মাদারীপুরে ধারের টাকা ফেরতকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম
Why this classification
This is a specific, recent attack in which a group of 8 to 10 people, including named individuals Akash, Arif and Mehedi, ambushed Shanto Sardar over an unpaid loan and beat and cut him with hammers and sharp weapons, leaving him injured. It is a concrete physical assault, not a statement or a summary of multiple incidents.
Killed
0
Injured
1
Summary
মাদারীপুরের সদর উপজেলার রাস্তি ইউনিয়নে ধার নেওয়া টাকা ফেরত দেওয়া নিয়ে বিরোধের জেরে ২০২৬ সালের ২২ এপ্রিল (বুধবার) রাতে শান্ত সরদার (২৪) নামে এক যুবককে আকাশ, আরিফ, মেহেদীসহ ৮-১০ জনের একটি দল হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ উঠেছে। আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি হাসপাতাল ত্যাগ করেন এবং থানায় বিষয়টি জানানো হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 22/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
মাদারীপুরে ধারের টাকা ফেরতকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম
মাদারীপুরে ধার নেওয়া টাকা ফেরত সংক্রান্ত বিরোধের জেরে শান্ত সরদার (২৪) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকার ভেড়া টুইন্নার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত শান্ত সরদার পূর্ব রাস্তি গ্রামের হযরত আলী সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত সরদার পূর্বে আকাশ নামের এক ব্যক্তির কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা ধার নিয়েছিলেন। ওই টাকা ফেরত দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়। অভিযোগ রয়েছে, মীমাংসার পরও পূর্ব পরিকল্পিতভাবে বুধবার রাতে শান্ত সরদার টাকা পরিশোধ করতে যাওয়ার পথে আকাশ, আরিফ, মেহেদীসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জন তার পথরোধ করে। এসময় তারা সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায় এবং হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি হাসপাতাল ত্যাগ করেন। হাসপাতাল পুলিশ ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক বলেন, আহত অবস্থায় শান্ত সরদারকে হাসপাতালে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি থানাকে অবগত করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আরকে
