যাদুকাটা থেকে কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

AI-classifiedconfidence 85%

Why this classification

A farmer's body with deep wounds on the hand and head was found on the bank of the Jadukata river in Tahirpur, Sunamganj, on 30 March 2026. Police confirmed the injuries, and the son alleges the man was murdered and his body thrown into the river, so this is a concrete, recent killing.

Reported by:SamakalSingle source
29/03/26•বিন্নাকুলি গ্রামের যাদুকাটা নদীর তীর, তাহিরপুর

Killed

1

Injured

0

Summary

সুনামগঞ্জের তাহিরপুরে বিন্নাকুলি গ্রামের যাদুকাটা নদীর তীর থেকে ৩০ মার্চ ২০২৬ (সোমবার) সকালে আজগর আলী নামে এক কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নিহতের বাঁ হাতে গভীর আঘাত ও মাথায় কাটাছেঁড়ার চিহ্ন রয়েছে, এবং নিহতের ছেলে দাবি করেছেন তাঁর বাবাকে হত্যার পর লাশ নদীতে ফেলা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

নিহত কৃষক আজগর আলীনিহতের ছেলে সৈয়দ ওরফে শহীদতাহিরপুর থানার এসআই নাজমুল ইসলাম

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 29/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 31/03/26open original ↗

যাদুকাটা থেকে কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

যাদুকাটা থেকে কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ | ০৮:১২ | প্রিন্ট সংস্করণ তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে এক কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষক আজগর আলী বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের ইসমাইলের ছেলে। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বিন্নাকুলি গ্রামের পশ্চিম পাশে যাদুকাটা নদীর তীর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের ছেলে সৈয়দ ওরফে শহীদ জানান, রোববার রাত প্রায় ১০টার দিকে তাঁর বাবা ও মা একসঙ্গে মিয়ারচর কবরস্থানসংলগ্ন একটি দোকানে চা পান করেন। পরে তাঁর মা বাড়িতে ফিরে এলেও বাবা আর বাড়িতে ফেরেননি। সকালে স্থানীয়দের মাধ্যমে নদীর পারে তাঁর বাবার লাশ পড়ে থাকার খবর পান তারা। বাবা কৃষিকাজ করে সংসার চালাতেন। সৈয়দের দাবি, তাঁর বাবাকে হত্যার পর লাশ নদীতে ফেলা হয়েছে। এ সময় তিনি তাঁর বাবার হত্যাকাণ্ডের বিচার চান। তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছেন। নিহতের বাঁ হাতে গভীর আঘাতের চিহ্ন এবং মাথায় ছিদ্রসহ কাটাছেঁড়া জখমের চিহ্ন রয়েছে। - বিষয় : - লাশ উদ্ধার