সংক্ষিপ্ত সংবাদ

AI-classifiedconfidence 75%

Why this classification

A gang of unidentified robbers broke into two houses in Manoharganj on Wednesday night, tied up the family members, and stole cash and gold, which is a concrete violent crime. This is one of several unrelated short items in the article, and the other items are either routine news or simple arrests without any physical clash, so only this one is recorded.

Reported by:JugantorSingle source
22/04/26•বচইড় গ্রাম, ঝলম উত্তর ইউনিয়ন

Killed

0

Injured

0

Summary

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের বচইড় গ্রামে ২০২৬ সালের ২২ এপ্রিল (বুধবার) রাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা পরিবারের সদস্যদের বেঁধে রেখে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

75% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

ডাকাত দল (অজ্ঞাত)তানভীর আহমেদকবির মিয়া

Affected infrastructure

houses

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 22/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 24/04/26open original ↗

সংক্ষিপ্ত সংবাদ

ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেফতার বিএনপি নেতা বহিষ্কার ব্রাহ্মণপাড়ায় ৬শ পিস ইয়াবাসহ গ্রেফতার বিএনপি নেতা সোনা মিয়া ওরফে ইসমাইলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার ধান্যদৌল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। সোনা মিয়া সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক। কুমিল্লা ব্যুরো গাংনীতে নদীতে ডুবে শিশুর মৃত্যু গাংনী উপজেলার চর গোয়াল গ্রামে মাথাভাঙ্গা নদীতে ডুবে আব্রাহাম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার নিহত আব্রাহাম ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আকাশ আলীর ছেলে। জানা যায়, বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত শিশুটি নদীতে পড়ে যায়। পরে তার লাশ উদ্ধার করা হয়। মেহেরপুর প্রতিনিধি মেঘনায় ভাবির ছবি বিকৃত করে টাকা দাবি কুমিল্লার মেঘনায় ভাবির ছবি বিকৃত করে অশ্লীলভাবে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাঈদ সরকার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে গোবিন্দপুর ইউনিয়নের হিজলতলী থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই যুবক দীর্ঘদিন ধরে তার ভাবিকে নানাভাবে যৌন হয়রানি করে আসছিল। অতিষ্ঠ হয়ে ওই নারী দাউদকান্দি চলে যান। সেখানে গিয়েও যৌন হয়রানি শুরু করে সাঈদ। একপর্যায়ে তার ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে। কুমিল্লা উত্তর প্রতিনিধি তাড়াশে মাটি কেটে নেওয়ায় ৪ জনের কারাদণ্ড তাড়াশে কৃষি জমির মাটি কেটে বিক্রি ও পরিবহণের দায়ে চারজনকে ২৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে চারটি ট্রাক। বৃহস্পতিবার দণ্ডপ্রাপ্তরা হলো-সিংড়ার রাকিব হোসেন, গুরুদাসপুরের ইসহাক আলী, বড়াইগ্রামের মেহেদি হাসান ও তামজিদ হোসেন। সিরাজগঞ্জ প্রতিনিধি বদলগাছীতে শুদ্ধ বাংলা বানান প্রতিযোগিতা বদলগাছীতে শিক্ষার্থীদের ভাষা চর্চায় উদ্বুদ্ধ করতে শুদ্ধ বাংলা বানান লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাধারণ গ্রন্থাগারের সভাপতি এসএম জাকিতুল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও অফিসার ইসরাত জাহান ছনি। প্রতিযোগিতায় প্রথম হয়েছে মাশরুফ হাসান, যৌথভাবে দ্বিতীয় মুশফিকুর রহমান নাশীত ও তাওহীদ মনোয়ার, যৌথভাবে তৃতীয়স্থান হয়েছে রুহি আফরোজ মুনি ও নিহাল আল ওয়াহিদ। বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি শব্দদূষণ প্রতিরোধে চবিতে মানববন্ধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শব্দদূষণ প্রতিরোধে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন আওয়ার গ্রিন ক্যাম্পাস। বৃহস্পতিবার জিরো পয়েন্টে কর্মসূচিতে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। এ সময় শিক্ষার্থীরা ‘আর নয় শব্দ, হর্ন করি জব্দ, নো হর্ন নীতি ধরি সবুজ ক্যাম্পাস গড়ি’ স্লোগান দেন। চবি প্রতিনিধি মনোহরগঞ্জে দুই বাড়িতে ডাকাতি মনোহরগঞ্জে বাসিন্দাদের বেঁধে রেখে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। বুধবার রাতে ঝলম উত্তর ইউনিয়ন বচইড় গ্রামে মাস্টার বাড়িতে ওই ঘটনা ঘটে। ওই গ্রামের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত মফিজুর রহমান ছেলে তানভীর আহমেদ ও তার চাচা কবির মিয়ার ঘরে ওই ডাকাতি হয়েছে। ডাকাতরা পরিবারের সদস্যদের বেঁধে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি লালপুরে ইমো হ্যাকার দম্পতি আটক লালপুরে ইমো হ্যাকার দম্পতিকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে বিলমাড়িয়া ইউনিয়নের কুখ্যাত ইমো হ্যাকার সাঈদ হাসান সাগর ও তার স্ত্রীকে ইয়াবা ও মোটরবাইকসহ আটক করা হয়। ওসি শফিকুল ইসলাম জানান, সাগরের নামে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে। লালপুর (নাটোর) প্রতিনিধি কেন্দুয়ায় জাল সনদে চাকরি, কারাগারে দুই শিক্ষক কেন্দুয়ায় জাল সনদ ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগে দুই শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। উপজেলার মনকান্দা এমইউ আলিম মাদ্রাসার অভিযুক্ত দুই শিক্ষক হলেন-সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ এবং জুনিয়র শিক্ষক সুলতানা পারভীন। মাদ্রাসার অধ্যক্ষ এএমএম মহিবুল্লাহ ২০২৪ সালের ২৩ অক্টোবর নেত্রকোনা আদালতে তাদের বিরুদ্ধে এজাহার করেছিলেন। মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি