কাঁচপুরে পাথর বালু ঘাট দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

AI-classifiedconfidence 90%

Why this classification

This article reports a specific physical clash on 11 March 2026 at a sand ghat in Kanchpur, Narayanganj, between two BNP factions in two rounds of fighting. At least 15 people were injured in chases, counter-chases and assaults, and Rab-11 intervened to control the situation.

Reported by:JugantorSamakalCorroborated · 2 sources
11/03/26•কাঁচপুর সেতু এলাকা, শীতলক্ষ্যা নদীর পশ্চিমপাড় (সিদ্ধিরগঞ্জ)

Killed

0

Injured

15

Summary

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতু এলাকায় শীতলক্ষ্যা নদীর পশ্চিমপাড়ের বালুর ঘাট দখলকে কেন্দ্র করে বুধবার (১১ মার্চ ২০২৬) দুপুর দেড়টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দুই দফায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যাতে অন্তত ১৫ জন আহত হন। ঘটনাস্থলে র‍্যাব-১১ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ জানিয়েছে, একপক্ষ থানায় অভিযোগ করেছে।

AI analysis

Category

Political Violence

Confidence

90% · severity 6

Perpetrator side

BNP

Victim side

BNP

Other actors

অধ্যাপক মামুন মাহমুদ (জেলা বিএনপির আহ্বায়ক)রাসেল মাহমুদ (মামুন মাহমুদের ছোট ভাই, সাব-ইজারাদার)মাহমুদুল হাসান পলিন (ইজারাদার, সাবেক কাউন্সিলর)কায়সার রিফাত (গিয়াস উদ্দিনের ছেলে)রিপন সরকার (সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক)নূরুদ্দিন ও বাদল (অভিযোগকৃত সন্ত্রাসী বাহিনীর সদস্য)জহির, নূর হোসেন, নজরুল, জিয়া (আহতদের মধ্যে)মোস্তাফিজুর রহমান (বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ যুগ্ম পরিচালক)মোহাম্মদ আব্দুল বারিক (সিদ্ধিরগঞ্জ থানার ওসি)র‍্যাব-১১

Affected infrastructure

বালুর লোড-আনলোড ঘাট

Tags

Party ClashExtortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 15

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 11/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 12/03/26open original ↗

শীতলক্ষ্যার ঘাট দখলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

শীতলক্ষ্যার ঘাট দখলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যার ঘাট দখলকে কেন্দ্র করে গতকাল সংঘর্ষে জড়ায় বিএনপির দুই পক্ষ সমকাল সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১২ মার্চ ২০২৬ | ০৮:৩২ | প্রিন্ট সংস্করণ সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ের লোড-আনলোড ঘাট দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুই দফায় হয় এ সংঘর্ষ। খবর পেয়ে র্যাব-১১ এর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জানা গেছে, শীতলক্ষ্যার পাড়ে বালুর ঘাটের ইজারাদার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন। ২০২১ সালে ইজারার মেয়াদ শেষ হলে তিনি উচ্চ আদালতে মামলা করেন। মামলা চলমান থাকায় নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ নতুন করে কাউকে ইজারা দিতে পারছে না।  ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পলিন এলাকা ছেড়ে পালিয়ে গেলে ঘাটের নিয়ন্ত্রণ নেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিনের ছেলে কায়সার রিফাত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তারা ঘাট ছেড়ে দেন। পলিন জুলাই আন্দোলনের ঘটনায় করা একাধিক হত্যা মামলার আসামি।  জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। ভোটের আগেই তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। নির্বাচনের পর তাঁর ছেলে ঘাটের দখল ছেড়ে দিলে সেটির নিয়ন্ত্রণ নেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের অনুসারীরা।  জানা গেছে, পলাতক ইজারাদার পলিন তাঁর লোক দিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের ছোট ভাই রাসেল মাহমুদকে সাব-ইজারাদার নিয়োগ করেছেন। তিনি চলতি মার্চ মাসের জন্য ২২ লাখ টাকার পে-অর্ডার করেছেন। এরপর তাঁকে ঘাট বুঝিয়ে দিতে গতকাল দুপুরে শীতলক্ষ্যা নদীর শিমরাইলে আসে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এ সময় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের অনুসারী সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা বাধা দেন। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে জহির, নূর হোসেন, নজরুল, ইউসুফ, জিয়া, স্থানীয় সংবাদকর্মী তাজুল ইসলামসহ অন্তত ১৫ জন আহত হন। তারা সবাই জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের অনুসারী বলে জানা গেছে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেন।     সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার বলেন, অধ্যাপক মামুন মাহমুদ তাঁর ছোট ভাই রাসেল মাহমুদকে দিয়ে ঘাট দখল করতে এসেছিলেন। আমরা বাধা দিলে দেশীয় অস্ত্রসহ আমাদের ওপর হামলা চালানো হয়। আমাদের পক্ষে যুবদল নেতা তুষার ইমরান সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, যুবদল নেতা তুষার কাঁচপুর ব্রিজের অন্য পাশে অবস্থিত কাঁচপুর ল্যান্ডিং স্টেশনের ইজারাদারের মনোনীত প্রতিনিধি। থানায় দায়ের করার অভিযোগে ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০-৩২ জনকে আসামি করা হয়। এতে তুষার তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং মারধর করে অফিস থেকে ১৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনেছেন।  ঘটনার বিষয়ে জানতে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ও তাঁর ভাই সাব-ইজারাদার রাসেল মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তাদের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তারা রিসিভ করেননি। নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি । নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, সরকারিভাবে ইজারাদার মাহমুদুল হাসান পলিন। তাঁর করা একটি মামলা চলমান থাকায় নতুন করে কাউকে ঘাটের ইজারা দেওয়া হয়নি। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইজারাদার মাহমুদুল হাসান পলিনের মনোনীত ব্যক্তি মাসে মাসে পে-অর্ডারের মাধ্যমে সরকারি রাজস্ব জমা দিয়ে ঘাট চালাচ্ছেন। রাসেল মাহমুদকে ইজারাদার পলিন তাঁর প্রতিনিধি মনোনীত করেছেন। তিনি এসে পে-অর্ডার জমা দিয়েছেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, তুষার নামে একজন সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা ঘটনা তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তিনি আরও বলেন, ঘাট ইজারাদার রাসেল মাহমুদের পক্ষে কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।  - বিষয় : - দখল

