কুয়াকাটায় ইয়াবা সেবনে বাধা, হোটেল মালিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

AI-classifiedconfidence 85%

Why this classification

Two men, Rasel Khan and Miraj, allegedly beat hotel owner Lokman Mridha with iron rods and hammers after he objected to them using yaba in his hotel. The attack broke his teeth and crushed his legs, and he is in critical condition, so this is a concrete, recent act of severe physical violence in Bangladesh.

Reported by:JugantorSingle source
01/03/26•Panjupara area, Kuakata Pourashava

Killed

0

Injured

1

Summary

রোববার (১ মার্চ ২০২৬) সন্ধ্যায় পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকায় ইয়াবা সেবনে বাধা দেওয়ায় হোটেল কুয়াকাটা প্যালেসের মালিক লোকমান মৃধাকে রাসেল খান ও মিরাজ লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ উঠেছে। আহতের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 6

Perpetrator side

BNP

Victim side

Locals

Other actors

Rasel KhanMirajLokman MridhaSajeda Begum (victim's daughter)Syed Faruk Hossain (Kuakata Pourashava Jubo Dal president)Mohabbat Khan (Inspector, Mohipur Police Station)

Tags

MurderDrug War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 01/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 02/03/26open original ↗

কুয়াকাটায় ইয়াবা সেবনে বাধা, হোটেল মালিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

কুয়াকাটায় ইয়াবা সেবনে বাধা, হোটেল মালিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম Advertisement কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১০:৫৬ এএম কুয়াকাটায় ইয়াবা সেবনে বাধা, হোটেল মালিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম। ছবি: যুগান্তর পটুয়াখালীর কুয়াকাটায় ইয়াবা সেবনে বাধা দেওয়ায় আবাসিক হোটেল মালিক লোকমান মৃধাকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। রোববার (১ মার্চ) সন্ধ্যায় কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত লোকমান মৃধা হোটেল কুয়াকাটা প্যালেস-এর মালিক। স্থানীয় সূত্র জানায়, রাখাইন নারী মার্কেটের ঝিনুক ব্যবসায়ী রাসেল খান ও মিরাজ তার হোটেলে গিয়ে নিয়মিত ইয়াবা সেবন করতেন। এতে বাধা দেওয়ায় তারা পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলাকারীরা কুয়াকাটায় যুবদলের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর করে তার দুই পা থেঁতলে দেয়। এতে তার চারটি দাঁত পড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কুয়াকাটার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, রাত সাড়ে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় লোকমান মৃধা নামে একজনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন। আহতের মেয়ে সাজেদা বেগম বলেন, রাসেল খান ও মিরাজ নিয়মিত আমার বাবার হোটেলে গিয়ে ইয়াবা সেবন করতেন। বাধা দেওয়ায় তারা হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। আমার বাবা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ ফারুক হোসেন বলেন, মিরাজ যুবদল থেকে আগেই বহিষ্কৃত এবং অপর অভিযুক্ত ওয়ার্ড যুবদলের সদস্য রাসেল খানের দায় থেকে থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মহিপুর থানার পরিদর্শক মহব্বত খান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।