সুনামগঞ্জে মোটরসাইকেল চালককে গলা কেটে হত্যা
Why this classification
This article describes a specific murder: a motorcycle driver, Ansar Ali, was found with his throat cut in a field in Sunamganj on 22 April 2026, and police believe he was killed the previous night. The killing is a serious attack with a weapon and a death, so it qualifies as violence, and the report is recent.
Killed
1
Injured
0
Summary
বিশ্বম্ভরপুরে ভাড়ায় মোটরসাইকেল চালক আনছার আলী (২৮) মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বুধবার (২২ এপ্রিল) সকালে সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামের হাওরের জমি থেকে তাঁর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়, এবং পুলিশ জানিয়েছে তাঁর সঙ্গে কারও বিরোধের তথ্য মেলেনি।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 21/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
সুনামগঞ্জে মোটরসাইকেল চালককে গলা কেটে হত্যা
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আনছার আলী (২৮) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামের পূর্ব দিকের হাওরের জমি থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। নিহত আনছার আলী বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন গ্রামের মো. মানিক মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় লোকজনের ধারণা- গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময়ে তাকে এখানে খুন করা হয়েছে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আনছার আলী পেশায় মোটরসাইকেল চালক ছিলেন। তিনি ভাড়ায় যাত্রী পরিবহন করতেন। প্রতিদিনের ন্যায় গতকাল সকালে পাশের ভাদেরটেক গ্রামের দুইজন শ্রমিককে যাদুকাটা নদীর লাউড়েরগড় এলাকায় দিয়ে আসেন। পরে বিকেলে তাদের আবার লাউড়েরগড় থেকে ভাদেরটেক বাজারে পৌঁছে দেন। এরপর তিনি রাতে ভাদেরটেক বাজারের একটি গ্রামীণ রেস্টুরেন্টে বসে নাস্তা খান। বাজারের লোকজন তাকে নাস্তা করতে দেখেন। কিন্তু রাতে আর তিনি বাড়ি ফিরে যাননি। পরিবারের লোকজন তার মোবাইল ফোন বন্ধ পান। সকালে ভাদেরটেক গ্রামের ওই শ্রমিকরা তাকে ফোন করে না পেয়ে বাজারে গিয়ে তার মোটরসাইকেলটি দেখতে পান। এদিকে স্থানীয় লোকজন বুধবার সকালে ভাদেরটেক বাজার থেকে মণিপুরী ঘাট যাওয়ার রাস্তায় হাওরের ভুট্টা জমিতে আনছার আলীর গলাকাটা মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ও তার পরিবারের লোকজন ঘটনাস্থলে যান। এরপর পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। ভাদেরটেক গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আব্দুল হাই ঢাকা পোস্টকে জানান, আনছার আলী আমাদের পাশের গ্রাম চালবনের ছেলে। তিনি মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন। গতকাল রাতে তাকে বাজারে নাস্তা করতে দেখেছেন অনেকেই। বুধবার সকালে গ্রামের পূর্ব দিকে হাওরে তার গলাকাটা মরদেহ দেখতে পান লোকজন। তার মোটরসাইকেলটি নাকি বাজারেই পড়ে আছে। নিহত আনছার আলীর মামা চালবনের বাসিন্দা দ্বীন ইসলাম বলেন, আমার ভাগ্নে মোটরসাইকেলে যাত্রীদের বিভিন্ন জায়গায় নিয়ে যেত। গতকাল বিকেলে ভাদেরটেক গ্রামের শ্রমিকদের লাউড়েরগড় থেকে নিয়ে এসেছে। পরে নাকি ভাদেরটেক বাজারের এক দোকানে নাস্তা করেছে কিন্তু রাতে বাড়ি যাননি। রাতে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে। আজ সকালে ভাদেরটেক গ্রামের পাশে তার গলাকাটা মরদেহ পাওয়া গেছে। আমাদের ধারণা গতকাল রাতে ঝড়ের আগে কোনো সময়ে তাকে পরিকল্পিতভাবে খুন করে জমিতে ফেলে রেখেছে। তিনি আরও বলেন, নিহত আনছার আলীর গলায় ছুরিকাঘাতের পাশাপাশি তার প্যাঁচানো ছিল। ' বিশ্বম্ভরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে আনছার আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তার সঙ্গে এলাকার কারো কোনো বিরোধ চলছিল বলে জানা যায়নি। তামিম রায়হান/আরএআর
