কাগজপত্র দেখতে চাওয়ায় ট্রাফিক সার্জেন্টকে মেরে রক্তাক্ত করলেন ট্রাকচালক

AI-classifiedconfidence 92%

Why this classification

A truck driver attacked a traffic sergeant at Bibirhat bus stand in Fatikchhari, Chattogram, on Wednesday 25 February 2026, leaving the officer bloodied and injured in the face. This is a physical assault rather than a simple arrest, and the event is recent and located in Bangladesh, so it is classified as a violence incident.

Reported by:SamakalSingle source
25/02/26•বিবিরহাট বাসস্ট্যান্ড, ফটিকছড়ি

Killed

0

Injured

1

Summary

চট্টগ্রামের ফটিকছড়ির বিবিরহাট বাসস্ট্যান্ড এলাকায় বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) কাগজপত্র দেখতে চাওয়ায় ডাম্প ট্রাকচালক আকবর ট্রাফিক সার্জেন্ট মফিজ উদ্দিনকে মারধর করে মুখমণ্ডলে আঘাত করেন। ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ চালককে আটক করে ফটিকছড়ি থানায় হস্তান্তর করে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Law Enforcement

Other actors

Mofiz Uddin (Traffic Sergeant Inspector)Akbar (dump truck driver)Rafiqul Islam (Investigation Inspector, Fatikchhari Thana)

Tags

Attack

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Law Enforcement

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 25/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 26/02/26open original ↗

কাগজপত্র দেখতে চাওয়ায় ট্রাফিক সার্জেন্টকে মেরে রক্তাক্ত করলেন ট্রাকচালক

কাগজপত্র দেখতে চাওয়ায় ট্রাফিক সার্জেন্টকে মেরে রক্তাক্ত করলেন ট্রাকচালক ট্রাফিক সার্জেন্ট মফিজ উদ্দিন ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:২৯ চট্টগ্রামের ফটিকছড়িতে দায়িত্ব পালনকালে মফিজ উদ্দিন নামে এক ট্রাফিক সার্জেন্ট ইন্সপেক্টরকে (টিএসআই) মারধর করে রক্তাক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় হামলাকারী ডাম্প ট্রাকচালক আকবরকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলা সদরের বিবিরহাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মিত ডিউটির অংশ হিসেবে বিবিরহাট বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের কাগজপত্র যাচাই করছিলেন ট্রাফিক সার্জেন্ট মফিজ উদ্দিন। এ সময় একটি ডাম্প ট্রাক থামিয়ে গাড়ির কাগজপত্র দেখতে চাইলে চালক আকবর ক্ষিপ্ত হন। এক পর্যায়ে তিনি অতর্কিতভাবে ট্রাফিক কর্মকর্তার ওপর হামলা চালান। এতে সার্জেন্ট মফিজ উদ্দিন মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হন। ঘটনার পরপরই উপস্থিত স্থানীয় লোকজন ও পুলিশের সদস্যরা দ্রুত এগিয়ে এসে হামলাকারী ট্রাকচালক আকবরকে আটক করেন। পরে তাকে ফটিকছড়ি থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। আহত ট্রাফিক কর্মকর্তা মফিজ উদ্দিন বলেন, ‘আমি নিয়মিত দায়িত্ব পালন করছিলাম। কাগজপত্র যাচাইয়ের জন্য ট্রাকটি থামালে চালক হঠাৎ আমার ওপর হামলা চালান।’ এ বিষয়ে ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ঘটনার সাথে জড়িত চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। - বিষয় : - চট্টগ্রাম - ট্রাফিক সার্জেন্ট - হামলা