ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

AI-classifiedconfidence 92%

Why this classification

The article reports a specific destructive act – the demolition of the Radda Center in Mirpur – linked to local BNP MP Ferdausi Ahmed Misti, meeting the definition of political violence. No casualties are mentioned, but the act is a clear act of vandalism with political involvement.

Reported by:Prothom AloDhaka PostSamakalJugantorCorroborated · 4 sources
01/10/26•Radda Center

Killed

0

Injured

0

Summary

মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়া হয়েছে; স্থানীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে অভিযোগ উঠে এবং তিনি পদত্যাগ করেছেন।

AI analysis

Category

Political Violence

Confidence

92% · severity 4

Perpetrator side

BNP

Victim side

Locals

Other actors

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদস্থানীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিজনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারিমন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিজাতীয় সংসদ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

Affected infrastructure

Mother and Child Health Center (Radda Center)

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 01/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (4 sources)

Source 1: Samakal · 24/06/26open original ↗

মিরপুরে হত্যা মামলার বাদীর বাসা লক্ষ্য করে ককটেল হামলা

মিরপুরে হত্যা মামলার বাদীর বাসা লক্ষ্য করে ককটেল হামলা ফাইল ছবি সমকাল প্রতিবেদক প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ০১:৩০ | আপডেট: ২৪ জুন ২০২৬ | ০১:৩৫ রাজধানীর মিরপুর-২ নম্বরে ব্যবসায়ী আফতাব উদ্দিন হত্যা মামলার বাদী তাঁর ভাই আফরোজ উদ্দিনের বাসা লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ আহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী ব্যবসায়ী আফরোজ উদ্দিনের ধারণা। যারা তাঁর ভাইকে মেরেছিল, তারাই এ হামলা চালায় বলে তিনি মৌখিক অভিযোগ করেছেন। আফতাব উদ্দিন হত্যা মামলা এখন বিচারের শেষ পর্যায়ে আছে। সে কারণেই ভয় দেখাতে ককটেল ছোড়া হয়ে থাকতে পারে। ওসি জানান, মিরপুর-২ নম্বরের মসজিদ মার্কেট এলাকায় আফরোজ উদ্দিনের বাসা। এর সামনে একটি পিকআপ ভ্যানে গাছের চারা, ফুলগাছ ইত্যাদি ছিল। ককটেলটি বাসা লক্ষ্য করে ছোড়া হলেও পিকআপে বিস্ফোরিত হয়। এতে বিকট আওয়াজ হয় এবং ধোঁয়া ছড়ায়। এর মধ্যেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। ভুক্তভোগী এ ঘটনায় বুধবার একটি মামলা করতে চেয়েছেন। স্থানীয় সূত্র জানায়, ককটেলটি পিকআপে বিস্ফোরিত হয়ে সেটিতে আগুন ধরে যায়। তখন ওই বাড়ির লোকজন ফায়ার ডিস্টিংগুইশার ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন। এতে কেউ আহত হননি। পিকআপ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ী আফরোজ উদ্দিন বলেন, আমার ভাইয়ের হত্যা মামলাটি তুলে নিতে বারবার হুমকি দিয়ে আসছিল এজাহারভুক্ত আসামিরা। এ ঘটনায় আগে মিরপুর থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করেছি। হত্যা মামলাটি বর্তমানে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এ বিচারাধীন। আসামিদের বিরুদ্ধে আমি ও সাক্ষীরা সাক্ষ্য দিয়েছেন। এতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শাহাদত হোসেন ক্ষুব্ধ হয়ে আমাকে হত্যার চেষ্টা চালাচ্ছেন। এর আগে মিরপুর-১ নম্বরের মুক্তবাংলা শপিং কমপ্লেক্স পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আফতাব উদ্দিনকে তাঁর বাসার কাছে গুলি করে সন্ত্রাসীরা। চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর ভাই আফরোজ উদ্দিন বাদী হয়ে মিরপুর থানায় শীর্ষ সন্ত্রাসী শাহাদত, খোরশেদ, ওসমান গনিসহ তাদের ১৩ সহযোগীর নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মোটা অঙ্কের চাঁদা না দেওয়ায় আফতাবকে হত্যা করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

