শিশু বৃদ্ধাসহ ৫ খুন

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a recent, concrete killing: a farmer was hacked with a sharp weapon on a village road in Sathia, Pabna, on Tuesday night, and doctors confirmed his death. The article is a digest covering several separate killings and assaults in other districts, but this report describes one specific incident, so it is recorded here. The other incidents are separate events and are not included in this record.

Reported by:JugantorSingle source
31/03/26•ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের সড়ক, সাঁথিয়া

Killed

1

Injured

0

Summary

পাবনার সাঁথিয়ায় (৩১ মার্চ ২০২৬) রাত ১১টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে কৃষক ও দিনমজুর আফছার সরদারকে ধারালো অস্ত্রে কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয়দের মতে, ইবরাহিম গ্রুপ ও কাজিলাল সরদার গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

Afsar Sardar (victim, farmer and day labourer)Kajilal Sardar (victim's father)Ibrahim groupKajilal Sardar groupOC Rafiqul Islam

Tags

Gang WarMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 31/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 02/04/26open original ↗

শিশু বৃদ্ধাসহ ৫ খুন

শিশু বৃদ্ধাসহ ৫ খুন সাঁথিয়া আটঘরিয়া চাটমোহর পোরশা ও আমতলীতে পারিবারিক কলহ জমি নিয়ে বিরোধ Advertisement যুগান্তর ডেস্ক প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ পাবনার সাঁথিয়ায় কৃষক, আটঘরিয়ায় শিশু ও চাটমোহরে গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। এছাড়া নওগাঁর পোরশায় স্বামীর আঘাতে স্ত্রী নিহত হয়েছেন। বরগুনার আমতলীতে প্রতিপক্ষের হামলায় আহত এক বৃদ্ধা মারা গেছেন। মঙ্গলবার রাত ও বুধবার এসব ঘটনা ঘটে। যুগান্তর প্রতিনিধিরা জানান : পাবনার সাঁথিয়ায় আফছার সরদার নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আফছার ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ও কাজিলাল সরদারের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি দিনমজুরির কাজ করতেন। মঙ্গলবার রাত ১১টার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সড়কের পাশে ফেলে চলে যায়। তার আর্তনাদে স্থানীয়রা এগিয়ে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এলাকায় ইবরাহিম গ্রুপ ও কাজিলাল সরদার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহতের পরিবার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে। ওসি রফিকুল ইসলাম জানান, তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন, তদন্ত শেষে হত্যাকারীর পরিচয় ও ঘটনার রহস্য উদ্ঘাটিত হবে। আটঘরিয়ায় চার বছরের শিশু তাওহিদকে হত্যা করার পর তার মা মুক্তা খাতুন আত্মহত্যার চেষ্টা করেছেন। মঙ্গলবার রাত পৌনে ১টায় ভরতপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওসি নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তাওহিদ প্রবাসী টুটুল ইসলামের ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর ধরে মুক্তা খাতুনের একটি প্রবাসী যুবকের সঙ্গে সম্পর্ক ছিল। এ নিয়ে স্বামী বা পরকীয়া প্রেমিকের সঙ্গে দ্বন্দ্ব থেকে শিশু হত্যা ও মায়ের আত্মহত্যার চেষ্টা হতে পারে। চাটমোহরে মণিষা মন্ডল নামের অন্তঃসত্ত্বার ভ্রূণ নষ্ট করে তাকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে ফৈলজানা খ্রিষ্টান পল্লীতে এ ঘটনা ঘটে। পুলিশ তার স্বামী সবুজ মন্ডলকে আটক করে কারাগারে পাঠিয়েছে। নিহত গৃহবধূ সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। নওগাঁর পোরশায় পারিবারিক কলহের জের ধরে আব্দুল মোকিম তার স্ত্রী মজিনা খাতুন রূপসীকে প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন। ঘটনা ঘটেছে নিতপুর শিতলী ডাঙ্গাপাড়া গ্রামে। নিহত মজিনা ওই এলাকার মশিউর রহমান গোধারের মেয়ে। জানা গেছে, বুধবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধের জের ধরে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আব্দুল মোকিম কাছে থাকা প্রেশার কুকার দিয়ে তার স্ত্রীর মাথায় আঘাত করলে তিনি নিহত হন। খবর পেয়ে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। ওসি জিয়াউর রহমান জানান, লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার বিষয়ে একটি হত্যা মামলা প্রস্তুত করা হচ্ছে। বরগুনার আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত জরিনা বেগম নামের এক বৃদ্ধা মারা গেছেন। বুধবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার সকালে আমতলী পৌরসভার বটতলা এলাকায় হামলার ঘটনা ঘটে। জানা গেছে, বটতলা এলাকার আব্দুর রব হাওলাদার ও তার ভাগ্নে লিটন সিকদারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। রোববার সকালে ওই জমিতে আব্দুর বর হাওলাদারের জামাতা শাহজাহান ও তার দুই ছেলে রাকিব-সাকিবসহ ৮-১০ জন কাজ শুরু করেন। ওই সময় ভাগ্নে লিটন সিকদার এতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শাহজাহান, আব্দুর রব ও তার লোকজন লিটন সিকদারকে মারধর করে। তাকে রক্ষায় তার ভাই রিপন সিকদার এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। দুই ছেলেকে রক্ষায় বৃদ্ধা মা জরিনা বেগম এগিয়ে গেলে তাকে পিটিয়ে জখম করে।