ভৈরবে দুপক্ষের সংঘর্ষে আহত ২৫, ভাঙচুর লুটপাট
Why this classification
This is a single, concrete incident on 16 May 2026 in Bhairab, Kishoreganj, in which two local groups fought with traditional weapons, injuring 25 people and looting and damaging 4 to 5 homes and shops. It is a physical clash with recent timing and no exclusion applies.
Killed
0
Injured
25
Summary
কিশোরগঞ্জের ভৈরবের শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন এবং ৪-৫টি বাড়িঘর ও দোকানপাটে লুটপাট ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ১৫ মে রাতের মারধরের জেরে ১৬ মে ২০২৬ (শনিবার) সকালে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে আবার সংঘর্ষে জড়ায়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 25
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 16/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ভৈরবে দুপক্ষের সংঘর্ষে আহত ২৫, ভাঙচুর লুটপাট
ভৈরবে দুপক্ষের সংঘর্ষে আহত ২৫, ভাঙচুর লুটপাট Advertisement ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৯:২৫ পিএম ভৈরবে আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনার জেরে দু’পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষকালে ৪ থেকে ৫টি বাড়িঘর, দোকানপাট লুটপাট ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বধুর গোষ্ঠীর নেতা বাদশা মেম্বার ও ময়দর মুন্সির বাড়ির নেতা মেরাজ মেম্বারের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার রাতে ময়দর মুন্সির বাড়ির ফরহাদ মিয়াসহ কয়েকজন ফেসবুকে লাইভে এসে বধুর গোষ্ঠীর নেতা বাদশা মেম্বারকে গালাগালি করেন। এরই জেরে ময়দর মুন্সি বাড়ির বাদশা মিয়া ভবানীপুর বাজারে ফার্মেসিতে ওষুধ আনতে গেলে প্রতিপক্ষ বধুর গোষ্ঠীর লোকজন তাকে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে রাতেই দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার সকালে ফের দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ভৈরব থানার উপপরিদর্শক পাবেল মোল্লা জানান, দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
