কুয়াকাটায় অণ্ডকোষে লাথি হাত-পা বেঁধে বৈদ্যুতিক শক

AI-classifiedconfidence 80%

Why this classification

This is a single, concrete incident from Thursday night (23 April 2026) in which three Coast Guard members allegedly beat a man, kicked him in the groin, gave him electric shocks while he was bound, and took Tk 10,700. He was hospitalized, so it is a physical attack and not a simple arrest. The Coast Guard's intelligence branch denied the incident, so the account remains an allegation.

Reported by:JugantorSamakalCorroborated · 2 sources
23/04/26•হাজীপুর সেতু এলাকা, নীলগঞ্জ ইউনিয়ন (এবং নিজামপুর কোস্টগার্ড স্টেশন, মহিপুর)

Killed

0

Injured

1

Summary

পটুয়াখালীর কলাপাড়ায় হাজীপুর সেতু এলাকায় ছোট ভাইকে নিয়ে ঘুরতে গিয়ে শামীম ফকির নামে এক শ্রমিককে তিন কোস্টগার্ড সদস্য নিজামপুর স্টেশনে নিয়ে মারধর, অণ্ডকোষে লাথি, হাত-পা বেঁধে বৈদ্যুতিক শক এবং ১০,৭০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, তবে কোস্টগার্ডের গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা এমন কোনো ঘটনা ঘটেনি বলে জানান।

AI analysis

Category

Criminal Violence

Confidence

80% · severity 6

Perpetrator side

Law Enforcement

Victim side

Locals

Other actors

কোস্টগার্ড সদস্য (সাদা পোশাকে তিনজন)শামীম ফকির (ভুক্তভোগী শ্রমিক, নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর গ্রাম)নিজামপুর কোস্টগার্ড স্টেশনের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা (ঘটনা অস্বীকার)

Tags

ExtortionVigilante Justice

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Law Enforcement

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 23/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 26/04/26open original ↗

গাছ কাটার ভিডিও করায় বনকর্মীদের ওপর হামলা

গাছ কাটার ভিডিও করায় বনকর্মীদের ওপর হামলা কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ০৭:৫৬ | প্রিন্ট সংস্করণ পটুয়াখালীর কলাপাড়ায় বন বিভাগের আওতাধীন কেওড়া বাগানের গাছ কাটার তথ্য পেয়ে ভিডিও করার সময় বনকর্মীদের ওপর হামলা হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ধুলাস্বার ইউনিয়নের তেত্রিশকানী এলাকায় এই হামলা হয়। এ বিষয়ে সেদিনই থানায় লিখিত অভিযোগ দেন কুয়াকাটা ফরেস্ট ক্যাম্প কর্মকর্তা মো. রুবেল মিয়া। লিখিত অভিযোগে তেত্রিশকানী এলাকার আলামিন ফকির, আবু সালেহ ফকির, খালেক ফকির, কাওসার ও মোশাররফ হাওলাদারসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে দায়ী করা হয়। এতে বলা হয়, তেত্রিশকানী কেওড়া বাগান এলাকা থেকে সংঘবদ্ধ চক্র অবৈধভাবে কেওড়া গাছ কেটে নিয়ে যাচ্ছে বলে সংবাদ আসে। বন বিভাগের কর্মীরা গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটার ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন রুবেল মিয়া।  এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ব্যক্তিরা বন বিভাগের কর্মকর্তা রুবেল মিয়ার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে এতে ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলে। বনকর্মীরা বাধা দিলে তাদের ওপর ইট, দা, লাঠি, কুড়াল ও করাত দিয়ে হামলা চালানো হয়। এতে রুবেল মিয়া ও কয়েকজন কর্মী আহত হন। এমনকি, এক কর্মীর মানিব্যাগ থেকে তিন হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শী ইব্রাহিমের ভাষ্য, তারা ফরেস্ট বিভাগের কাছাকাছি বসবাস করেন। গত বৃহস্পতিবার হঠাৎ আবু সালেহের বাড়ির সামনে লোকজন দেখতে পেয়ে সেখানে যান। এ সময় বন বিভাগের লোকজনকে চারদিক থেকে ঘিরে ফেলে তাদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিতে দেখেন। একই সঙ্গে তাদের চড়থাপ্পড় মারতেও দেখেছেন। তিনি বলেন, আবু সালেহ ফকির ও তাঁর ভাই-ভাতিজাদের নেতৃত্বে এই হামলা হয়। রুবেল মিয়া বলেন, ‘সরকারি বনজ সম্পদ রক্ষা করতে গিয়ে আমরা হামলার শিকার হয়েছি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।’ আবু সালেহ ফকিরের ভাষ্য, ‘আমার বাড়ির সামনে এসে তারা অভিযোগ তোলেন, আমি রেইন্ট্রি কেটেছি। কিন্তু সেটি চাম্বল গাছ ছিল। তার পরও আমাকে শুধু শুধু দোষারোপ করে আমার কাছে দুই হাজার টাকা ঘুষ চেয়েছে ওই বন কর্মকর্তা। আমি টাকা দিতে অস্বীকৃতি জানাই। এ কারণে আমার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন।’ তিনি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া, টাকাপয়সা লুটের অভিযোগ অস্বীকার করেন। বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ঘটনা পরপরই বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তারা ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছেন। অভিযুক্ত আবু সালেহ তাঁর কাছে টাকা দাবির পাল্টা অভিযোগ তুলেছেন। এলাকার লোকজনের সঙ্গে কথা বলে এর কোনো প্রমাণ মেলেনি। - বিষয় : - গাছ কাটা

Source 2: Jugantor · 25/04/26open original ↗

কুয়াকাটায় অণ্ডকোষে লাথি হাত-পা বেঁধে বৈদ্যুতিক শক

ঘুরতে গিয়ে নির্যাতনের শিকার শ্রমিক কুয়াকাটায় অণ্ডকোষে লাথি হাত-পা বেঁধে বৈদ্যুতিক শক Advertisement যুগান্তর প্রতিবেদন, কুয়াকাটা (পটুয়াখালী) প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ মহিপুরে মো. শামীম ফকির নামে এক শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে কোস্টগার্ড সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর সেতু এলাকায় এ ঘটনা ঘটে। শামীম ফকির উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর গ্রামের বাসিন্দা। জানা যায়, ছোট ভাইকে নিয়ে সেতুতে ঘুরতে গেলে সাদা পোশাকধারী তিনজন কোস্টগার্ড সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে ধরে মহিপুরের নিজামপুর কোস্টগার্ড স্টেশনে নিয়ে যায়। শামীম ফকির বলেন, তাকে সেখানে চিংড়ির রেণু আহরণের গোয়েন্দাগিরির অভিযোগে মারধর করা হয়। একপর্যায়ে তার অণ্ডকোষে লাথি মারা হয় এবং তার কাছে থাকা ১০ হাজার ৭০০ টাকা নিয়ে নেওয়া হয়। এছাড়া হাত-পা বেঁধে বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগও করেন তিনি। পরে তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয়রা বলেন, রেণুপোনা আহরণের মৌসুমে নিজামপুর কোস্টগার্ড স্টেশনের সামনেই নিয়মিত নিষিদ্ধ জাল দিয়ে চিংড়ির রেণুপোনা ধরা হয়। এমন পরিস্থিতিতে কাউকে নির্যাতন করা কতটা যৌক্তিক? নিজামপুর কোস্টগার্ড স্টেশনের একটি মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে রিসিভকারী ব্যক্তি নিজেকে কোস্টগার্ডের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা বলে পরিচয় দেন। তিনি এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে জানান।