ক্ষমা চাইলেন জাগপা মুখপাত্র রাশেদ প্রধান
Why this classification
The article reports a concrete new incident: on Friday evening, 17 April 2026, workers of BNP's student, youth and volunteer wings attacked the Panchagarh office of the Jatiya Ganatantrik Party, destroying its boundary wall and smashing chairs and tables. No casualties are reported. The apology and the effigy-burning protest in Morelganj were treated as commentary or peaceful protest, not separate violent events.
Killed
0
Injured
0
Summary
তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ২০২৬ সালের ১৭ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যায় পঞ্চগড়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কার্যালয়ে হামলা হয়, যা জাগপা নেতাদের মতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা চালিয়েছে। হামলায় কার্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয় এবং ভেতরের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়, একই সঙ্গে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানকে পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
AI analysis
Category
Political Violence
Confidence
80% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Jatiya Ganatantrik Party
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 17/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ক্ষমা চাইলেন জাগপা মুখপাত্র রাশেদ প্রধান
প্রধানমন্ত্রীকে কটূক্তি ক্ষমা চাইলেন জাগপা মুখপাত্র রাশেদ প্রধান Advertisement যুগান্তর প্রতিবেদন, পঞ্চগড় ও মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ বলে কটূক্তি করা জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান ক্ষমা চাইলেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করে তিনি ক্ষমা চান এবং নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন। লিখিত বক্তব্যে রাশেদ প্রধান বলেন, আমি ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে থেকেই আমার বক্তৃতায় বলেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার বিএনপি আর নেই। তারেক রহমান তার বাবা-মা’র আদর্শে বিএনপি পরিচালনা করেন না। তিনি বাবা-মা’র সম্মান নষ্ট করছেন, তাদের অপমান করছেন। ১৫ এপ্রিল এক আলোচনা সভায় আমার দেওয়া বক্তব্যে আমি একই কথা বলেছি। আমার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। অতীতে অসংখ্যবার দেওয়া বক্তব্যে তেমন প্রতিক্রিয়া দেখা না গেলেও ১৫ এপ্রিলের বক্তব্যে বড় রকমের প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। অতীতের বক্তব্যের সঙ্গে ১৫ এপ্রিলের বক্তব্যের পার্থক্য অথবা নতুনত্ব একটিমাত্র শব্দ, সেটি হচ্ছে- ‘কুলাঙ্গার’। সম্ভবত এই শব্দের অর্থ না বোঝার কারণে বিএনপির কিছু কর্মীর মাঝে এত উত্তেজনার সৃষ্টি হয়েছে। তারপরেও যেহেতু বিএনপি কর্মীরা এই শব্দ ব্যবহার করার জন্য রাগ করেছেন, কষ্ট পেয়েছেন, তাই আমি বিএনপি সমর্থক গোষ্ঠীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আর ‘কুলাঙ্গার’ শব্দটি ব্যবহার করব না বলে কথা দিচ্ছি। তবে, অতীত থেকে ব্যবহার করে আসা আমার বক্তব্য একই। এক প্রশ্নের জবাবে রাশেদ প্রধান বলেন, সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন মব কালচার বন্ধ। তারেক রহমানও লন্ডনে থাকা অবস্থায় নিজের ব্যাঙ্গাত্মক কার্টুন শেয়ার করে বলেছিলেন, মত প্রকাশের স্বাধীনতা থাকবে। এই ঘটনার বিষয়ে সরকার কী করে সে পর্যন্ত অপেক্ষা করবেন বলে জানান তিনি। পঞ্চগড়ে জাগপা অফিসে হামলা, রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা : তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কার্যালয়ে হামলা হয়েছে। একইসঙ্গে জাগপার মুখপাত্র রাশেদ প্রধানকে পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। জাগপা নেতাদের দাবি-ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। হামলায় কার্যালয়ের সীমানা প্রাচীর সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। এছাড়া ভেতরের চেয়ার-টেবিলও ভাঙচুর করা হয়েছে। মোরেলগঞ্জে কুশপুত্তলিকা দাহ : তারেক রহমানকে কটূক্তি করার প্রতিবাদে শুক্রবার রাতে বাগেরহাটের মোরেলগঞ্জে রাশেদ প্রধানের কুশপুত্তলিকা দাহ ও তার বিরুদ্ধে বিক্ষোভ করা হয়েছে। মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সামনে ‘৯০ জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম’ পৌর শাখার উদ্যোগে এ কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ প্রদর্শন করা হয়।
