দুটি বড় ডাকাতির রহস্য উদঘাটন করল ডিবি, গ্রেফতার ৮

AI-classifiedconfidence 80%

Why this classification

Armed gang members stormed a Manikganj garment factory on 23 March 2026, held security guards hostage and looted about 1.5 crore taka in goods. The article also covers a separate 20 March robbery in Shibalaya, which falls outside the 14-day window, so this report is based on the more recent Ghior incident. Eight suspects were arrested afterwards.

Reported by:JugantorSingle source
23/03/26•পুখুরিয়া, ঘিওর

Killed

0

Injured

0

Summary

মানিকগঞ্জে ২৩ মার্চ রাতে ঘিওরের পুখুরিয়ায় ২০-২২ জনের সশস্ত্র ডাকাত দল একটি রপ্তানিমুখী কারখানায় ঢুকে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে প্রায় দেড় কোটি টাকার মালামাল লুট করে। ডিবি ও থানা পুলিশের অভিযানে এই ও শিবালয়ের একই ধরনের ডাকাতির সঙ্গে জড়িত আন্তঃজেলা চক্রের ৮ সদস্য গ্রেফতার হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

80% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

আন্তঃজেলা ডাকাত চক্রের ৮ সদস্য (গ্রেফতার)জেলা ডিবি পুলিশঅতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলীজেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকারখানার নিরাপত্তাকর্মী

Affected infrastructure

রপ্তানিমুখী কারখানা (এডভান্স এ্যাটায়ার লিমিটেড)অফিস কক্ষডিভিআরকম্পিউটারবিদ্যুৎ স্টেশনের মূল্যবান যন্ত্রাংশ

Tags

RobberyGang War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 23/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 04/04/26open original ↗

দুটি বড় ডাকাতির রহস্য উদঘাটন করল ডিবি, গ্রেফতার ৮

দুটি বড় ডাকাতির রহস্য উদঘাটন করল ডিবি, গ্রেফতার ৮ Advertisement যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১২:০৭ এএম ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা সক্রিয় ডাকাত চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সংগৃহীত ছবি মানিকগঞ্জে রপ্তানিমুখি একটি গার্মেন্টসসহ দুটি শিল্প প্রতিষ্ঠানে সংঘটিত দুটি বড় ডাকাতির রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা সক্রিয় ডাকাত চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ লুণ্ঠিত মালামালও উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ঈদুল ফিতরের ছুটির সুযোগে বন্ধ থাকা দুটি শিল্পপ্রতিষ্ঠানে একই কায়দায় সংঘটিত ডাকাতির ঘটনায় চক্রটি জড়িত ছিল। এর আগে এ মামলায় আরও একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। প্রথম ঘটনাটি ঘটে শিবালয় উপজেলার গোয়ালখালী এলাকার আসতিয়া পেপার অ্যান্ড বোর্ড মিলে। গত ২০ মার্চ গভীর রাতে ২০-২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। তারা দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের মারধর করে হাত-পা বেঁধে মেশিন রুমে আটকে রাখে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে নগদ টাকা, কম্পিউটার, বৈদ্যুতিক মোটর, কাটিং মেশিনসহ প্রায় ১৪ লাখ ২৩ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। দ্বিতীয় ঘটনাটি ঘটে ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় অবস্থিত রপ্তানিমুখি এডভান্স এ্যাটায়ার লিমিটেড কারখানায়। ২৩ মার্চ রাত দেড়টার দিকে ২০-২২ জনের আরেকটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কারখানায় ঢুকে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে। তারা অফিস কক্ষ তছনছ করে নগদ টাকা, ডিভিআর, কম্পিউটার এবং বিদ্যুৎ স্টেশনের মূল্যবান যন্ত্রাংশসহ প্রায় দেড় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ দুই ঘটনার পরপরই জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলীর তত্ত্বাবধানে ডিবির একাধিক টিম অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে মানিকগঞ্জ সদর, ঢাকা জেলার আশুলিয়া এবং গাজীপুরের কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মাসুদ রানা (৩৪), সাজেদুল ইসলাম ওরফে সাজিদ (৩০), সাগর প্রামাণিক (২৭), আক্তার হোসেন (৩৫), আলামিন ওরফে আল আমীন (৪০), আবু বক্কর সিদ্দিক (৩৫), বিল্লাল হোসেন (৩৫) ও আব্দুস সালাম (৫৫)। অভিযানে উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে কম্পিউটার, মনিটর, ডিভিআর, বৈদ্যুতিক যন্ত্রাংশ, বিপুল পরিমাণ তামার তার ও পাইপ, কপার ক্যাবল, বাসবারসহ বিভিন্ন সরঞ্জাম। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত কাটার, ড্রিল মেশিন, হাতুড়ি ও অন্যান্য যন্ত্রপাতিও জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে আন্তঃজেলা ডাকাত চক্রের বিস্তৃত নেটওয়ার্কের তথ্য মিলছে। তারা জেলার অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় দায়ের করা মামলার তদন্ত অব্যাহত রয়েছে।