বিরোধ মেটাতে যাওয়া যুবককে ছুরিকাঘাতে হত্যা
Why this classification
The article reports a stabbing murder carried out by BNP supporters within the last 14 days, involving political actors and a clear party affiliation, thus it is classified as political violence.
Killed
1
Injured
3
Summary
গত রোববার রাত ২২ জুলাই চরহোগলা বালুরঘাটে রাজু আহমেদকে ১৫-২০ জনের দল ছুরিকাঘাত করে হত্যা করা হয়; তিনি বিএনপি সমর্থকদের আক্রমণে নিহত হন। তার ভাই ইয়ামিন ও মা-বোনসহ কয়েকজন আহত হয়।
AI analysis
Category
Political Violence
Confidence
94% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 3
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 26/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
বিরোধ মেটাতে যাওয়া যুবককে ছুরিকাঘাতে হত্যা
বিরোধ মেটাতে যাওয়া যুবককে ছুরিকাঘাতে হত্যা সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ০৮:১৯ | প্রিন্ট সংস্করণ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাজু আহমেদ নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে বিএনপি নেতার সহযোগীদের বিরুদ্ধে। গত রোববার রাতে উপজেলার চরহোগলা বালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে, পুলিশ গতকাল সোমবার চরহোগলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি নষ্ট দেশীয় শর্টগান ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। নিহত রাজু আহমেদ ওই এলাকার আয়নাল হকের ছেলে। তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ হত্যাকাণ্ডে এলাকায় ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। গতকাল সোমবার দুপুরে অভিযুক্ত বিএনপি নেতা শাহাদাত প্রধানের বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেন। তারা তাঁর সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এলাকাবাসী জানান, শাহাদাত প্রধান ওই এলাকার যুবদল নেতা শান্ত হত্যা মামলার দুই নম্বর আসামি। তাঁর বিরুদ্ধে ১০-১২টি মামলা রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাত ১১টার দিকে চরহোগলা বালুরঘাট এলাকায় রাজুর ফুফাতো ভাই ইয়ামিনের সঙ্গে স্থানীয় নুরুল ও জাকিরের মারামারি বাঁধে। রাজু গিয়ে বিরোধ মীমাংসার চেষ্টা করেন। পরে নুরুল ও জাকিরের নেতৃত্বে ১৫-২০ জন দেশীয় অস্ত্র নিয়ে রাজুর বাড়িতে হামলা চালায়। তারা রাজু ও ইয়ামিনকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। রাজুর মা ও বোনকেও মারধর করা হয়। পরে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। নিহত রাজুর মা সালেহা বেগম জানান, শাহাদাত বাহিনীর সদস্য নুরুল ও জাকিরের নেতৃত্বে সাইফুল, পলাশ, জাহিদসহ ১৫-২০ জন তাদের বাড়িতে হামলা চালায়। নিহতের বড় বোন সোনিয়া বেগম বলেন, রাজু দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও প্রায় চার মাস আগে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ান। এরপর স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সঙ্গে তাঁর বিরোধের সৃষ্টি হয়। এর জেরেই পরিকল্পিতভাবে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে। শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, নিহত রাজু বিএনপির কোনো পদধারী নেতা নয়। তবে বিএনপির সমর্থক ছিল। অভিযুক্ত বিএনপি নেতার বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান। অভিযোগের বিষয়ে অভিযুক্ত শাহাদাত হোসেন বলেন, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। তিনি ও তাঁর বাবা নারায়ণগঞ্জে অবস্থান করছিলেন। দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে ওই ঘটনা ঘটে থাকতে পারে। তিনি ও তাঁর পরিবারের কোনো সদস্যের এ ঘটনার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, হত্যাকাণ্ডটি রাজনৈতিক বিরোধ, পারিবারিক দ্বন্দ্ব নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। - বিষয় : - হত্যা
বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ভুক্তভোগী নারীর আলটিমেটাম
বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ভুক্তভোগী নারীর আলটিমেটাম Advertisement যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১০:৪৯ পিএম বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ভুক্তভোগী নারীর আলটিমেটাম নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দীন রূপগঞ্জের দুই সন্তানের এক জননীকে সুইজারল্যান্ডে পাঠিয়ে সিটিজেনশিপ করে দেওয়ার আশ্বাস দিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন। তিনি এ ঘটনার বিচার চেয়ে আলটিমেটাম দিয়েছেন। ধর্ষণের অভিযোগে থানা পুলিশ মামলা নিচ্ছে না। কোর্টে মামলা করতে গেলে নাসিরের লোকজন তাকে অপহরণের চেষ্টা করে বলে নির্যাতনের শিকার নারী অভিযোগ করেন। ওই নারী মঙ্গলবার বিকালে রূপগঞ্জে পূর্বাচল সমু মার্কেট এলাকায় অবস্থিত সাংবাদিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন। নির্যাতনের শিকার নারী বলেন, ধর্ষণের সুষ্ঠু বিচার না পেলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আত্মহত্যা করবেন তিনি। লিখিত বক্তব্যে ভুক্তভোগী দাবি করেন, প্রায় ছয় মাস আগে নারায়ণগঞ্জ শহরে একটি বিয়ের অনুষ্ঠানে নাসির উদ্দীনের সঙ্গে তার পরিচয় হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে বিয়ের প্রলোভন, বিদেশে (সুইজারল্যান্ড) চাকরি ও আলাদা সংসারের আশ্বাস দেন নাসির। তিনি অভিযোগ করেন, গত ৬ মার্চ দেখা করার কথা বলে তাকে একটি প্রাইভেটকারে তুলে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে পূর্বাচলের একটি নির্জন বালুর মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনার পর অভিযুক্ত তাকে গাড়ি থেকে নামিয়ে রেখে চলে যান। ভুক্তভোগী আরও অভিযোগ করেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করতে গেলে তদন্ত কর্মকর্তা মামলা নিতে অস্বীকৃতি জানান। পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করতে গেলে আদালত চত্বরে তাকে অপহরণের চেষ্টা করা হয় বলেও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে ওই নারী বলেন, আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। প্রভাবশালী হওয়ায় সে বারবার পার পেয়ে যাচ্ছে। আমার মতো আর কোনো নারী যেন এমন ঘটনার শিকার না হয়। দ্রুতবিচার না হলে আত্মহত্যার পথ বেছে নেওয়া ছাড়া তার আর কোনো উপায় থাকবে না বলেও জানান তিনি। বিএনপি নেতা নাসির উদ্দীন বলেন, আমি বিগত আওয়ামী লীগের আমলে সংগ্রাম করা মানুষ। এতদিন এমন অভিযোগ এলো না। এখন সামনে তারাব পৌরসভা নির্বাচন। সেই নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেওয়ার পর থেকেই একটা চক্র আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। তিনি বলেন, সামাজিকভাবে আমাকে হেয় করার জন্যই আমার প্রতিপক্ষ এই নারীকে দিয়ে মিথ্যা ধর্ষণের অভিযোগ তুলেছে। খালি মাঠে কি ধর্ষণ সম্ভব?
