বিএনপি নেতার মারধরের শিকার পুলিশ সদস্য, আটক ৩

AI-classifiedconfidence 74%

Why this classification

This incident was classified as political violence in Chapainawabganj. Parties reported: BNP, Police. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 1 source.

Reported by:Ajker PatrikaJugantorCorroborated · 2 sources
26/04/26•Raihan Filling Station, Khairabad, Rohanpur, Gomastapur

Killed

0

Injured

1

Summary

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি ফিলিং স্টেশনে মোবিল নেওয়াকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যকে মারধর করেছেন স্থানীয় এক বিএনপি নেতা। এ ঘটনায় পাম্পের ম্যানেজারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

AI analysis

Category

Political Violence

Confidence

74% · severity 4

Parties involved

BNPPolice

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 26/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Ajker Patrika · 26/04/26open original ↗

বিএনপি নেতার মারধরের শিকার পুলিশ সদস্য, আটক ৩

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিএনপি নেতার পাম্পে এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় পাম্প ম্যানেজারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে রহনপুর পৌরসভার খয়রাবাদে অবস্থিত রায়হান ফিলিং স্টেশনে মোবিল নিতে গিয়ে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, নাচোল থানা-পুলিশের গাড়িচালক কনস্টেবল শওকত আলী থানার গাড়ির মোবিল নিতে পাম্পে স্লিপ জমা দিয়ে দাঁড়িয়ে ছিলেন। এরপর রহনপুর পৌর এলাকার খয়রাবাদে অবস্থিত রায়হান ফিলিং স্টেশনের পাম্পমালিক সাবেক গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফ হোসেন আলিমের ছোট ছেলে গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রায়হান সেখানে তেলের জন্য সাদা পোশাকে অপেক্ষমাণ পুলিশ সদস্য শওকত আলীর সঙ্গে দুর্ব্যবহার করেন। তখন তিনি এ ঘটনার প্রতিবাদ করলে তাঁর ওপর চড়াও হন এবং তাঁকে মারধর করেন। ঘটনাস্থলে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পুলিশের একজন সদস্য পাম্পের ক্যাশ কাউন্টারের পাশে মোবিল নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে রায়হান ওই পুলিশ সদস্যকে চড়-থাপ্পড় মারেন এবং লাঠিপেটা করেন। ইতিপূর্বেও এই পাম্পে তাঁদের কথার প্রতিবাদ করলে সাধারণ মানুষকে মারধরের শিকার হতে হয়েছে।এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আহত অবস্থায় পুলিশ সদস্য শওকত আলীকে হাসপাতালে নিয়ে এলে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তিনি বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন। পাম্প কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে কেউ কোনো বক্তব্য দিতে রাজি হননি।জানতে চাইলে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই পাম্প ম্যানেজারসহ তিনজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Source 2: Jugantor · 10/05/26open original ↗

গোমস্তাপুরে মবিল কিনতে যাওয়া পুলিশ সদস্যকে মারধর

গোমস্তাপুরে মবিল কিনতে যাওয়া পুলিশ সদস্যকে মারধর ঢাকায় বিএনপি নেতা গ্রেফতার Advertisement গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ গোমস্তাপুরে এক পুলিশ কনস্টেবলকে মারধরের মামলায় বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টায় ঢাকার উত্তরার পশ্চিম থানার ৫ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ১২ দিন আত্মগোপনে থাকার পর গোমস্তাপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ। পুলিশ জানায়, ২৬ এপ্রিল রহনপুর পৌর এলাকার খয়রাবাদে রায়হান ফিলিং স্টেশনে মবিল কিনতে গেলে নাচোল থানার কনস্টেবল শওকত হোসেনের সঙ্গে আব্দুল্লাহ আল রায়হানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি ওই পুলিশ সদস্যকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। ঘটনায় কনস্টেবল শওকত হোসেন বাদী হয়ে গোমস্তাপুর থানায় মামলা করেন। একই ঘটনায় ফিলিং স্টেশনের ম্যানেজারসহ তিনজনকে আগে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মামলায় এখন পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে আব্দুল্লাহ আল রায়হানকে আদালতে হাজির করা হয়েছে।