আহত কলেজ ছাত্রের মৃত্যু ঢামেকে
Why this classification
This is a single, concrete incident on Saturday, March 28, 2026, in which hired men with sharp weapons and sticks attacked a family over a shop being built on their land. A college student later died in hospital, and four family members were injured, so it qualifies as violence.
Killed
1
Injured
4
Summary
বরিশালের বাকেরগঞ্জে ২০২৬ সালের ২৮ মার্চ (শনিবার) লোচনাবাদ গ্রামে নিজেদের জমিতে দোকান নির্মাণ নিয়ে প্রতিপক্ষ মিলন খানের ৮-১০ জন ভাড়াটে লোক ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা ও ভাঙচুর চালায়। এতে গুরুতর আহত কলেজ শিক্ষার্থী সাইদুল ইসলাম সজিব ৩১ মার্চ (মঙ্গলবার) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান, এবং তার বাবা, মা ও আরও দুইজন আহত হন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
93% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 4
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 28/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
আহত কলেজ ছাত্রের মৃত্যু ঢামেকে
বাকেরগঞ্জে দোকান নির্মাণ নিয়ে হামলা আহত কলেজ ছাত্রের মৃত্যু ঢামেকে Advertisement বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বাকেরগঞ্জে নিজ বাড়ির সামনে দোকান নির্মাণ করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কলেজ শিক্ষার্থী সাইদুল ইসলাম সজিব ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে তিনি মারা যান। সজিব বাকেরগঞ্জ উপজেলার লোচনাবাদ গ্রামের আবুল হোসেন খানের ছেলে। এবং বরিশাল সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। সম্প্রতি তিনি ফাইনাল পরীক্ষা দিয়েছেন। গত শনিবার সকাল সাড়ে ৯টায় দিকে লোচনাবাদ গ্রামে লোচনাবাদ মুনির উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আরও হামলায় শিকার হয়েছেন, নিহত সজিবের বাবা আবুল হোসেন খান, মা পিয়ারা বেগম, হাসান আলী খান ও আয়শা বেগম। জানা গেছে, নিহত সজিব ও তার পরিবার তাদের নিজেদের রেকডিও সম্পত্তির ওপর একটি দোকান নির্মাণে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের মৃত মো. রুস্তম আলী খানের ছেলে মো. মিলন খান ৮-১০ জন ভাড়াটে লোকজন হাতে ধারালো অস্ত্র ও লাঠিসোঁঠা নিয়ে অতর্কিতভাবে তাদের ওপর হামলা ও ভাঙচুর চালায়। এ সময় গুরুতর আহত হন তিনি। রক্তাক্ত জখম অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক শনিবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মঙ্গলবার রাত দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
