চাঁদা না পেয়ে শিল্পপ্রতিষ্ঠানে হামলা লুট, আহত দুই

AI-classifiedconfidence 85%

Why this classification

An armed group of 15 to 20 people attacked a factory in Rupganj on 18 February 2026, breaking its gate and wall, injuring two officials with iron rods, and looting goods worth about 1.17 crore taka. The accused deny the extortion claim, but the attack itself is a concrete, recent violent incident.

Reported by:SamakalSingle source
18/02/26•নোয়াগাঁও, দাউদপুর ইউনিয়ন, রূপগঞ্জ

Killed

0

Injured

2

Summary

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে ১৮ ফেব্রুয়ারি ২০২৬ সকালে নোয়াগাঁও এলাকার একটি শিল্পপ্রতিষ্ঠানে ১৫-২০ জনের সশস্ত্র দল হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়, এতে ম্যানেজার ও প্রোডাকশন ফোরম্যান আহত হন। কারখানা কর্তৃপক্ষের দাবি, প্রায় ১ কোটি ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে, তবে অভিযুক্তরা চাঁদার অভিযোগ অস্বীকার করেছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

বেলায়েত আকন্দসজল হোসেনকাজল মিয়ামোনোয়ার অপু (কারখানা মালিক)অলিউল্লাহ খান (ম্যানেজার)জুলহাস উদ্দিন (প্রোডাকশন ফোরম্যান)সাবজেল ইসলাম (রূপগঞ্জ থানার ওসি)

Affected infrastructure

কারখানার প্রধান ফটকসীমানা প্রাচীরসিসিটিভি ক্যামেরাআসবাবপত্রযন্ত্রপাতিকাঁচামাল

Tags

ExtortionRobbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 18/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 19/02/26open original ↗

চাঁদা না পেয়ে শিল্পপ্রতিষ্ঠানে হামলা লুট, আহত দুই

চাঁদা না পেয়ে শিল্পপ্রতিষ্ঠানে হামলা লুট, আহত দুই রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:১০ | প্রিন্ট সংস্করণ নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না দেওয়ায় একটি শিল্পপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় প্রতিষ্ঠানটির দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। কারখানা কর্তৃপক্ষের দাবি, সন্ত্রাসীরা নগদ অর্থসহ প্রায় এক কোটি ১৭ লাখ টাকার জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। গতকাল বুধবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। বিএলও ওয়্যার আর নামের কারখানাটিতে তারকাটা ও পেরেক বানানো হয়। কারখানার মালিক মোনোয়ার অপু বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় বেলায়েত আকন্দ, সজল হোসেন ও কাজল মিয়ার নেতৃত্বে ১৫-২০ জনের একটি সশস্ত্র দল কারখানায় হামলা চালায়। এর আগে তারা মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা কারখানার প্রধান ফটক ও সীমানা প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় কারখানার ম্যানেজার অলিউল্লাহ খান বাধা দিতে গেলে তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয় এবং লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয়। মারধরে তাঁর বাঁ হাত ভেঙে যায় এবং উরুতে গুরুতর জখম হয়। তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে প্রোডাকশন ফোরম্যান জুলহাস উদ্দিনকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কারখানা মালিক মোনোয়ার অপু দাবি করেন, হামলাকারীরা সিসিটিভি ক্যামেরা ও আসবাব ভাঙচুর করে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি করেছে। এরপর একটি ট্রাক এনে মূল্যবান যন্ত্রপাতি ও কাঁচামাল লুট করে নিয়ে যায়। সব মিলিয়ে ১ কোটি ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। যাওয়ার সময় শ্রমিকদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। অভিযুক্তদের একজন বেলায়েত আকন্দের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, চাঁদা দাবির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কারখানা মালিকের সঙ্গে আমাদের জমি ও ব্যবসা সংক্রান্ত বিরোধ রয়েছে। সেই বিরোধকে ভিন্ন খাতে নিতে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অন্য অভিযুক্ত সজল হোসেন বলেন, ঘটনার সময় আমরা এলাকায় ছিলাম না। তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। এ বিষয়ে কাজল মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। রূপগঞ্জ থানার ওসি সাবজেল ইসলাম বলেন, কারখানায় হামলা ও লুটপাটের একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। নোয়াগাঁও শিল্পাঞ্চলের ব্যবসায়ীরা জানান, শিল্প প্রতিষ্ঠানে এমন হামলা ও লুটপাটের ঘটনায় তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা। - বিষয় : - চাঁদাবাজি