শ্রীপুরে কচুরিপনার ভেতর পড়ে ছিল নবজাতকের মরদেহ

AI-classifiedconfidence 89%

Why this classification

This incident was classified as criminal violence in Gazipur. Parties reported: Unknown. Reported casualties: 1 killed and 0 injured. Reported by 2 sources.

Reported by:Ajker PatrikaProthom AloCorroborated · 2 sources
22/03/26•Mulaid, Sreepur

Killed

1

Injured

0

Summary

২০২৬ সালের ২২ মার্চ গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নে একটি জলাশয়ের কচুরিপানার ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থান থেকে মরদেহটি এনে এখানে ফেলে রাখা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

89% · severity 7

Parties involved

Unknown

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 22/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Ajker Patrika · 22/03/26open original ↗

শ্রীপুরে কচুরিপনার ভেতর পড়ে ছিল নবজাতকের মরদেহ

গাজীপুরের শ্রীপুরে জলাশয়ের কচুরিপানার ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের পল্লী বিদ্যুৎ মোড়ের পাশের জলাশয় থেকে আজ রোববার (২২ মার্চ) নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয় বাসিন্দা মো. আশিক নূর জানান, এলাকার কয়েক ব্যক্তি কচুরিপানার ভেতর নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি থানায় জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। দূর থেকে কেউ এসে নবজাতকটির মরদেহ এখানে এসে ফেলে গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ আজকের পত্রিকাকে বলেন, দুপুরের দিকে থানায় ফোন কল পেয়ে পুলিশ গিয়ে জলাশয় থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ অন্য কোনো জায়গা থেকে এসে নবজাতককে এই জলাশয়ে ফেলে গেছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Source 2: Prothom Alo · 02/06/26open original ↗

গাজীপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, সন্দেহ হত্যা

মরদেহপ্রতীকী ছবি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে তুমুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার–সংলগ্ন এলাকায় সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা বিষয়টি কালীগঞ্জ থানা-পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। তাঁর পরনে ছিল জলপাই-সবুজ রঙের একটি টি-শার্ট ও সাদা চেক ট্রাউজার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির মুখের ডান পাশে গুরুতর আঘাতের চিহ্ন আছে। এ ছাড়া গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে অন্য কোথাও হত্যা করে মরদেহ ওই এলাকায় এনে ফেলে রাখা হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর মরদেহ এখানে ফেলে গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন ঢাকা বিভাগমরদেহ উদ্ধারকালীগঞ্জ (গাজীপুর)গাজীপুরহত্যা