ভালুকায় ইউএনওকে ব্যবসায়ীদের ধাওয়া মহাসড়ক অবরোধ

AI-classifiedconfidence 85%

Why this classification

Traders attacked the Upazila Nirbahi Officer and his security team with stones during an eviction drive, injuring an Ansar member, and then burned firewood on the highway, which stopped traffic for about 90 minutes. This is a concrete, recent physical attack and road blockade, so it qualifies as violence.

Reported by:JugantorSingle source
16/05/26•Sidstore Bazar, Bhaluka

Killed

0

Injured

1

Summary

১৬ মে ২০২৬ (শনিবার) সন্ধ্যায় ভালুকার সিডস্টোর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী অফিসারকে ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করেন, এতে তাঁর নিরাপত্তায় থাকা আনসার সদস্য রুবেল মিয়া আহত হন। এরপর সড়কে কাঠ জ্বালিয়ে সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Law Enforcement

Other actors

Upazila Nirbahi Officer Firoz HossainAnsar member Rubel MiaTraders of Sidstore BazarOC of Bhaluka Model Thana Jahidul Hasan

Affected infrastructure

Dhaka-Mymensingh highway (blocked by burning firewood)Roadside shops (illegal structures targeted for eviction)

Tags

Land Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Law Enforcement

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 16/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 18/05/26open original ↗

ভালুকায় ইউএনওকে ব্যবসায়ীদের ধাওয়া মহাসড়ক অবরোধ

উচ্ছেদ অভিযান ভালুকায় ইউএনওকে ব্যবসায়ীদের ধাওয়া মহাসড়ক অবরোধ Advertisement ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ময়মনসিংহের ভালুকায় মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে পড়েন উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেন। এক পর্যায়ে ধাওয়া করলে দৌড়ে নিজেকে রক্ষা করেন তিনি। এ সময় ইউএনওর নিরাপত্তার দায়িত্বে থাকা এক আনসার সদস্য আহত হন। শনিবার সন্ধ্যায় উপজেলার সিডস্টোর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ইউএনও ফিরোজ হোসেন। ফেরার পথে সিডস্টোর বাজারে উচ্ছেদকৃত জায়গায় পুনরায় গড়ে ওঠা অবৈধ দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি। এ সময় ইউএনওর সঙ্গে থাকা কয়েকজন আনসার সদস্য ব্যবসায়ীদের মালামাল মিনি ট্রাকে উঠানোর চেষ্টা করেন। এতে ব্যবসায়ীরা বাধা দেন। এটা দেখে আশপাশের ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে ইউএনওসহ উচ্ছেদ অভিযানে থাকা টিমকে ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি বেগতিক দেখে ইউএনও দৌড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিলেও তার গানম্যান আনসার সদস্য রুবেল মিয়া আহত হন। তাকে উপজেলা কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সিডস্টোর বাজারের ব্যবসায়ীরা সড়কে লাকড়ি ফেলে আগুন দেন। ফলে সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ভালুকা মডেল থানা ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শেখ জান্নাতুল তাসলিমা বলেন, আনসার সদস্য রুবেল মিয়া হাঁটুতে আঘাত পেয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার বলেন, কিছু উচ্ছৃখল ব্যবসায়ী সরকারি কাজে বাধা দেওয়ার জন্য রাস্তায় নেমে ইটপাটকেলের নিক্ষেপ করে। পরে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। ভালুকা মডেল থানার ওসি জাহিদুল হাসান বলেন, ইউএনও সুস্থ আছেন। তার গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ঘটনার বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান বলে, বিষয়টি আমি অবগত নই। খোঁজ নিয়ে জানাতে হবে।