সাভারে চায়ের দোকানে রাখা ছিল প্রেশারকুকার আকৃতির ‘বোমা’
Why this classification
The incident involved the recovery and controlled detonation of a bomb-like device found in a public place in Bangladesh within the acceptable recency window, qualifying it as a violent destructive act.
Killed
0
Injured
0
Summary
সাভারের আশুলিয়ায় একটি চায়ের দোকানের সামনে পরিত্যক্ত ব্যাগ থেকে প্রেশারকুকার আকৃতির একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে বোমা ডিসপোজাল ইউনিট নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটি নিষ্ক্রিয় করে।
AI analysis
Category
Terrorism / Extremist Attacks
Confidence
95% · severity 4
Perpetrator side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 31/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
সাভারে চায়ের দোকানে রাখা ছিল প্রেশারকুকার আকৃতির ‘বোমা’
সাভারে চায়ের দোকানে রাখা ছিল প্রেশারকুকার আকৃতির ‘বোমা’ Advertisement যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর ও সাভার প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৯:১০ পিএম সাভারে চায়ের দোকানে রাখা ছিল প্রেশারকুকার আকৃতির ‘বোমা’ সাভারের আশুলিয়ায় স্থানীয় চায়ের দোকানের বেঞ্চে ব্যাগের ভেতরে প্রেশারকুকার আকৃতির একটি বোমাসদৃশ বস্তু রাখা ছিল। এটি দেখতে পেয়ে আশুলিয়া পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট সেটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে। শুক্রবার (৩১ জুলাই) সকালে বোমাটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে আশুলিয়ার খেজুরবাগান এলাকার হৃদয় চাকমার মালিকানাধীন ‘জয়ী জেনারেল স্টোর’ নামের একটি চায়ের দোকানের সামনে ওই পরিত্যক্ত ব্যাগ দেখতে পান স্থানীয়রা। দীর্ঘ সময় ব্যাগটি পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে ব্যাগটি খুলে ভেতরে প্রেশারকুকার আকৃতির একটি বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন। আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম যুগান্তরকে বলেন, বৃহস্পতিবার রাতে এই সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে জানান। পরে আমরা ডিএমপি পুলিশের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিলে শুক্রবার ভোর ৬টা ২২ মিনিটে সেটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়। তবে এ ঘটনায় সন্দেহজনক কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তে নেমেছে পুলিশের একাধিক টিম।
