শরীয়তপুরে ফরম কিনতে বাধা দুজনকে মারধর

AI-classifiedconfidence 85%

Why this classification

Party-affiliated lawyers physically attacked and beat at least one lawyer and harassed two others to stop them from buying election nomination forms, which is a concrete violent act. The incident occurred on Sunday, 12 April 2026, within the recent window, and the article reports it as a single specific event in Shariatpur, Bangladesh.

Reported by:JugantorSingle source
12/04/26•শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির কার্যালয় ও আইনজীবী মুরাদ মন্সির চেম্বার

Killed

0

Injured

3

Summary

রোববার (১২ এপ্রিল ২০২৬) শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়ন ফরম কিনতে বাধা দিয়ে বিএনপিপন্থি আইনজীবী ফোরামের কর্মীরা এনসিপি নেতা মোসলেম উদ্দিন খান, আইনজীবী মুরাদ মন্সি ও জয়নব আক্তার ইতিকে হামলা, মারধর ও হেনস্তা করেন। তবে সমিতির সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার এসব ঘটনার সত্যতা অস্বীকার করেছেন।

AI analysis

Category

Political Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

BNP

Victim side

NCPUnknown

Other actors

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. কামরুল হাসানপ্রধান নির্বাচন কমিশনার শাহাদাদ হোসেনমোসলেম উদ্দিন খান (জেলা এনসিপি নেতা ও প্রবীণ আইনজীবী)অ্যাডভোকেট মুরাদ মন্সিআইনজীবী জয়নব আক্তার ইতিবিএনপিপন্থি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মী

Tags

Election ViolenceParty Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 3

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: NCP, Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 12/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 13/04/26open original ↗

শরীয়তপুরে ফরম কিনতে বাধা দুজনকে মারধর

আইনজীবী সমিতির নির্বাচন শরীয়তপুরে ফরম কিনতে বাধা দুজনকে মারধর Advertisement শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত ছাড়া অন্য কাউকে ফরম কিনতে না দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীদের হামলা, মারধর ও হেনস্তার শিকার হয়েছেন নারীসহ তিন আইনজীবী। এতে করে সাধারণ আইনজীবীসহ সবার মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। জানা যায়, শরীয়তপুর আইনজীবী সমিতির নির্বাচনের রোববার ছিল মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন। সমিতির কার্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করার কথা ছিল। রোববার সকাল থেকেই সমিতির কার্যালয়ের সামনে অনেকেই অবস্থান নেন। এরপর সেখানে জেলা এনসিপি নেতা ও প্রবীণ আইনজীবী মোসলেম উদ্দিন খান সেখানে মনোনয়ন ফরম কিনতে গেলে তাকে বাধা দিয়ে লাঞ্ছিত করা হয়। পরে তিনি তার চেম্বারে চলে গেলে সেখানেও তাকে লাঞ্ছিত করা হয়। এর আগে অ্যাডভোকেট মুরাদ মন্সিকে তার চেম্বারে গিয়ে মারধর ও লাঞ্ছিত করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এদিকে ফরম কিনতে গেলে আইনজীবী জয়নব আক্তার ইতিকেও বাধা এবং হেনস্তা করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. কামরুল হাসান বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদের সমর্থকরা আমাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিচ্ছে। আসলে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার শাহাদাদ হোসেন বলেন, ‘আমরা যথা সময় পর্যন্ত ফরম বিক্রির জন্য আইনজীবী সমিতির কার্যালয়ে ছিলাম। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’