রাতে যুবককে কুপিয়ে হত্যা, সকালে ব্যবসায়িক অংশীদার আটক
Why this classification
This is a concrete incident of violence: a 22-year-old man was hacked to death with a sharp weapon on a road in Pakundia, Kishoreganj, on the night of Friday 29 May 2026. Police have arrested his business partner, who reportedly confessed, so the event is recent and within the reporting window.
Killed
1
Injured
0
Summary
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০২৬ সালের ২৯ মে (শুক্রবার) রাত প্রায় ৮টায় ব্যবসায়িক অংশীদার জুবায়েদ (২২) দুর্বৃত্তদের হামলায় কুপিয়ে খুন হন। পুলিশ ৩০ মে (শনিবার) সকালে হোসেনপুর উপজেলা থেকে তার ব্যবসায়িক অংশীদার রানা (৩৫)-কে আটক করে এবং তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 29/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
রাতে যুবককে কুপিয়ে হত্যা, সকালে ব্যবসায়িক অংশীদার আটক
রাতে যুবককে কুপিয়ে হত্যা, সকালে ব্যবসায়িক অংশীদার আটক নিহত জুবায়েদ। ছবি: সংগৃহীত কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩০ মে ২০২৬ | ১১:৪৪ | আপডেট: ৩০ মে ২০২৬ | ১১:৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় তার ব্যবসায়িক অংশীদারকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামের আলতাফ হোসেনের ছেলে জুবায়েদ (২২) শৈলজানি আলিম মাদ্রাসার পাশের রাস্তায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন। পুলিশ জানায়, শনিবার সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী উপজেলা হোসেনপুরের সাহেদল এলাকা থেকে নিহতের ব্যবসায়িক অংশীদার রানা (৩৫) কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ। এ সময় তার পরিহিত শার্টে রক্তের দাগ পাওয়া যায় এবং সেটি জব্দ করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি পাশের একটি জমিতে ফেলে রাখা হয়েছিল বলে জানা গেছে। স্থানীয়দের বরাতে জানা যায়, জুবায়েদ বেকারি ব্যবসার পাশাপাশি একটি কোম্পানির অটোরিকশার ব্যাটারি সরবরাহের কাজ করতেন। তিনি পারিবারিকভাবে একটি মুরগির খামারের সঙ্গেও জড়িত ছিলেন। অভিযুক্ত রানা তার ব্যবসায়িক অংশীদার ছিলেন। ঘটনার রাতে জুবায়েদ বাড়ি থেকে কোদালিয়া বাজারের উদ্দেশ্যে রওনা দিলে শৈলজানি আলিম মাদ্রাসার কাছে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। - বিষয় : - কিশোরগঞ্জ - কুপিয়ে হত্যা - আটক
