চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন গুলিবিদ্ধ দিনমজুর

AI-classifiedconfidence 90%

Why this classification

A police constable fired a shotgun rubber bullet outside a polling centre in Sirajganj on 12 February 2026, wounding a daily labourer in both legs and requiring two surgeries. This is a concrete shooting incident within the 14-day window, so it counts as violence even though police describe the firing as accidental.

Reported by:SamakalSingle source
12/02/26•কাওয়াখোলা ইউনিয়নের মুজিবকেল্লা কেন্দ্র

Killed

0

Injured

1

Summary

১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনের দিন সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াখোলা ইউনিয়নের মুজিবকেল্লা কেন্দ্রের বাইরে পুলিশের শটগানের রাবার বুলেটে দিনমজুর আব্দুল মোতালেব কাজী দুই পায়ে আহত হন। প্রশাসনের দাবি, পুলিশ সদস্যের অস্ত্র পরিষ্কারের সময় অনাকাঙ্ক্ষিতভাবে গুলি ছোড়া হয়; ঘটনার পর কনস্টেবল ওহাব আলীকে প্রত্যাহার করে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 7

Perpetrator side

Law Enforcement

Victim side

Locals

Other actors

আব্দুল মোতালেব কাজীকনস্টেবল ওহাব আলীজেলা প্রশাসক মো. আমিনুল ইসলামঅতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফপুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুডা. ফারুক হোসেনডা. শিমুল তালুকদার

Tags

Election Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Law Enforcement

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 12/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 17/02/26open original ↗

চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন গুলিবিদ্ধ দিনমজুর

চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন গুলিবিদ্ধ দিনমজুর ছবি-সমকাল সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩:০৯ সিরাজগঞ্জে ভোট দিতে এসে পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত দিনমজুর আব্দুল মোতালেব কাজী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে স্বজনদের সঙ্গে তিনি নিজ বাড়িতে যান। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে সদর উপজেলার কাওয়াখোলা ইউনিয়নের মুজিবকেল্লা কেন্দ্রে যান মোতালেব। ভোট দেওয়ার পর কেন্দ্রের বাইরে অবস্থানকালে পুলিশের একটি শটগান থেকে ছোড়া রাবার বুলেট তার দুই পায়ে আঘাত করে। এতে একটি পায়ের উপরের চামড়ার অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং অন্য পায়ে গুলি ঢুকে যায়। তাকে দ্রুত সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. ফারুক হোসেন ও আবাসিক মেডিকেল অফিসার ডা. শিমুল তালুকদার জানান, তার পায়ে দুটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। সার্জন ডাক্তার ফারুক হোসেন আরও বলেন, কিছুটা সময় লাগলেও তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন বলে আশা করা যাচ্ছে। আবাসিক মেডিকেল অফিসার ডা. শিমুল তালুকদার জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম রোববার তাকে দেখতে যান। তিনি চিকিৎসা সহায়তা, আর্থিক সহযোগিতা এবং প্রয়োজনে গৃহনির্মাণে মানবিক সহায়তার আশ্বাস দেন। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। ঘটনার পর দায়িত্বরত কনস্টেবল ওহাব আলীকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফ জানান, পুলিশ সুপারের নির্দেশে তাকে প্রত্যাহার করে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে পুলিশ সদস্য তার অস্ত্র পরিষ্কার করার সময় অনাকাঙ্ক্ষিতভাবে রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। সিরাজগঞ্জের পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু জানান, রাবার বুলেটের আঘাতে তার পায়ে আঘাত লাগে এবং চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে উঠছেন। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বর্তমানে আব্দুল মোতালেব বাড়িতে বিশ্রামে আছেন। প্রশাসনের পক্ষ থেকে তার চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। - বিষয় : - গুলিবিদ্ধ