বগুড়ায় এনসিপির কার্যালয়ে অগ্নিসংযোগ

AI-classifiedconfidence 94%

Why this classification

The article reports an arson attack on the NCP district office in Bogura on 14 Oct 2026, with perpetrators unidentified but the act qualifies as violent destructive behavior, occurring within Bangladesh and within the 14‑day recency window.

Reported by:Dhaka PostProthom AloCorroborated · 2 sources
14/10/26•আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন এলাকা

Killed

0

Injured

0

Summary

১৪ অক্টোবর বগুড়ার আলতাফুন্নেছা মাঠের সংলগ্ন এলাকায় এনসিপের অস্থায়ী জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটেছে। ভিডিওতে তিন যুবক দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরাতে দেখা গিয়েছে, তবে কোনো আহত বা মৃতের তথ্য পাওয়া যায়নি।

AI analysis

Category

Political Violence

Confidence

94% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

NCP

Other actors

এম এস এ মাহমুদসুলতান মাহমুদইব্রাহিম আলী

Affected infrastructure

NCP district office (temporary)

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: NCP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 14/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 15/10/26open original ↗

বগুড়ায় এনসিপির কার্যালয়ে অগ্নিসংযোগ

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন এলাকায় দলটির অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কার্যালয়ে গিয়ে অগ্নিসংযোগের বিষয়টি জানতে পারেন বলে জানিয়েছেন এনসিপির নেতারা। তাদের দাবি, ভিডিও ফুটেজে তিন যুবককে কার্যালয়ে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিতে দেখা গেছে। আরেকজন মুঠোফোনে পুরো ঘটনাটি ধারণ করছিলেন। তবে ভিডিওতে তাদের মুখ স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি। বগুড়া জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী এম এস এ মাহমুদ বলেন, বুধবার রাত ১টা থেকে দেড়টার মধ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার সকালে কার্যালয়ে এসে বিষয়টি জানতে পারি। পরে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এনসিপির জেলা শাখার সদস্যসচিব সুলতান মাহমুদ বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো বিদ্যমান। তারাই এ ধরনের ঘটনা ঘটাতে পারে। তবে এ মুহূর্তে সুনির্দিষ্টভাবে কারো নাম বলা কঠিন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এনসিপির পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে। আব্দুল মোমিন/এসএইচএ

Source 2: Prothom Alo · 15/10/26open original ↗

বগুড়ায় এনসিপি কার্যালয়ে অগ্নিসংযোগ

আগুনে ক্ষতিগ্রস্থ জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) বগুড়ার অস্থায়ী কার্যালয়ছবি: প্রথম আলো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় কার্যালয় ছিল তালাবদ্ধ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বগুড়া জেলা এনসিপি কার্যালয় নগরীর আলতাফুন্নেছা খেলার মাঠের পাশে। ভিডিওতে দেখা যায়, এনসিপির তালাবদ্ধ কার্যালয়ের সামনে রাতের অন্ধকারে হঠাৎ আগুন জ্বলে ওঠে। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন নিভে যায়। আগুনে কার্যালয়ের ওপর লাগিয়ে রাখা ব্যানার ক্ষতিগ্রস্ত হয়েছে। শাটারের ওপর কালো দাগ পড়েছে। এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, এনসিপি জেলা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনায় কারা জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে। অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে সেখানে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দলটির নেতাদের ভাষ্য, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে পরিকল্পিতভাবে কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে। সংবাদ সম্মেলনে বগুড়া জেলা এনসিপির আহ্বায়ক এম এস এ মাহমুদ বলেন, দলীয় কর্মকাণ্ড শেষে গতকাল রাত সাড়ে ১১টার দিকে কার্যালয়ে তালা দিয়ে নেতা-কর্মীরা চলে যান। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পেট্রল ঢেলে কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এতে কার্যালয়ের বাইরে টানানো ব্যানার ফেস্টুন পুড়ে যায়। তবে কার্যালয়ের আসবাব অক্ষত আছে। বিষয়টি স্থানীয় প্রশাসন এবং এনসিপির কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে। দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় এনসিপির নেতাদের সংবাদ সম্মেলনছবি: প্রথম আলো রাজনৈতিক দলের কার্যালয়ে এ ধরনের অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেছেন মাহমুদ। তাঁর ভাষ্য, রাজনৈতিক মতপার্থক্য ও আদর্শের ভিন্নতা থাকলেও আগুন দেওয়া কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার চেষ্টা গণতান্ত্রিক সংস্কৃতির অংশ হতে পারে না। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তিনি দাবি জানান। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, রাজনীতির মূল শক্তি হলো সহনশীলতা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও জনগণের প্রতি দায়বদ্ধতা। সহিংসতা, অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতা দমিয়ে রাখা যায় না। বগুড়াসহ সারা দেশে সব রাজনৈতিক দলের কার্যালয়, নেতা–কর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। পাশাপাশি রাজনৈতিক বিরোধ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সমাধানের আহ্বান জানানো হয়। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন রাজনীতিবগুড়াআগুনরাজশাহী বিভাগএনসিপি