Source 2: Dhaka Post · 02/10/26open original ↗

বাংলা মোটরে যুবদলের বহিষ্কৃত নেতা সাইমনসহ আটক ৪

রাজধানীর হাতিরঝিলের বাংলা মোটরে বহিষ্কৃত যুবদলের সাবেক আহ্বায়ক ফেরদৌস আহমেদ সাইমন ও তার ভাই সহ চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের কমিশনার মো ইবনে মিজান। তিনি জানান, বাংলা মটর এলাকায় সোহান নামে এক ব্যক্তিকে আঘাত করে মাথায় রক্তাক্ত করার ঘটনায় অভিযুক্ত ফেরদৌস আহমেদ সাইমন ও তার ভাইসহ চারজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত ফেরদৌস আহমেদ সাইমন সহ চার জনকে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে তাদের চারজনকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তিনি আরো জানান,পূর্ব কোন শত্রুতার কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে।তার মাথায় অস্ত্র দিয়ে আঘাত করা এবং গুলি করার বিষয়টি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে তার ফ্ল্যাটেও তল্লাশি চালিয়েও অস্ত্র পাওয়া যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি পরিষ্কার হওয়া যাবে। এদিকে, ফেরদৌস আহমেদ সাইমনের সাথে কথা কাটাকাটির জেরে সোহান (৪৫) নামে এক ব্যক্তিকে অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করার পর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে যুবদলের সাবেক ও বহিষ্কৃত আহ্বায়ক ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে। পালিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তার মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়। পরে রক্তাক্ত অবস্থায় সোহানকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তার মাথায় বেশ কয়েকটি সেলাই লেগেছে। এসএএ/এসএমডব্লিউ

Source 3: Jugantor · 19/05/26open original ↗

মিরপুরে শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা

মিরপুরে শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা Advertisement মিরপুর (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৬, ০১:৫০ পিএম ফাইল ছবি রাজধানীর মিরপুরে সাত বছরের এক মেয়েকে জোরপূর্বক ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর অভিযুক্ত সোহেল (৩২) ভিকটিমের মাথা নিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার (১৯ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে পল্লবী থানা। এই ঘটনায় একজনকে আটক করেছেন পুলিশ। জানা গেছে, অভিযুক্ত সোহেল মৃত শিশুটির পাশের ফ্ল্যাটে থাকতেন। তবে তিনি এখন পলাতক আছেন। সংবাদ পেয়ে পল্লবী থানা পুলিশ, সিআইডি, এসবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Source 4: Prothom Alo · 01/10/26open original ↗

ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদছবি : বাসস রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে। সে অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন। তবে তদন্তে প্রমাণিত হওয়ায় আগে একজন সংসদ সদস্য হিসেবে তাঁকে নিয়ে কিছু বলা ঠিক হবে না বলে মন্তব্য করেন মন্ত্রী। এ সময় মন্ত্রীর পাশে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়া, লুটপাট এবং জমি দখলের অভিযোগের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের নাম আসায় বিষয়টি নিয়ে সরকার বিব্রত। ঘটনার সঙ্গে ফেরদৌসী আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যক্তিদের সম্পৃক্ততার তথ্য সামনে আসার পর তাঁর ভূমিকা ও রাজনৈতিক দায়ও আলোচনায় এসেছে। এ পরিপ্রেক্ষিতে সংসদ সদস্যের পদ থেকে ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। আজ বেলা পৌনে দুইটার দিকে তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ইতিমধ্যে জাতীয় সংসদ সচিবালয় মিষ্টির আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে। আজকের সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই সরকারের সময়ে কোনো অপরাধী ছাড় পাবে না। সরকার সব ধরনের অপরাধ দমনের চেষ্টা করে। অপরাধ প্রমাণিত হলে সবার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। অপরাধ ঘটে গেলে সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেখানে অপরাধ হচ্ছে, পুলিশ তাৎক্ষণিক সেখানে যাচ্ছে, মামলা হচ্ছে, তদন্ত হচ্ছে এবং গ্রেপ্তার হচ্ছে। কেউ প্রমাণ করতে পারবে না, গত সাত মাসে অপরাধ হয়েছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। হয়তো ১২ ঘণ্টা সময় লেগেছে বা ২৪ ঘণ্টা। কিন্তু এ সরকারের সময়ে সাত দিনে চার্জশিট হয়েছে, ১৫ দিনে বিচার হয়েছে—এমন উদাহরণ রয়েছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন বাংলাদেশ থেকে আরও পড়ুন সালাহউদ্দিন আহমেদমিরপুরবিএনপিসংসদ সদস্যস্বরাষ্ট্রমন্ত্রীপদত্যাগসংবাদ সম্মেলনঅভিযোগতদন্ত