নারায়ণগঞ্জে আবারও পুলিশের ওপর হামলা, অস্ত্র ছিনতাই

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a valid, recent incident: on the early morning of 1 May 2026, robbers attacked police officers in Bandar, Narayanganj with local weapons, seriously injuring two officers and snatching a shotgun. Because it is a physical attack with injuries, it qualifies as violence.

Reported by:SamakalSingle source
01/05/26•Chowdhury Bari area, Bandar Thana

Killed

0

Injured

2

Summary

নারায়ণগঞ্জের বন্দর থানার চৌধুরী বাড়ি এলাকায় ১ মে ২০২৬ ভোররাতে ছিনতাইয়ের ঘটনা তদন্তে গিয়ে ছিনতাইকারীদের দেশীয় অস্ত্রের হামলায় এএসআই সোহেল ও কনস্টেবল ফয়সাল গুরুতর আহত হন এবং পুলিশের একটি শটগান ছিনতাই হয়। পরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয় এবং সোহান (২৪) নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 6

Perpetrator side

Unknown

Victim side

Law Enforcement

Other actors

ASI Sohel (Maddhyanagar Outpost, Bandar Thana)Constable FaisalConstable MijanurSohan (24), detained for questioningTareque Al Mehedi, Additional Superintendent of Police (Crime and Media Officer), Narayanganj

Affected infrastructure

Police shotgun (snatched and later recovered)

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Law Enforcement

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 01/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 01/05/26open original ↗

নারায়ণগঞ্জে আবারও পুলিশের ওপর হামলা, অস্ত্র ছিনতাই

নারায়ণগঞ্জে আবারও পুলিশের ওপর হামলা, অস্ত্র ছিনতাই নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ০১ মে ২০২৬ | ১৭:৪২ | আপডেট: ০১ মে ২০২৬ | ১৯:৫১ ৫২ দিনের ব্যবধানে নারায়ণগঞ্জে আবারও পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোর রাত পৌনে ৩টায় নারায়ণগঞ্জের বন্দর থানার চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে এবং ছিনতাই হওয়া অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে বলে জানান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও মিডিয়া অফিসার) তারেক আল মেহেদি। পুলিশ জানায়, ভোররাত পৌনে ৩টার দিকে বন্দর থানার মদনগঞ্জ ফাঁড়ির এএসআই সোহেল, কনস্টেবল ফয়সাল ও কনস্টেবল মিজানুর টহল ডিউটিতে ছিলেন। এসময় জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ নাম্বারে পাওয়া কলের মাধ্যমে তারা জানতে পারেন, বন্দর চৌধুরী বাড়ি এলাকায় ছিনতাই হয়েছে। খবর পেয়ে এএসআই সোহেল দুই কনস্টেবলসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে ভুক্তভোগী সিফাত, সুফিয়ান ও তানভিরের সঙ্গে কথা বলে পাশের একটি সন্দেহজনক বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এসময় এএসআই সোহেলের পায়ে এবং কনস্টেবল ফয়সালের পেটসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। হামলার এক পর্যায়ে দুর্বৃত্তরা পুলিশের ব্যবহৃত একটি শটগান ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহতদের প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে কনস্টেবল ফয়সালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এএসআই সোহেলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য সোহান (২৪) নামের একজনকে আমরা থানায় এনেছি। অভিযান চালিয়ে ঘটনাস্থলের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এর আগে, গত ৯ মার্চ ভোর পৌনে ৬টায় নারায়ণগঞ্জ সদর থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই লুৎফর রহমানের ওপর তিন দুর্বৃত্ত হামলা চালায়। তার সঙ্গে থাকা অস্ত্র ছিনিয়ে নেয়। এসময় তাকে মারধরও করা হয়। পরদিন বন্দর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশের ছিনতাই হওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়। আগের ঘটনায় নারায়ণগঞ্জের সদর এলাকার দেওভোগ এবং ফতুল্লা থানা এলাকা হতে মিশাল (৩১), ফরহাদ আহম্মেদ (২৩) এবং হাসান (২১) নামের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে এএসআই লুৎফর রহমানকে শীতলক্ষ্যা ফাঁড়ি থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। - বিষয় : - নারায়ণগঞ্জ