চাঁদা না পেয়ে বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর
Why this classification
A group of about 10-12 local men attacked the home of a BNP leader in Sonargaon, Narayanganj, on the night of 31 March 2026 after he refused to pay extortion money. They damaged the house, looted Tk 2 lakh and gold ornaments, and stabbed three family members, who were injured. The accused deny involvement, but the attack is concrete, recent, and inside Bangladesh, so it qualifies as violence.
Killed
0
Injured
3
Summary
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩১ মার্চ ২০২৬ (মঙ্গলবার) রাতে চাঁদা ও ব্যবসায় ২৫ শতাংশ লভ্যাংশ না দেওয়ায় বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল হাসেমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। হামলায় তাঁর স্ত্রীসহ ৩ জন ধারালো অস্ত্রের আঘাতে আহত হন, যদিও অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
88% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 3
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 31/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
চাঁদা না পেয়ে বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর
চাঁদা না পেয়ে বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ | ০৭:৫৭ | প্রিন্ট সংস্করণ চাঁদা না দেওয়ায় সোনারগাঁয়ে বিএনপি নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে বৈদ্যেরবাজার ইউনিয়নের টেঙ্গারচর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে বিএনপি নেতার স্ত্রীসহ ৩ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে সোনারগাঁ থানায় মামলা করেছেন বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল হাসেম। জানা গেছে, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল হাসেম দীর্ঘদিন এলাকায় মেঘনা গ্রুপের ফ্রেশ কোম্পানির সঙ্গে ব্যবসা করে আসছেন। তাঁর এ ব্যবসার অংশীদার বলে দাবি করে বৈদ্যেরবাজার ইউনিয়নের বসুনদরদী গ্রামের রতন, খোকন, রাজু, সাকিবসহ ১০-১২ জনের একটি গ্রুপ। এ দাবি না মানায় তাঁর ব্যবসার ২৫ শতাংশ লভ্যাংশ দাবি করা হয়। এতেও রাজি না হওয়ায় বিএনপি নেতা আবুল হাসেমকে বিভিন্ন সময় হত্যার হুমকি দেন তারা। দুই দিন ধরে আবারও চাঁদা দাবি করছেন তারা। চাঁদা না দেওয়ায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বৈদ্যেরবাজার ইউনিয়নের টেঙ্গারচর গ্রামে বিএনপির নেতা আবুল হাসেমের বাড়িতে হামলা চালায় রতন, খোকন, রাজুর নেতৃত্বে এক দল লোক। হামলাকারীরা আবুল হাসেমের বাড়িঘর ভাঙচুর, আসবাব তছনছ, আলমারি ভেঙে ২ লাখ টাকা, স্বর্ণালংকারসহ মালপত্র লুট করে নিয়ে যায়। এ সময় বাড়িতে ছিলেন না বিএনপি নেতা আবুল হাসেম। হামলাকারীদের বাধা দিতে গেলে আবুল হাসেমের স্ত্রী রিনা আক্তার, ভাতিজা আজিজুল, ভাইয়ের স্ত্রী মুকুল বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রতন ও খোকন। তাদের দাবি, হামলার সঙ্গে জড়িত নন তারা। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুহিববুল্লাহ জানান, হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। - বিষয় : - চাঁদা
