মসজিদে গেলেন বাবা, ঘরে মায়ের হাতে নিহত সন্তান
Why this classification
The article reports a concrete killing: on 22 May 2026 a mother hacked her 1.5-year-old daughter to death with a machete in Sylhet, and threatened her older son with the same blade. The article also covers other incidents in Cox's Bazar, Barishal and Chattogram, but this Sylhet case is the lead incident and is classified on its own.
Killed
1
Injured
0
Summary
সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার পুরান কালারুকা এলাকায় ২২ মে ভোররাতে মা সুবিনা বেগম দা দিয়ে কুপিয়ে দেড় বছরের মেয়ে মাইমুনা জান্নাত তোহাকে হত্যা করেন। স্বামী ফজরের নামাজে মসজিদে থাকাকালে এ ঘটনা ঘটে, বাধা দিতে গেলে বড় ছেলের গলাতেও দা ধরা হয়, এবং বাবা জানান স্ত্রীর মানসিক সমস্যা ও চিকিৎসা চলছিল।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 22/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
মসজিদে গেলেন বাবা, ঘরে মায়ের হাতে নিহত সন্তান
মসজিদে গেলেন বাবা, ঘরে মায়ের হাতে নিহত সন্তান তিন জেলায় কিশোরসহ তিনজনের লাশ উদ্ধার সমকাল ডেস্ক প্রকাশ: ২৩ মে ২০২৬ | ০৮:৪০ | প্রিন্ট সংস্করণ ফজরের আজান শেষে নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন বাবা আমির আলী। ঘরে তখন ঘুমিয়ে ছিল তাঁর স্ত্রী ও চার সন্তান। কিছুক্ষণ পর চার বছরের ছেলে দৌড়ে গিয়ে বাবাকে জানায়-‘মা তোহাকে মেরে ফেলেছে।’ ঘরে ফিরে দেখেন, দেড় বছরের শিশু মাইমুনা জান্নাত তোহার গলাকাটা নিথর দেহ রক্তাক্ত মেঝেতে পড়ে আছে। সিলেটের এই হৃদয়বিদারক ঘটনার রেশ না কাটতেই কক্সবাজারে ছেলের হাতে বাবা খুন, চট্টগ্রামে নিখোঁজ কিশোরের মাটিচাপা মরদেহ এবং বরিশালে রহস্যজনক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় চার জেলায় নেমে এসেছে শোক ও আতঙ্ক। গতকাল শুক্রবার ভোররাতে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার পুরান কালারুকা এলাকার আমির আলীর দেড় বছরের শিশুকে হত্যা করে তার স্ত্রী সুবিনা বেগম। পরিবারের সদস্যরা জানান, ছোট মেয়েকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন মা সুবিনা বেগম। বাধা দিতে গেলে বড় ছেলের গলাতেও দা ধরেন তিনি। পরে শিশুটি দৌড়ে মসজিদে গিয়ে বাবাকে খবর দেয়। স্থানীয়রা গুরুতর আহত তোহাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির বাবা আমির আলী জানান, তাঁর স্ত্রীর মানসিক সমস্যা রয়েছে এবং চিকিৎসাও চলছিল। জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব জানান, বঁটি দা দিয়ে শিশুটির গলা কেটে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার কারণ জানার চেষ্টা চলছে। কক্সবাজারের চকরিয়া পৌরসভার মৌলভীর কুম বাজার এলাকায় নেশাগ্রস্ত ছেলের হাতে খুন হয়েছেন পা হারানো প্রতিবন্ধী বাবা খলিলুর রহমান (৭৫)। শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ছেলে মোহাম্মদ মিনার তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এর আগে থানায় অভিযোগ করেছিলেন নিহত খলিলুর রহমান। ওই ঘটনায় মিনার কারাভোগও করেছিলেন। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বরিশালের বাবুগঞ্জ উপজেলার নতুনহাট এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে সাগর সরকার (২২) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে স্থানীয়রা মহাসড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। নিহত সাগর পটুয়াখালীর দুমকী উপজেলার মিন্টু সরকারের ছেলে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মহসিন হোসেন বলেন, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। এটি সড়ক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড-তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এদিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিখোঁজের ছয় দিন পর মাটি চাপা অবস্থায় উদ্ধার করা হয়েছে কিশোর মুফিজের (১৬) মরদেহ। শুক্রবার সকালে দুধপুকুরিয়া পূর্বপাড়া এলাকার একটি শ্মশান ঘেঁষা স্থানে মরদেহটি পাওয়া যায়। স্থানীয়দের দাবি, নিহত কিশোর তাঁর মায়ের কথিত অনৈতিক সম্পর্কের বিষয় দেখে ফেলেছিল। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। এ ঘটনায় নিহতের মাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানান দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দীন আহমেদ। - বিষয় : - হত্যা
