গভর্নিং বডির নতুন চেয়ারম্যানের আগমন ঘিরে হট্টগোল

AI-classifiedconfidence 95%

Why this classification

The event is classified as political violence because it involves a confrontation between opposing political interests regarding the control of a governing body at a medical college. The presence of 'DAB' (Doctors Association of Bangladesh, a pro-BNP organization) leaders and the subsequent resistance confirms the political nature of the dispute.

Reported by:JugantorSingle source
12/08/26•Shahid Monsur Ali Medical College, Sector 11, Uttara

Killed

0

Injured

0

Summary

১৩ আগস্ট ২০২৬ তারিখে উত্তরায় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের নতুন গভর্নিং বডির চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সাথে উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটে। শিক্ষার্থীরা তালাবদ্ধ গেট ভেঙে নতুন চেয়ারম্যান ও সদস্যদের সভাকক্ষে নিয়ে যান, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

AI analysis

Category

Political Violence

Confidence

95% · severity 2

Perpetrator side

BNP

Victim side

Awami League

Other actors

Dr. Md. Mosaddeq Hossain Biswas Dumble (Chairman)ASM Zulfikar Ali (Director)Md. Khalid Mansur (OC, Uttara West Police Station)

Affected infrastructure

Hospital main gate

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Awami League

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 12/08/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 13/08/26open original ↗

গভর্নিং বডির নতুন চেয়ারম্যানের আগমন ঘিরে হট্টগোল

উত্তরায় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ গভর্নিং বডির নতুন চেয়ারম্যানের আগমন ঘিরে হট্টগোল Advertisement উত্তরা পশ্চিম (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রাজধানীর উত্তরায় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের গভর্নিং বডির নতুন চেয়ারম্যান ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেলসহ পাঁচ সদস্যের কমিটির আগমন ঘিরে প্রতিষ্ঠানটিতে দুপক্ষের মধ্যে হট্টগোল হয়েছে। বুধবার দুপুরে উত্তরা ১১ নম্বর সেক্টরে অবস্থিত হাসপাতালটির মূল গেটের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে যুগান্তরকে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালিদ মনসুর। দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিন দেখা যায়, গভর্নিং বডির নতুন চেয়ারম্যান ও ড্যাব নেতাদের আগমন ঘিরে মেডিকেল কলেজ ও হাসপাতালটির মূল গেটের সামনে অবস্থান করছে প্রতিষ্ঠানটিতে কর্মরত শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও কর্মকর্তাদের অনেকেই। হাসপাতাল ভবনের ভেতরে নিচ তলায় গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির পরিচালক (হাসপাতাল) এএসএম জুলফিকার আলী কয়েকজনকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে আছেন। এ সময় গলায় লাল ফিতা পরিহিত বেশ কিছু বহিরাগতকেও হাসপাতালটির ভেতরে ঘোরাঘুরি করতে দেখা যায়। জানতে চাইলে এএসএম জুলফিকার আলী বলেন, মেডিকেল কলেজের নতুন গভর্নিং বডিরসংক্রান্ত একটি বিষয়ে উত্তেজনা বিরাজ করছে। তবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শিক্ষার্থীদের পড়াশোনা ও রোগীদের সেবা কার্যক্রম এগিয়ে নিতে চাই। পরে দুপুর দেড়টার দিকে নতুন চেয়ারম্যান ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেলসহ গভর্নিং বডির অন্যান্য সদস্যরা হাসপাতালের ফটকে পৌঁছালে তাদের বাধা দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় শিক্ষার্থীরা তালাবদ্ধ গেট ভেঙে নতুন গভর্নিং বডির চেয়ারম্যানসহ সদস্যদের হাসপাতালের দ্বিতীয় তলার সভাকক্ষে নিয়ে যান।