যাতন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ফিরোজের নেতৃত্বে মো. সাবের হোসেনের ছেলে ইয়াছিন ও আকরাম শেখের ছেলে শাকিল। স্থানীয় গ্রামপুলিশ মো. রাহাত ইসলাম রাসেল বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নির্যাতিত কিশোর ও এক নির্যাতনকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। কিন্তু পাচুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুর রহমান তাদের মাঝপথ থেকে ছাড়িয়ে রাখেন। ইউপি সদস্য মো. ফিরোজ শেখ বলেন, বিল্লাল নামে একজন আমাকে খবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে ছেলেটিকে পুলিশে দিতে বলি। কিন্তু কারও কাছে পুলিশের মোবাইল নম্বর না থাকায় এবং আমি ব্যস্ত থাকায় ওই অবস্থায় রেখে চলে আসি। তবে আমার সামনে মারধর করা হয়নি। পাচুড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সাইফুর রহমান বলেন, পুলিশের সঙ্গে কথা বলে আমার জিম্মায় আটকদের ছাড়িয়ে রাখি। আলফাডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) মো. আবুল হাসনাত খান বলেন, কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় ভিডিও পর্যালোচনা করে রাতেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Source 2: Prothom Alo · 03/08/26open original ↗

ফরিদপুরে কৃষককে নির্যাতনের পর কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ

লাশপ্রতীকী ছবি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ইউসুফ আলী শেখ (৫৫) নামের এক কৃষককে নির্যাতনের পর কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগে একটি ভিডিও বক্তব্যে তিনি নির্যাতনের বর্ণনা দেন এবং অভিযুক্ত কয়েকজনের নামও উল্লেখ করেন। মৃত ইউসুফ আলী শেখ চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরঅমরাপুর গ্রামের বাসিন্দা। তিনি দুই ছেলের বাবা। পরিবারের সদস্যদের দাবি, গত শনিবার সন্ধ্যায় একই গ্রামের যুবক কৌশলে ইউসুফ আলী শেখকে পদ্মার চরে ডেকে নেন। সেখানে সাত থেকে আটজন তাঁকে মারধর করেন। একপর্যায়ে জোর করে তাঁর মুখে কীটনাশক ঢেলে দেওয়া হয়। পরে তাঁকে স্থানীয় বশির মেম্বারের বাড়ির পাশে ফেলে রেখে চলে যান তাঁরা। খবর পেয়ে স্বজনেরা তাঁকে প্রথমে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নিয়ে যান। অবস্থার অবনতি হলে শনিবার রাতেই তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, মৃত্যুর আগে ধারণ করা একটি ভিডিওতে ইউসুফ আলী শেখ তাঁর ওপর নির্যাতন এবং জোর করে কীটনাশক খাওয়ানোর ঘটনা বর্ণনা করেছেন। ভিডিওতে তিনি সাত থেকে আটজনের নামও উল্লেখ করেছেন। এ বিষয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফর আলী বলেন, ঘটনাটি জানার পর পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি অভিযোগের বিষয়টিও তদন্ত করা হচ্ছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন ঢাকা বিভাগচরভদ্রাসননির্যাতনকৃষকফরিদপুরহত্যা