Source 2: Jugantor · 11/03/26open original ↗

কাঁচপুরে পাথর বালু ঘাট দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

কাঁচপুরে পাথর বালু ঘাট দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫ Advertisement সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১০:৪৫ পিএম সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদীর পশ্চিমপাড়ে কাঁচপুর সেতু এলাকায় বালুর লোড-আনলোড ঘাট দখলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) দুপুর দেড়টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দুই দফায় চলে এ সংঘর্ষ। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের লোকজন ইজারা ফি পরিশোধ করে ঘাট বুঝে নিতে গেলে সরকারের রাজস্ব বঞ্চিত করে চাঁদা তোলা বাহিনী বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। র্যাব-১১ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শীতলক্ষ্যা নদীর পাড়ে বালুর ঘাটের ইজারাদার ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন। গত ২০২১ সালে ইজারার মেয়াদ শেষ হলে পলিন উচ্চ আদালতে মামলা করেন। মামলা চলমান থাকায় নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ নতুন করে কাউকে ইজারা দিতে পারছে না। এতে সরকার রাজস্ব বঞ্চিত হয়। দেশের পটপরিবর্তনের পর পলিন এলাকা ছেড়ে পালিয়ে গেলে ঘাট নিয়ন্ত্রণ নেয় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিনের ছেলে কায়সার রিফাত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গিয়াস উদ্দিনের ছেলে ও তার লোকজন স্বেচ্ছায় ঘাট ছেড়ে দেন। অভিযোগ উঠেছে, সম্প্রতি ইজারাদার পলিন নারায়ণগঞ্জ জেলা বিএনপির অধ্যাপক মামুন মাহমুদের ছোট ভাই রাসেল মাহমুদকে সাব-ইজারাদার নিয়োগ করেন। সাব-ইজারা নিয়ে রাসেল মাহমুদ বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে ম্যানেজ করে বুধবার (১১ মার্চ) দুপুরে ঘাটের দখল বুঝে নিতে যায়। তখন তাদের বাধা দেয় এতদিন যারা রাজস্ব জমা না দিয়ে টাকা উত্তোলন করেছিল তারা। এতে উভয়পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ ও ধাওয়া পালটা ধাওয়া। এতে জহির, নূর হোসেন, নজরুল, জিয়াসহ অন্তত ১৫ জন আহত হন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর একটি পক্ষ ঘাট দখল করে সরকারের রাজস্ব পরিশোধ না করে টাকা উত্তোলন করত। সম্প্রতি বৈধ ইজারাদার পলিন তার প্রতিনিধি হিসেবে আমার ছোট ভাই রাসেলকে প্রতিনিধি নিয়োগ করে। আমার ভাই পে-অর্ডারের মাধ্যমে সরকারের রাজস্ব জমা দিয়ে বিআইডব্লিউটিএর লোকজন নিয়ে ওই ঘাট বুঝে নিতে যায়। এতে ক্ষিপ্ত হয় এতদিন যারা রাজস্ব না দিয়ে চাঁদা উত্তোলন করেছিল তারা এসে আমার ভাই ও যারা এ ইজারার লভ্যাংশের ভাগ পাবে (বিএনপির কর্মীরা) তাদের ওপর চড়াও হয়ে হামলা করে। একপর্যায়ে আমার লোকজন আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনা জানালে র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার বলেন, বহুল আলোচিত সাত খুন মামলার আসামি নূর হোসেনের ছোট ভাই নূরুদ্দিন ও তার ভাতিজা বাদলের সন্ত্রাসী বাহিনীর সঙ্গে যোগসাজশ করে অধ্যাপক মামুন মাহমুদ তার ভাই রাসেল মাহমুদকে দিয়ে নদীপাড়ের পাথর বালুর ঘাট দখল করতে এসেছিল। আমরা বাধা দিলে দেশীয় অস্ত্রসহ আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, সরকারিভাবে বিআইডব্লিউটিএর ইজারাদার মাহমুদুল হাসান পলিন। তার করা একটি মামলা চলমান থাকায় নতুন করে কাউকে ইজারা দেওয়া হয়নি। তবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঘাট পরিচালনার জন্য পলিনের মনোনীত ব্যক্তি মাসে মাসে পে অর্ডারের মাধ্যমে সরকারি রাজস্ব জমা দিয়ে ঘাট চালাচ্ছেন। রাসেল মাহমুদকে পলিন তার প্রতিনিধি মনোনীত করেছেন। তিনি এসে পে-অর্ডার জমা দিয়েছেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, নদীপাড়ের পাথর বালুর ঘাট নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি হওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় একপক্ষ অভিযোগ করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।