বগুড়ায় জাপা কার্যালয় দখল করে গণভোটের প্রচার ‘জুলাই যোদ্ধাদের’

AI-classifiedconfidence 72%

Why this classification

Youths forcibly occupied the Jatiya Party district office in Bogura on 10 January 2026, removed its signboard and a banner, and shouted slogans, which counts as vandalism of a party office. Both sides have filed general diaries over an alleged attack, though the Jatiya Party denies it, and no injuries or deaths were reported.

Reported by:SamakalSingle source
10/01/26•কবি নজরুল ইসলাম সড়ক, বগুড়া শহর

Killed

0

Injured

0

Summary

১০ জানুয়ারি ২০২৬ (শনিবার) বগুড়া শহরে 'জুলাইযোদ্ধা' পরিচয়ধারী একদল তরুণ জেলা জাতীয় পার্টির কার্যালয় দখল করে, সাইনবোর্ড খুলে গণভোটের প্রচারের ব্যানার টাঙায়। জাতীয় পার্টি দাবি করেছে তাদের ওপর হামলার অভিযোগ মিথ্যা, এবং উভয় পক্ষই জিডি করেছে; পুলিশ তদন্ত করছে।

AI analysis

Category

Political Violence

Confidence

72% · severity 4

Perpetrator side

Unknown

Victim side

Jatiya Party

Other actors

নুর মোহাম্মদ জুবায়ের (জুলাইযোদ্ধা পরিচয়ধারী তরুণ)নাহিদুজ্জামান নাহিদ (২৪-এর শহীদ ও আহত যোদ্ধা সেলের রাজশাহী বিভাগীয় সংগঠক)লুৎফর রহমান স্বপন (জাপা বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক)মাহফুজ আলম (ওসি তদন্ত, বগুড়া সদর থানা)

Affected infrastructure

জাতীয় পার্টির জেলা কার্যালয়কার্যালয়ের সাইনবোর্ডখালেদা জিয়ার শোকবার্তার ব্যানার

Tags

Party ClashElection Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Jatiya Party

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 10/01/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 11/01/26open original ↗

বগুড়ায় জাপা কার্যালয় দখল করে গণভোটের প্রচার ‘জুলাই যোদ্ধাদের’

বগুড়ায় জাপা কার্যালয় দখল করে গণভোটের প্রচার ‘জুলাই যোদ্ধাদের’ ছবি: সমকাল বগুড়া ব্যুরো প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬ | ২১:৩৬ বগুড়া জেলা জাতীয় পার্টির (জাপা) কার্যালয় দখলে নিয়ে গণভোটের প্রচার শুরু করেছেন নিজেদের ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দেওয়া একদল তরুণ। শনিবার বেলা ১১টার দিকে শহরের কবি নজরুল ইসলাম সড়কে অবস্থিত কার্যালয়টি দখলে নেয় তারা। এ সময় জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন দখলকারীরা। পরে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে লাগানো একটি ব্যানার খুলে, গণভোটের প্রচারের ব্যানার টাঙিয়ে দেওয়া হয়।    প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিজেদের জুলাইযোদ্ধা পরিচয় দিয়ে একদল তরুণ জেলা জাতীয় পার্টি কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা খালেদা জিয়ার শোক সম্বলিত একটি ব্যানার খুলে ফেলে কার্যালয়ের ভিতরে ও বাইরে জুলাইযোদ্ধাদের পক্ষে দুটি ব্যানার ঝুলিয়ে দেন। একটি ব্যানারে লেখা ‘সংস্কার ও পরিবর্তন চাইলে হ্যাঁ এবং না চাইলে না-তে ভোট দিন’। এ ছাড়া লেখা আছে, ‘সংস্কারের চাবি আমাদের হাতে, দেশের চাবি আমাদের হাতে।’ বাইরের ব্যানারটিতে ২৪ এর গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাইযোদ্ধাদের পক্ষ থেকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানানো হয়েছে।   বিক্ষোভে নিজেকে জুলাইযোদ্ধা পরিচয় দেওয়া নুর মোহাম্মদ জুবায়ের নামে এক তরুণ বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর। যদিও দলটি নিষিদ্ধ হয়নি তারপরও এই দল বাংলাদেশের নির্বাচনে অংশ নিতে পারবে না। পরে তারা ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিতে থাকেন। ২৪ এর শহীদ ও আহত যোদ্ধা সেলের রাজশাহী বিভাগীয় সংগঠক নাহিদুজ্জামান নাহিদ বলেন, জাতীয় পার্টির কার্যালয়টি পরিত্যাক্ত সম্পত্তির উপর। এই সম্পত্তি জাতীয় পার্টির নয়। আমরা হ্যাঁ না ভোটের ক্যাম্পইন করার জন্য সেখানে ক্যাম্প করছি, জাতীয় পার্টির কার্যালয় দখল করছি না। জাতীয় পার্টির লোকেরা আমাদের উপর হামলা করেছে; তাই আমরা এ বিষয়ে একটি জিডি করেছি। এ বিষয়ে জেলা জাতীয় পার্টির জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান স্বপন বলেন, জুলাইযোদ্ধা ও বৈষম্যবিরোধী সংগঠনের নামে কিছু যুবক আমাদের কার্যালয় দখল করে নিয়েছে। তারা আমাদের সাইনবোর্ড খুলে তাদের ব্যানার ঝুলিয়ে দিয়েছে। তাদের ওপর হামলার অভিযোগ মিথ্যা। আমরা সরকার থেকে জমি লিজ নিয়ে সেখানে কার্যালয় করেছি। বগুড়া সদর থানার ওসি (তদন্ত) মাহফুজ আলম বলেন, জাতীয় পার্টির অফিসে কিছু যুবক জুলাই যোদ্ধার নামে ব্যানার ঝুলিয়ে দিয়েছে। এ বিষয় তদন্ত করা হচ্ছে। এছাড়া জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে তাদের উপর হামলা করেছে মর্মে একটি জিডি করেছে সেটিরও তদন্ত করা হচ্ছে।