এক বিঘা জমির সব শসা গাছ কেটে দিল দুর্বৃত্তরা
Why this classification
A farmer's one-bigha cucumber field was deliberately cut down overnight by unidentified people, causing about 2 lakh taka in losses. This is a concrete act of vandalism within the last two weeks, so it counts as a violent incident. No one was physically hurt, and the perpetrators are not yet identified.
Killed
0
Injured
0
Summary
গাজীপুরের শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামের কৃষক মোবারক হোসেনের এক বিঘা জমির শসা গাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে, যাতে তাঁর প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) সকালে ক্ষেতে গিয়ে এই দৃশ্য দেখতে পান তিনি, এবং তাঁর ধারণা ক্ষেতের পাশের মাঠে খেলতে আসা কিশোররা ক্ষুব্ধ হয়ে রাতে এই কাজ করেছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 3
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 20/02/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
এক বিঘা জমির সব শসা গাছ কেটে দিল দুর্বৃত্তরা
এক বিঘা জমির সব শসা গাছ কেটে দিল দুর্বৃত্তরা গাজীপুর প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:২৪ | প্রিন্ট সংস্করণ গাজীপুরের শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামের বাসিন্দা কৃষক মোবারক হোসেনের এক বিঘা জমির শসা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার সকালে পরিচর্যা করতে গিয়ে এই দৃশ্য দেখতে পান ওই কৃষক। শনিবার ক্ষতিগ্রস্ত কৃষকের শসা ক্ষেত পরিদর্শন করেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন। এ সময় কৃষক মোবারক হোসেনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন এই বিএনপি নেতা। মোবারক হোসেন জানান, রমজানকে টার্গেট করে উজিলাব গ্রামের ন্যাশনাল পোলট্রির পাশে শসা চাষ করেছিলেন তিনি। বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিক– সব খরচ বহন করেন ধারদেনা করে। গাছের প্রতিটি পাতার গোড়ায় শসা ধরেছে। কিন্তু শত্রুতা করে কে বা কারা সব গাছ কেটে ফেলেছে। এতে তাঁর প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, ক্ষেতের পাশেই একটি খেলার মাঠ রয়েছে। ওই মাঠে খেলতে এসে কিশোররা শসা ক্ষেতের ক্ষতি করে আসছিল। তাদের বারবার নিষেধ করেছেন। ধারণা করা হচ্ছে, খেলতে আসা কিশোররাই ক্ষুব্ধ হয়ে রাতের বেলায় গাছগুলো কেটে ফেলেছে। শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা জানান, ওই কৃষককে পরবর্তী ফসল ফলানোর সময় কৃষি অফিস থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। - বিষয় : - দুর্বৃত্ত
