নারায়ণগঞ্জে রাতে এক নারীকে কুপিয়ে, অন্যজনকে ভোরে গলা কেটে হত্যা

AI-classifiedconfidence 95%

Why this classification

প্রবন্ধে নারায়ণগঞ্জে দুইটি নির্দিষ্ট হত্যাকাণ্ড বর্ণনা করা হয়েছে, যা শারীরিক আক্রমণ ও মৃত্যুর মাধ্যমে ঘটেছে এবং ১৪ দিনের মধ্যে ঘটেছে, তাই এটি বৈধ হিংসা ঘটনা হিসেবে স্বীকৃত।

Reported by:SamakalSingle source
13/10/26•বন্দর (Port area)

Killed

2

Injured

0

Summary

নারায়ণগঞ্জের বন্দরে সোমবার রাতে মাকসুদা বেগমকে ঋণ নিয়ে কুপিয়ে হত্যা করা হয় এবং মঙ্গলবার ভোরে তার কন্যা সুফিয়া আক্তার নিশি তার স্বামী মনিরের হাতে গলা কেটে নিহত হন। দু'জনের মৃত্যু এবং দুইজনের আহত হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

আব্দুল মান্নান ওরফে মনিরসুফিয়া আক্তার নিশিমাকসুদা বেগমনাদিম হোসেনসাদ্দামহাবিউল্লাহ মিয়াসামাউন হাবিবঅলিদখোকনরাসেলশফিকুল ইসলামজামাল উদ্দিন

Tags

MurderExtortionDomestic Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 13/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 14/10/26open original ↗

নারায়ণগঞ্জে রাতে এক নারীকে কুপিয়ে, অন্যজনকে ভোরে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জে রাতে এক নারীকে কুপিয়ে, অন্যজনকে ভোরে গলা কেটে হত্যা সুফিয়া আক্তার নিশি ও মাকসুদা বেগম নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ২০:৪৫ নারায়ণগঞ্জের বন্দরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই নারী খুন হয়েছেন। তাঁদের একজনকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যজনকে হত্যা করা হয়েছে ভাঙারি ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে। বৃদ্ধাকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতরা হলেন- বন্দরের তিনগাঁও উত্তরপাড়া এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে সুফিয়া আক্তার নিশি (২৪) ও মাহমুদপুর এলাকার প্রয়াত নাজির সরদারের স্ত্রী মাকসুদা বেগম (৭২)। ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যা মঙ্গলবার ভোর ৪টার দিকে বন্দরের তিনগাঁও উত্তরপাড়া এলাকার পুরোনো মসজিদসংলগ্ন বাবার বাড়িতে খুন হন গৃহবধূ সুফিয়া আক্তার নিশি। এ ঘটনায় তাঁর স্বামী আব্দুল মান্নান ওরফে মনিরকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পরকীয়ার অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। সোমবার রাতে এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে নিশি ঘুমিয়ে পড়লে ভোরে ধারালো ছুরি দিয়ে তাঁর গলা কাটেন মনির। এরপর ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ। হত্যার পর মনির নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে ঘটনার দায় স্বীকার করেন এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হত্যার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধাকে হত্যা এর আগে সোমবার রাত সাড়ে ৮টার দিকে বন্দরের মাহমুদনগর এলাকায় ভাঙারি ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মাকসুদা বেগমকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর ছেলে রাসেল (৪২) ও প্রতিবেশী শফিকুল ইসলাম (৬২) আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের ছেলে জজ মিয়া জানান, তাঁর ভাই নাদিম হোসেনের সঙ্গে একই এলাকার সাদ্দামের ভাঙারি ব্যবসার পাওনা ২২ লাখ টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার রাতে নাদিমের পাওনা টাকা চাইতে যান তাঁর মা মাকসুদা বেগম। এ সময় সাদ্দাম ও হাবিউল্লাহ মিয়ার তিন ছেলে সামাউন হাবিব, অলিদ ও খোকনসহ কয়েকজন দেশি অস্ত্র নিয়ে তাঁর মায়ের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি। হামলাকারীদের কোপে ঘটনাস্থলেই মাকসুদার মৃত্যু হয়। মাকে বাঁচাতে এগিয়ে গেলে রাসেল ও প্রতিবেশী শফিকুলকেও কুপিয়ে জখম করা হয়। বন্দর থানার ওসি জামাল উদ্দিন বলেন, মাকসুদার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। - বিষয় : - নারায়ণগঞ্জ - গলা কেটে হত্যা - কুপিয়ে হত্যা