বাবাকে কুপিয়ে হত্যা লাশ সেপটিক ট্যাংকে ফেলার চেষ্টা

AI-classifiedconfidence 95%

Why this classification

A son hacked his 70-year-old father to death with a machete during a family quarrel on Friday, 22 May 2026, in Chakaria, Cox's Bazar. This is a concrete, recent killing involving a weapon, so it counts as a violent incident.

Reported by:JugantorSingle source
22/05/26•চকরিয়া পৌরসভার নিজপানখালী মৌলভীর কুম বাজার এলাকা

Killed

1

Injured

0

Summary

কক্সবাজারের চকরিয়ায় ২২ মে ২০২৬ (শুক্রবার) পারিবারিক কলহের জেরে ছেলে মিনার দা দিয়ে কুপিয়ে বাবা ইব্রাহিম খলিলকে (৭০) হত্যা করে। পরে লাশ সেপটিক ট্যাংকে ফেলার চেষ্টাকালে স্থানীয়রা তাকে ধরে পুলিশে সোপর্দ করে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

ইব্রাহিম খলিল (৭০), নিহত ব্যক্তিমো. মিনার, অভিযুক্ত ছেলেছাদেক মিয়া, নিহতের বড় ছেলে ও মামলার বাদীমনির হোসেন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুর্শিদা বেগম, নিহতের স্ত্রীসেলিনা বেগম, নিহতের কন্যা

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 22/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 26/05/26open original ↗

বাবাকে কুপিয়ে হত্যা লাশ সেপটিক ট্যাংকে ফেলার চেষ্টা

বাবাকে কুপিয়ে হত্যা লাশ সেপটিক ট্যাংকে ফেলার চেষ্টা Advertisement চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৬ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক কলহের জেরে ইব্রাহিম খলিল (৭০) নামের এক বৃদ্ধকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে মো. মিনার। এ ঘটনায় নিহতের বড় ছেলে ছাদেক মিয়া বাদী হয়ে মিনারকে আসামি করে চকরিয়া থানায় মামলা করেছেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। জানা যায়, চকরিয়া পৌরসভার নিজপানখালী মৌলভীর কুম বাজার এলাকার বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী খলিলকে ছোট ছেলে মিনার প্রায়ই প্রাণনাশের হুমকি দিত। শুক্রবার দুপুর ২টার দিকে খলিল স্থানীয় মসজিদ থেকে জুমার নামাজ শেষে বাসায় ফেরেন। এরপর পারিবারিক বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মিনার ধারালো দা দিয়ে এলোপাতাড়ি বৃদ্ধকে কোপাতে থাকে। কোপে খলিলের বাম হাত তার শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। পিতার মৃত্যু নিশ্চিত করে যুবক লাশ গুমের উদ্দেশ্যে টেনেহিঁচড়ে সেপটিক ট্যাংকের দিকে নেওয়ার চেষ্টা করে। এ দৃশ্য দেখে খলিলের স্ত্রী মুর্শিদা বেগম এবং কন্যা সেলিনা বেগম চিৎকার দেয়। মিনার পালানোর চেষ্টা করলে আশপাশের লোকজন তাকে ধরে পুলিশে দেয়।