ধামরাইয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা

AI-classifiedconfidence 85%

Why this classification

A specific incident on Friday night, 1 May 2026, in Charshankar, Dhamrai, in which a teenager was beaten and hospitalised over an alleged attempted rape of a five-year-old. This is a physical attack on a single identified person, so it qualifies as violence, while the report's allegations of forced signatures and extortion by a police constable and local influential people are reported as claims.

Reported by:JugantorSingle source
01/05/26•চরশঙ্কর, রোয়াইল ইউনিয়ন

Killed

0

Injured

1

Summary

শুক্রবার রাতে (১ মে ২০২৬) ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের চরশঙ্কর এলাকায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক কিশোরকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ উঠেছে, ওই কিশোরের অভিভাবকদের কাছ থেকে পুলিশ কনস্টেবলসহ কয়েকজন জোর করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর এবং নগদ ৫০ হাজার টাকা নিয়েছে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

LocalsLaw Enforcement

Victim side

Locals

Other actors

ইয়াসিন আলী (কিশোর, পিটুনির শিকার)মোহাম্মদ হাসান আলী (পুলিশ কনস্টেবল, অভিযুক্ত)আলাল (প্রভাবশালী ব্যক্তি, অভিযুক্ত)হেলাল (প্রভাবশালী ব্যক্তি, অভিযুক্ত)ইউসুফ আলী (অভিযোগকারী)রেজাউল করিম (ধামরাই থানার এসআই)

Tags

RapeVigilante Justice

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals, Law Enforcement

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 01/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 03/05/26open original ↗

ধামরাইয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা

ধামরাইয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা কিশোরকে পিটিয়ে হাসপাতালে Advertisement ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ০৩ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ধামরাইয়ে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে এক কিশোরকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুধু তাই নয়, ওই কিশোরের অভিভাবকদের কাছ থেকে ৩০০ টাকা মূল্যের নন জুডিশিয়াল সাদা স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর ও নগদ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ কনস্টেবল মোহাম্মদ হাসান আলী, এলাকার প্রভাবশালী আলাল ও হেলালের বিরুদ্ধে। শুক্রবার রাতে এমন ঘটনা ঘটেছে রোয়াইল ইউনিয়নের চরশঙ্কর এলাকায়। এ ঘটনায় থানায় পালটাপালটি অভিযোগ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সূত্র জানায়, এলাকার মোবারক হোসেনের ছেলে ও ইউসুফ আলীর ভায়রার ছেলে ইয়াসিন আলী তার সহপাঠীদের নিয়ে রাস্তার ধারে খেলাধুলা করতে যায়। এ সময় ওই কিশোর খেলার সহপাঠী হিসাবে বেছে নেয় এলাকার এক নারী শিশুকে। একপর্যায়ে ওই নারী শিশুর পরিবারের লোকজন ওই শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ তোলে। এ বিষয়ে ইউসুফ আলী বলেন, আমি এ বিষয়ে ধামরাই থানায় একটি অভিযোগ করেছি। আবার ধর্ষণ চেষ্টার শিকার শিশুর বাবা জানান তিনিও ধামরাই থানায় অভিযোগ করেছেন। ধামরাই থানার এসআই রেজাউল করিম বলেন, এ ঘটনায় পালটাপালটি অভিযোগ হয়েছে। তদন্তসাপেক্ষে এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।