হাতিয়ায় নির্বাচনী প্রতিহিংসায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম
Why this classification
This incident was classified as political violence in Noakhali. Parties reported: BNP, NCP. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 3 sources.
Killed
0
Injured
1
Summary
২০২৬ সালের ১১ ফেব্রুয়ারি রাতে নোয়াখালীর হাতিয়ার চানন্দী ইউনিয়নে নির্বাচনী প্রতিহিংসার জেরে বিএনপি নেতা জসিম উদ্দিনকে কুপিয়ে জখম করা হয়েছে। ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসউদের অনুসারীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
AI analysis
Category
Political Violence
Confidence
98% · severity 5
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 11/02/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (3 sources)
হাতিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম
নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে নির্বাচনী প্রতিহিংসার জেরে জসিম উদ্দিন (৪৫) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের অনুসারীরা এই অতর্কিত হামলা চালিয়েছেন। আজ বুধবার রাতে চানন্দী ইউনিয়নের শিউলি একরাম বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত জসিম উদ্দিন চানন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের মো. ইসলামের ছেলে। তিনি ওই ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। বিএনপি সূত্রে জানা যায়, জসিম বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে এনসিপি নেতা দিদার হোসেনের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র (ছুরি-চাপাতি) নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালান। এ সময় হামলাকারীরা ‘ধর ধর’ বলে জসিমকে কোপাতে শুরু করেন। ভয়ে আশপাশের লোকজন এগিয়ে আসেননি। পরে টহলরত নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠান। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও হান্নান মাসউদের অনুসারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেয় উপজেলা বিএনপি। তাৎক্ষণিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় উপজেলা বিএনপি। এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশসহ নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাতিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয়েছে জসিম উদ্দিন নামে বিএনপির এক নেতাকে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে চানন্দী ইউনিয়নের শিউলি একরাম বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত জসিম উদ্দিন (৪৫) বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জসিম উদ্দিন চানন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা মো. ইসলামের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিষয়টির সত্যতা জানিয়ে হাতিয়া থানার ওসি সাইফুল আলম বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীরা ‘ধর ধর’ বলে চিৎকার করতে করতে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তিনি গুরুতরভাবে আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলের কাছাকাছি টহলে থাকা নৌবাহিনীর সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত সেখানে পৌঁছান। পরে গুরুতর আহত অবস্থায় জসিম উদ্দিনকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক সহায়তা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে চিকিৎসক সূত্রে জানা গেছে। বিএনপি নেতাকর্মীদের দাবি, বুধবার রাতে জসিম উদ্দিন বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হলে পূর্ব পরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র-ছুরি ও চাপাতি নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলার ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয় বিএনপি নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
নোয়াখালীতে ধানের শীষের নারী কর্মীকে পিটিয়ে আহত, যুবদল নেতাকে ছুরিকাঘাত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় পৃথক হামলার ঘটনায় ধানের শীষের এক নারী কর্মীসহ দুজন আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় সুবর্ণচর উপজেলার ছিদ্দিক বাজার ও হাতিয়া উপজেলার শিউলী একরাম বাজার এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত ব্যক্তিরা হলেন সুবর্ণচরের থানার হাট এলাকার বাসিন্দা তানিয়া আক্তার (২৮) ও হাতিয়ার চানন্দি ইউনিয়ন যুবদলের সদস্য জসিম উদ্দিন (৩২)। তাঁদের স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে জেলা সদরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নোয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী মো. শাহজাহানের মিডিয়া সমন্বয়ক জহির উদ্দিন প্রথম আলোকে বলেন, আজ সন্ধ্যায় সুবর্ণচরের আল আমিন বাজার থেকে থানারহাটে গ্রামের বাড়ি যাওয়ার পথে ধানের শীষের নারী কর্মী তানিয়া আক্তারকে একদল দুর্বৃত্ত পিটিয়ে মারাত্মকভাবে আহত করে সড়কের পাশে খালে ফেলে পালিয়ে যায়। একইভাবে নোয়াখালী-৬ আসনের শিউলী একরাম বাজারে ইউনিয়ন যুবদলের সদস্য জসিম উদ্দিনকে ছুরিকাঘাত করে কয়েকজন দুর্বৃত্ত। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, বিভিন্ন জায়গা থেকে বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পাওয়া যাচ্ছে। তবে ধানের শীষের কোনো নারী কর্মীকে মারধরের অভিযোগ কেউ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপর দিকে হাতিয়া থানার ওসি সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিউলী একরাম বাজারে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় একজনকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে নৌবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন হামলাজাতীয় সংসদ নির্বাচননোয়াখালীত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনজাতীয় সংসদ নির্বাচন ২০২৬অপরাধজাতীয় নির্বাচনচট্টগ্রাম বিভাগ
