খুলনায় সড়ক অবরোধ ভাঙচুর

AI-classifiedconfidence 90%

Why this classification

পাটকল শ্রমিকদের বিক্ষোভ মিছিল থেকে বিজেএ ভবনে ভাঙচুর, টায়ার জ্বালানো এবং সড়ক অবরোধের ঘটনা ঘটেছে, যা প্রতিবাদ হলেও ধ্বংসাত্মক সহিংসতা। তাই এটি সহিংস ঘটনা হিসেবে গণ্য হয়েছে।

Reported by:JugantorSingle source
19/05/26•দৌলতপুর, খুলনা-যশোর পুরোনো সড়ক, বিজেএ ভবন

Killed

0

Injured

0

Summary

১৯ মে ২০২৬, মঙ্গলবার সকালে খুলনার দৌলতপুরে কাঁচা পাট রপ্তানি বন্ধের প্রতিবাদে পাটকল শ্রমিকরা সড়ক অবরোধ ও বিজেএ ভবনে ভাঙচুর চালান। এতে ওই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 4

Perpetrator side

Jute Mill Workers

Victim side

Bangladesh Jute Association (BJA)

Other actors

Khondaker Alamgir Kabir (BJA Chairman)

Affected infrastructure

BJA buildingRoadTires

Tags

Rally Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Jute Mill Workers

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Bangladesh Jute Association (BJA)

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 19/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 20/05/26open original ↗

খুলনায় সড়ক অবরোধ ভাঙচুর

কাঁচা পাট রপ্তানির সিদ্ধান্ত খুলনায় সড়ক অবরোধ ভাঙচুর Advertisement খুলনা ব্যুরো প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কাঁচা পাট রপ্তানি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার এবং বকেয়া বেতনের দাবিতে খুলনায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পাটকল শ্রমিকরা। এ সময় তারা বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) ভবনে ভাঙচুর চালান। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দৌলতপুর বিজেএ ভবনের সামনে খুলনা-যশোর পুরোনো সড়ক অবরোধ করে রাখা হয়। এতে সড়কের দুপাশে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সকাল সাড়ে ১০টার পর দৌলতপুর থানার রেলগেট মোড়ে থেকে শত শত শ্রমিক বিক্ষোভ মিছিলে অংশ নেন। তারা বিজেএ ভবনের জানালা ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ এবং টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে সড়কে যান চলাচলে বাধা দেন। পরে পুলিশ ও শ্রমিকনেতারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে বিজেএ চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের অযৌক্তিক শর্তারোপের মাধ্যমে কাঁচা পাট রপ্তানি বন্ধের আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত যদি কাঁচা পাট রপ্তানি পুনরায় চালু করা না হয়, তবে দেশের হাজার হাজার শ্রমিক চিরতরে কর্মহীন হয়ে পড়বেন। একই সঙ্গে দেশের ঐতিহ্যবাহী পাটশিল্প সম্পূর্ণ ধ্বংসের মুখে পড়বে। আমরা সরকারের ঊর্ধ্বতন মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।’ এদিকে বিজেএ ভবনে দুপুরে সংবাদ সম্মেলনে বিজেএ নেতারা বলেন, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কাঁচা পাট রপ্তানির ওপর সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ফলে ৯ মাস ধরে হাজার হাজার শ্রমিক সম্পূর্ণ কর্মহীন অবস্থায় পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। তারা বলেন, কাঁচা পাট রপ্তানি বন্ধ হওয়ায় দেশের পাট ব্যবসায়ীরাও ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।